গ্রিসে দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে দুই ক্রু নিহত হয়েছেন। নিহতদের একজন ডেনমার্কের পাইলট এবং অন্যজন গ্রিসের অগ্নিনির্বাপণ বিভাগের সমন্বয়কারী কর্মকর্তা।রাজধানী এথেন্সের প্রায় ৬৫ কিলোমিটার পশ্চিমে রবিবার এ দুর্ঘটনা ঘটে। ভিডিওতে দেখা গেছে, একটি বেল হেলিকপ্টার অন্যটির পাখায় আঘাত করলে সেটিতে আগুন ধরে যায় এবং সেটি একটি গিরিখাতে বিধ্বস্ত হয়। অন্য হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে।গ্রিসের অগ্নিনির্বাপণ বিভাগ জানিয়েছে, অস্ট্রেলিয়ার ম্যাকডারমট অ্যাভিয়েশনের কাছ থেকে ইজারা নেওয়া...