শরৎ এলেই প্রকৃতি যেন নতুন সাজে সেজে ওঠে। নীল আকাশে সাদা মেঘের ভেলা, হালকা দক্ষিণা বাতাস আর তিস্তা নদীর চর জুড়ে ফুটে থাকা সাদা কাশফুল জানান দিচ্ছে শরতের আগমনী বার্তা। রংপুরের কাউনিয়ায় তিস্তা নদীর চর ও দুই পাড়ে এখন কাশফুলের শুভ্রতায় তৈরি হয়েছে অপরূপ নৈসর্গিক সৌন্দর্য।সরেজমিন কাউনিয়া উপজেলার পাঞ্জরভাঙ্গা ও পূর্ব নিজপাড়া গ্রামে তিস্তা নদীর পাড়ে গিয়ে দেখা গেছে, নদীর চর ও দুই পাড় জুড়ে ফুটেছে সাদা কাশফুল। নদীতে বয়ে চলা নৌকা, নীল আকাশ, সাদা মেঘ আর বাতাসে দুলতে থাকা কাশফুল মিলেমিশে তৈরি করেছে মনোমুগ্ধকর...