Agamir Somoy E-Paper
রবিবার, ২৬ জুলাই, ২০২৬
আগামীর সময়
সমাজ বদলের লড়াইয়ে চা বিক্রেতা
রবিবার, ২৬ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পাউবো কার্যালয় ঘেরাও নদীভাঙা মানুষের

রংপুর ব্যুরো
agamir somoy
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১৯:৩৯
পাউবো কার্যালয় ঘেরাও নদীভাঙা মানুষের

রংপুরে পাউবো কার্যালয় ঘেরাও নদীভাঙা মানুষের— আগামীর সময়

তিস্তার ভয়াবহ ভাঙনে ঘরবাড়িসহ ফসলি জমি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন রংপুরের নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা। ভাঙনরোধে কার্যকর উদ্যোগ না থাকার অভিযোগ তুলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রংপুর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন নদীপাড়ের মানুষজন।

আজ রবিবার দুপুরে নগরীর আলমনগরে পাউবো কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। পরে কার্যালয় ঘেরাও করে ভাঙনকবলিত এলাকায় দ্রুত জিওব্যাগ ফেলে নদীভাঙন প্রতিরোধসহ স্থায়ী সমাধানের দাবি জানান।

বিক্ষোভকারীদের অভিযোগ, চলতি মৌসুমে কয়েক দফা ভাঙনে অনেক পরিবার তাদের বসতভিটা, আবাদি জমি ও বিভিন্ন স্থাপনা হারিয়েছে। প্রতিদিনই নতুন নতুন এলাকা নদীগর্ভে বিলীন হচ্ছে। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

গঙ্গাচড়ার চর বাগডোহরা মিনারবাজার এলাকার বাসিন্দা গোফ্ফার হোসেন বললেন, ‘অস্তিত্ব রক্ষায় নিজেদের অর্থে স্বেচ্ছাশ্রমে একটি বাঁধ নির্মাণ করেছিলেন তারা। কিন্তু এবারের বন্যায় সেটিও ভেঙে গেছে। এতে অন্তত ১০ পরিবারের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন অব্যাহত থাকায় হুমকিতে রয়েছে আরও শতাধিক পরিবার। তার অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা তাদের খোঁজখবরও নেননি।

আরও পড়ুন

শিক্ষার পরিবেশ ও কর্মসংস্থানে সরকার কাজ করছে : বিমানমন্ত্রী

২৬ জুলাই ২০২৬

চর নোহালী কাচারিপাড়া এলাকার আনিছুর রহমান বলেছেন, ‘এবারের ভাঙনে পাকা বাড়িও বিলীন হয়েছে। ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে ১১ পরিবার নি:স্ব হয়েছে। ভাঙনের ভয়ে অন্য পরিবারগুলো তাদের ঘরবাড়ি ভেঙে অন্যত্র সরিয়ে নিচ্ছে। শুধু আশ্বাস ছাড়া পানি উন্নয়ন বোর্ডের কোনো উদ্যোগ নেই।’

নদীপাড়ের মানুষজন জানান, এলাকাবাসী চাঁদা তুলে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করেছিল। পাউবোর অবহেলার কারণে তাও এবারের বন্যায় ভেঙে গেছে। সময়মতো উদ্যোগ নিলে অনেক মানুষের ঘরবাড়ি ও জমি রক্ষা করা সম্ভব হতো। ভাঙন রোধে দ্রুত স্থায়ী সমাধান দাবি করে তারা বলেন, অন্যথায় আরও বড় আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেছেন, ‘যেখানে ভাঙন দেখা দিয়েছে-সেখানে জিওব্যাগ ফেলে তা প্রতিরোধের কাজ চলছে। তিস্তার ডানতীরের ভাঙন নিয়ে এলাকাবাসীর অভিযোগ মূলত নদীর ভেতরের অংশকে ঘিরে। সেখানে কিছু মানুষ বসবাস করছেন এবং এলাকাটি নিম্নাঞ্চল। তারপরও তাদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে ‘

রংপুরতিস্তানদী ভাঙা মানুষ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    সমাজ বদলের লড়াইয়ে চা বিক্রেতা

    সমাজ বদলের লড়াইয়ে চা বিক্রেতা

    ২৬ জুলাই ২০২৬, ০৩:০৪

    মতিঝিলে পিটুনির শিকার ব্যক্তিটি কি বিএনপি নেতা ছিলেন?

    মতিঝিলে পিটুনির শিকার ব্যক্তিটি কি বিএনপি নেতা ছিলেন?

    ২৬ জুলাই ২০২৬, ০০:০৬

    অভিযানে যাওয়া পুলিশ সদস্যদের ঘেরাও করে হামলা, ২ এসআই আহত

    অভিযানে যাওয়া পুলিশ সদস্যদের ঘেরাও করে হামলা, ২ এসআই আহত

    ২৬ জুলাই ২০২৬, ০০:২১

    ঢাকায় সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা

    ঢাকায় সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা

    ২৬ জুলাই ২০২৬, ০০:৫০

    শিক্ষার্থীদের আন্দোলন ও বর্তমান বাস্তবতা

    শিক্ষার্থীদের আন্দোলন ও বর্তমান বাস্তবতা

    ২৬ জুলাই ২০২৬, ০৬:০০

    যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা লাগামহীন তেলের বাজার

    যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা লাগামহীন তেলের বাজার

    ২৬ জুলাই ২০২৬, ০০:৫৭

    প্রশ্নফাঁসে উত্থান প্রশ্নফাঁসেই পতন

    প্রশ্নফাঁসে উত্থান প্রশ্নফাঁসেই পতন

    ২৬ জুলাই ২০২৬, ০০:৫৯

    ঐতিহাসিক দিনে ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমার প্রচারণা শুরু

    ঐতিহাসিক দিনে ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমার প্রচারণা শুরু

    ২৬ জুলাই ২০২৬, ০১:২২

    বাসাবাড়িতে নিখোঁজ, নেই গ্যাস স্টেশনেও

    বাসাবাড়িতে নিখোঁজ, নেই গ্যাস স্টেশনেও

    ২৬ জুলাই ২০২৬, ০৫:৪৮

    বঙ্গোপসাগরে লঘুচাপ, দুই উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা

    বঙ্গোপসাগরে লঘুচাপ, দুই উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা

    ২৬ জুলাই ২০২৬, ০৮:১১

    ১০০ ব্রোকারেজ হাউজ পরিদর্শনের সিদ্ধান্ত বিএসইসির

    ১০০ ব্রোকারেজ হাউজ পরিদর্শনের সিদ্ধান্ত বিএসইসির

    ২৬ জুলাই ২০২৬, ১০:৫০

    গুলিতে কিশোরী আহত, তদন্তে পুলিশ

    গুলিতে কিশোরী আহত, তদন্তে পুলিশ

    ২৬ জুলাই ২০২৬, ০১:৩১

    রবিবার বন্ধ রাজধানীর সেসব মার্কেট ও দোকান

    রবিবার বন্ধ রাজধানীর সেসব মার্কেট ও দোকান

    ২৬ জুলাই ২০২৬, ০৭:৩৩

    দরকার ধারা ধরে রাখা

    দরকার ধারা ধরে রাখা

    ২৬ জুলাই ২০২৬, ০৫:৫৯

    একই গানে ভিডিও বানিয়ে সেই শিক্ষিকার পাশে দাঁড়াচ্ছেন সহকর্মীরা

    একই গানে ভিডিও বানিয়ে সেই শিক্ষিকার পাশে দাঁড়াচ্ছেন সহকর্মীরা

    ২৬ জুলাই ২০২৬, ১৪:৩৯

    advertiseadvertise