Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়াতে ডেনমার্কের সঙ্গে ট্রাম্পের চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬
গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়াতে ডেনমার্কের সঙ্গে ট্রাম্পের চুক্তি

চুক্তি সইয়ের পর ড্যানিস প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলাচ্ছেন ট্রাম্প, পাশেই গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স

গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক উপস্থিতি বাড়াতে একটি চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক। এ চুক্তিতে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীও স্বাক্ষর করেছেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গতকাল মঙ্গলবার নিউ ইয়র্কে এ চুক্তি সই হয়।

সমৃদ্ধ ও স্বায়ত্তশাসিত এ ভূখণ্ড নিয়ে কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে উত্তেজনা চলছিল। নতুন চুক্তির মাধ্যমে সেই বিরোধের একটি গুরুত্বপূর্ণ বিষয় মিটল। তবে, গ্রিনল্যান্ডের ওপর ডেনমার্কের সার্বভৌমত্ব কিছুটা হলেও কমল।

চুক্তির ফলে গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সামরিক উপস্থিতি আরও বাড়বে। একই সময়ে রাশিয়া ও চীনের সঙ্গে বড় শক্তিগুলোর প্রতিযোগিতাও বাড়ছে।

চুক্তি সইয়ের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং সবার জন্যই এটি দারুণ। গ্রিনল্যান্ডের জন্যও এটি অসাধারণ হবে।’

মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ‘উপযুক্ত স্থানে বড় ধরনের সামরিক উপস্থিতি গড়ে তোলার প্রক্রিয়া অবিলম্বে শুরু করবে’। এর মধ্যে ‘দুটি বড় সামরিক ঘাঁটি’ নির্মাণের কথাও বলেছেন তিনি।

ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুমকি দেওয়ার পর কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে অচলাবস্থা চলছিল। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন তখন সতর্ক করে বলেছিলেন, যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখল করলে ন্যাটো জোটের অবসান হতে পারে।

আরও পড়ুন

ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

০৮ সেপ্টেম্বর ২০২৬

১৯৪৫ সাল থেকে গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক উপস্থিতি কমেছে। একসময় সেখানে ১৭টি ঘাঁটিতে কয়েক হাজার মার্কিন সেনা ছিল। বর্তমানে দূরবর্তী পিতুফিক ঘাঁটিতে প্রায় ২০০ মার্কিন সেনা রয়েছে।

ফ্রেডেরিকসেন নতুন চুক্তিকে ‘চিরস্থায়ী হতে পারে এমন একটি চুক্তি’ বলে উল্লেখ করেছেন।

গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ইয়েন্স-ফ্রেডেরিক নিলসেন এটিকে ‘সবার জন্য জয়’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ‘আপনাদের নিরাপত্তা আমাদের নিরাপত্তা। আর আমাদের নিরাপত্তা আপনাদের নিরাপত্তা।’

ন্যাটোর মহাসচিব মার্ক রুটে এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা চুক্তিকে স্বাগত জানিয়েছেন।

কোস্তা বলেছেন, এটি ‘আটলান্টিকের দুপাড়ের সহযোগিতা ও আর্কটিকের নিরাপত্তার জন্য ইতিবাচক পদক্ষেপ’। একই সঙ্গে এতে ‘সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং গ্রিনল্যান্ডের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি সম্মান’ রয়েছে।

সূত্র: আল জাজিরা 

গ্রিনল্যান্ডডেনমার্কট্রাম্প প্রশাসন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    সিলিন্ডার বিস্ফোরণ: মারা গেলেন কাভার্ড ভ্যানচালক, নিহত বেড়ে ৯

    সিলিন্ডার বিস্ফোরণ: মারা গেলেন কাভার্ড ভ্যানচালক, নিহত বেড়ে ৯

    যুক্তরাষ্ট্রের বাধা, ছোট দল নিয়েই নিউ ইয়র্ক যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট

    যুক্তরাষ্ট্রের বাধা, ছোট দল নিয়েই নিউ ইয়র্ক যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট

    আম্মারের নেতৃত্বে রাজশাহী রেল স্টেশনে তাণ্ডব

    আম্মারের নেতৃত্বে রাজশাহী রেল স্টেশনে তাণ্ডব