Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পাড় ভাঙছে তিস্তার, আতঙ্কে নির্ঘুম তীরবর্তী মানুষ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৬
পাড় ভাঙছে তিস্তার, আতঙ্কে নির্ঘুম তীরবর্তী মানুষ

ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে তিস্তা পাড়ের ফসলি জমি ও বসতবাড়ি। ছবি: আগামীর সময়

কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙনের আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন নদীতীরের বাসিন্দারা। ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে তিস্তা পাড়ের কয়েক একর ফসলি জমিসহ ঘরবাড়ি। নদীভাঙন ও বন্যায় জীবনের সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন স্থানীয়রা।

আজ সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার থেতরাই ইউনিয়নের মাঝিপাড়া, ডাক্তারপাড়া, ভারতপাড়া ও দালাল পাড়ার প্রায় দুই শতাধিক পরিবার ভাঙন আতঙ্কে নিঘুর্ম রাত কাটাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের জিও ব্যাগ ভাঙন ঠেকাতে তেমন কাজে আসছে না।
‎

হোকডাঙ্গার মাঝিপাড়া গ্রামের বাসিন্দা বাবলু চন্দ্র দাস আক্ষেপ করলেন, বাপ-দাদার সমস্ত সম্পদ অনেক আগেই তিস্তা গ্রাস করেছে। কয়েক দফায় বসতবাড়ি তিস্তায় ভেঙে যাওয়ার পর এখানে বেশ কয়েক বছর থেকে আছি। প্রায় সাত দিন হলো তিস্তা আমার ঘরের অর্ধেক ভেঙে নিয়েছে। এ মুহূর্তে কোথাও ঠাঁই নেওয়ার অবস্থা নেই।’


আরও পড়ুন

তিস্তা ব্যারেজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

৩০ আগস্ট ২০২৬


নদীতীরের বাসিন্দা সুশান্ত, মনোরঞ্জন, গোপাল ও দুলাল চন্দ্র জানান, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বিমাতাসুলভ আচরণের কারণে তারা ভাঙনের ঝুঁকিতে আছেন। এরই মধ্যে ডাক্তার পাড়ার প্রায় ৮ একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের তীব্রতা বৃদ্ধি পেলে নদী তীরবর্তী ৪ গ্রামের প্রায় দুই শতাধিক পরিবার নিঃস্ব হয়ে যাবে।
‎

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে নামমাত্র কাজ করছে পাউবো। তবে প্রতিবারের মতো তাদের পক্ষ থেকে ফেলা হচ্ছে জিওব্যাগ। তবে তা কোনো কাজে আসছে না। উপজেলা প্রশাসনসহ পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টরা ভাঙন এলাকা পরিদর্শন করলেও এখন পর্যন্ত ভাঙন রোধে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ জানান তারা।

স্থানীয় ফুলবাবু, বেলাল হোসেন, খুদিরাম জানিয়েছেন, তিস্তার বাম তীরে ভাঙন রোধে উপজেলার দলদলিয়া, থেতরাই, গুনাইগাছ ও বজরা ইউনিয়নে তীর রক্ষা প্রকল্প বাস্তবায়ন করেছে পাউবো। শুধু হোকডাঙ্গা এলাকার মাত্র ১ কিলোমিটার এলাকায় তীর রক্ষা প্রকল্প বাস্তবায়ন না করায় ভাঙন দেখা দিয়েছে। ভাঙ্গন রোধে স্থায়ী সমাধানের দাবি জানান তারা।
‎

থেতরাই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনিছুর রহমান বলেছেন, ‘ভাঙন ঠেকাতে পাউবো ৬ হাজার জিওব্যাগ বরাদ্দ দিয়েছে।’

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ টি এম আরিফ জানিয়েছেন, ভাঙন ঠেকাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ১০০ জিওব্যাগ দেওয়া হয়েছে। চেয়ারম্যানকে পাউবো কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
‎
‎কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, ওই এলাকার নদী ভাঙন রোধে এরই মধ্যে কাজ শুরু করা হয়েছে।

তিস্তানদী ভাঙনকুড়িগ্রামউলিপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৩

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৭

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না,  উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না, উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৫

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৭

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪২

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    advertiseadvertise