Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
চা শ্রমিকদের ভরসা খাইরুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জমির মালিকানা নিয়ে বিরোধ, প্রতিমা বিসর্জন হয়নি

রংপুর অফিস
agamir somoy
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১৫:৫৫
জমির মালিকানা নিয়ে বিরোধ, প্রতিমা বিসর্জন হয়নি

ছবি: আগামীর সময়

দুর্গোৎসবের বিজয়া দশমী অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার। কিন্তু আজ দুপুর পর্যন্ত রংপুরের একটি পূজামণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়নি এখনো। জমির মালিকানা ও মন্দিরের দখল নিয়ে বিরোধের জেরে সড়ক অবরোধ এবং পুলিশ প্রশাসনের গভীর রাত পর্যন্ত দফায় দফায় বৈঠক হলেও বিরোধের সমাধান হয়নি। নগরীর ঠিকাদারপাড়া মন্দিরে এ ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার দুপুরেও মন্দিরে প্রতিমা রেখেছিলেন পূজা উদ্‌যাপন কমিটির সদস্যরা। এ নিয়ে জমির মালিক ও পূজা উদ্‌যাপন কমিটির মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সেখানে বিজিবি মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৭ সাল থেকে স্থানীয় দশরথের তিন শতক জমিতে মন্দির স্থাপন করে প্রতি বছর দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে। চলতি বছর পূজা উদ্‌যাপন কমিটি দুর্গাপূজার পর কালী প্রতিমাসহ অন্য প্রতিমা স্থাপন করে সেখানে স্থায়ী মন্দির নির্মাণের প্রস্তুতি নেয়। গতকাল বুধবার প্রতিমা বিসর্জনের আগে জমির মালিক দশরথ সব প্রতিমা সরিয়ে মন্দির খালি করার দাবি জানান।

এ নিয়ে তার সঙ্গে পূজা উদ্‌যাপন কমিটির বিরোধ দেখা দেয়। পরে প্রতিমা বিসর্জন না দিয়ে স্থায়ী মন্দির স্থাপনের দাবিতে সড়ক অবরোধ করেন পূজা উদ্‌যাপন কমিটির সদস্যসহ সনাতন ধর্মাবলম্বীদের একটি অংশ।

আরও পড়ুন

কেমোথেরাপি দিতে হচ্ছে না, অনেকটাই ঝুঁকিমুক্ত ইলিয়াস কাঞ্চন

২২ অক্টোবর ২০২৬

অন্যদিকে, নিজের জমি ফিরে পেতে মন্দির থেকে প্রতিমা সরিয়ে নেওয়ার দাবিতে জমির মালিক দশরথ ও তার লোকজন সড়কের অন্যপাশে অবস্থান নেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্রশাসন গভীর রাত পর্যন্ত দুপক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠক করে। তবে তাতে কোনো সমাধান আসেনি।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মিলন চ্যাটার্জি বৃহস্পতিবার দুপুরে বলেছেন, দুপক্ষের মধ্যে এখনো অচলাবস্থা রয়েছে। পূজা উদ্‌যাপন কমিটি প্রতিমা বিসর্জন দিতে চাইলেও মন্দির খালি করতে রাজি নয়। তারা মন্দিরের দখল ধরে রাখতে চায়। অন্যদিকে, জমির মালিকপক্ষের দাবি, মন্দির খালি করে সব প্রতিমা সরিয়ে নিতে হবে। পুলিশ গভীর রাত পর্যন্ত দুপক্ষকে নিয়ে সমাধানের চেষ্টা করেছে। এখনো প্রতিমা বিসর্জন হয়নি, তবে সমাধানের চেষ্টা চলছে।

দুর্গাপূজাপ্রতিমামন্দিররংপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    দিনলিপি

    দিনলিপি

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    নবীনগরে বল তুলতে পুকুরে নেমে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

    নবীনগরে বল তুলতে পুকুরে নেমে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের