Agamir Somoy E-Paper
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রাজশাহীতে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা, ঢাকের বাদ্যে দুর্গার বিদায়

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১৭:১৯
রাজশাহীতে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা, ঢাকের বাদ্যে দুর্গার বিদায়

বিবাহিত নারীদের সিঁদুর খেলা

ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখর পূজামণ্ডপ। কোথাও দেবীর চরণে শেষ অঞ্জলি, কোথাও সিঁদুর খেলায় মাতোয়ারা নারীরা। হাসি-আনন্দের সেই মুহূর্তেও চোখে-মুখে বিদায়ের বিষাদ। একদিকে উৎসবের রঙ, অন্যদিকে প্রিয় দেবীকে বিদায় জানানোর বেদনা। এমন আবেগঘন পরিবেশে বুধবার বিজয়া দশমীতে রাজশাহীতে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

আজ বুধবার সকাল থেকেই নগরীর বিভিন্ন পূজামণ্ডপে ভক্তদের সমাগম বাড়তে থাকে। দেবীর বিহিত পূজা, অঞ্জলি ও নানা ধর্মীয় আচার পালনের মধ্য দিয়ে শুরু হয় দশমীর আনুষ্ঠানিকতা। দেবীর কাছে মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন ভক্তরা। পরে বিবাহিত নারীরা মেতে ওঠেন ঐতিহ্যবাহী সিঁদুর খেলায়। ঢাকের তালে আর উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে মণ্ডপ প্রাঙ্গণ।

নগরীর ষষ্ঠীতলা আদি কালিস্থান দুর্গামন্দিরে সকাল থেকেই ভিড় করেন শত শত নারী। তাদের বরণের থালায় ছিল সিঁদুর, পান, ফুল ও মিষ্টি। কারও হাতে ছিল শঙ্খ, প্রদীপ ও কলস। একে একে দেবীর কাছে গিয়ে তারা সিঁদুর পরান। দেবীর মুখে ছুঁইয়ে দেন মিষ্টি। এরপর একে অপরের কপাল ও গালে সিঁদুর মাখিয়ে ভাগ করে নেন উৎসবের আনন্দ। নাচে-গানে আর দেবীর জয়ধ্বনিতে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ।

রাজশাহী ধর্মসভা মন্দিরের পুরোহিত বিদ্যুৎ কুমার মজুমদার বলেছেন, বুধবার সকাল ৮টা ৫ মিনিটে দেবী দুর্গার দশমী বিহিত পূজা শুরু হয়। পূজার বিভিন্ন ধর্মীয় আচার শেষে দর্পণ বিসর্জন দেওয়া হয়। ভক্তরা দেবীর চরণে শেষ পুষ্পাঞ্জলি অর্পণ করেন।

দশমীর অন্যতম আকর্ষণ সিঁদুর খেলা। এ প্রসঙ্গে বিদ্যুৎ কুমার মজুমদার বললেন, ‘সনাতন ধর্মীয় প্রথা অনুযায়ী, বিবাহিত নারীরা স্বামীর দীর্ঘায়ু ও পরিবারের মঙ্গল কামনায় এ আয়োজনে অংশ নেন। দেবীকে সিঁদুর নিবেদন এবং পরস্পরের মধ্যে সিঁদুর বিনিময়ের মধ্য দিয়ে তারা এই প্রথা পালন করেন।’

সকাল সাড়ে ১০টার পর শুরু হয় সিঁদুর খেলা। প্রথমে দেবীকে সিঁদুর পরান নারীরা। এরপর একে অপরের কপাল ও গালে সিঁদুর মাখিয়ে দেন। কেউ নাচে-গানে মেতে ওঠেন, কেউ দেবীর নামে জয়ধ্বনি দেন। উৎসবের এই আয়োজনে যোগ দেন নানা বয়সী ভক্ত।

নগরীর নবরূপ পূজামণ্ডপেও ছিল একই চিত্র। বেলা ১১টার দিকে হাজারো ভক্তের পদচারণায় মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। একদিকে চলছিল বিদায়ী আরতি ও দেবীর চরণে শেষ অঞ্জলি। অন্যদিকে মণ্ডপের মাঠে নাচে-গানে মেতে ওঠেন দর্শনার্থীরা। ঢাকের তাল, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।

সিঁদুর খেলায় নারীদের পাশাপাশি অংশ নেন পুরুষ, তরুণ ও শিশুরাও। অনেক স্বামীকে স্ত্রীর কপালে সিঁদুর পরিয়ে সংসারের মঙ্গল কামনা করতে দেখা যায়। আনন্দের মধ্যেও দেবীর বিদায়ের মুহূর্তে ভক্তদের মনে ছিল বিষাদের ছায়া।

রাজশাহী মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক বিশ্বনাথ সরকার বলেছেন, ‘রাজশাহীতে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে এবারের দুর্গাপূজা সম্পন্ন হয়েছে।’ সুশৃঙ্খলভাবে পূজার আয়োজন করায় সরকারকে ধন্যবাদ জানান তিনি।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার আগমনের সূচনা হয়। আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চলে দুর্গোৎসব। পাঁচ দিনের এই আয়োজন শেষ হয় বিজয়া দশমীতে। বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে এক বছরের জন্য বিদায় জানান ভক্তরা।

ধর্মীয় বিশ্বাসে, পুত্র-কন্যাদের নিয়ে দেবী ফিরে যান কৈলাসে। রেখে যান আনন্দ, স্মৃতি আর আবার ফিরে আসার প্রত্যাশা। তাই বিদায়ের বেদনার মধ্যেও ভক্তদের মনে অপেক্ষা— নতুন শরতে আবারও আসবেন মা দুর্গা। মর্ত্যলোক ভরে উঠবে ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর উৎসবের আনন্দে।

রাজশাহীদুর্গাপূজাসিঁদুর খেলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানতো না পরিবার

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানতো না পরিবার

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    ৯৭ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প

    ৯৭ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প

    বিএনপির এমপি চাঁদ নিলেন আখচাষির প্রণোদনা

    বিএনপির এমপি চাঁদ নিলেন আখচাষির প্রণোদনা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    সৌদিতে মৃত্যুদণ্ড : ধন্দ নিয়েই শোকাতুর টাঙ্গাইলের সুইটির পরিবার

    সৌদিতে মৃত্যুদণ্ড : ধন্দ নিয়েই শোকাতুর টাঙ্গাইলের সুইটির পরিবার

    পদ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    পদ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    যাঁরা ভবিষ্যৎ গড়েন, তাঁরা কোথায়?

    যাঁরা ভবিষ্যৎ গড়েন, তাঁরা কোথায়?

    বহিষ্কার হলেন পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়া সেই বিএনপি নেতা

    বহিষ্কার হলেন পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়া সেই বিএনপি নেতা

    অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, আটক ৮৫

    অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, আটক ৮৫

    স্বৈরাচারের গুলি মুসলমান-হিন্দু-খ্রিষ্টান দেখেনি: প্রধানমন্ত্রী

    স্বৈরাচারের গুলি মুসলমান-হিন্দু-খ্রিষ্টান দেখেনি: প্রধানমন্ত্রী