Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিপদগ্রস্ত রোগীর পাশে জয়
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

গ্রিসে আগুন নেভানোর সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ২

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৯:৫৪
গ্রিসে আগুন নেভানোর সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ২

সংগৃহীত ছবি

গ্রিসে দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে দুই ক্রু নিহত হয়েছেন। নিহতদের একজন ডেনমার্কের পাইলট এবং অন্যজন গ্রিসের অগ্নিনির্বাপণ বিভাগের সমন্বয়কারী কর্মকর্তা।

রাজধানী এথেন্সের প্রায় ৬৫ কিলোমিটার পশ্চিমে রবিবার এ দুর্ঘটনা ঘটে। ভিডিওতে দেখা গেছে, একটি বেল হেলিকপ্টার অন্যটির পাখায় আঘাত করলে সেটিতে আগুন ধরে যায় এবং সেটি একটি গিরিখাতে বিধ্বস্ত হয়। অন্য হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে।

গ্রিসের অগ্নিনির্বাপণ বিভাগ জানিয়েছে, অস্ট্রেলিয়ার ম্যাকডারমট অ্যাভিয়েশনের কাছ থেকে ইজারা নেওয়া দুটি হেলিকপ্টার আটিকা-বোয়েটিয়া সীমান্তে ছড়িয়ে পড়া বড় একটি দাবানল নিয়ন্ত্রণে কাজ করছিল। দুর্ঘটনায় একটি হেলিকপ্টারের দুই ক্রুকে জীবিত উদ্ধার করা হলেও অন্য হেলিকপ্টারের দুই ক্রুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদের মৃত ঘোষণা করা হয়।

গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

দুর্ঘটনার পর দেশ জুড়ে সব বেল হেলিকপ্টার সাময়িকভাবে মাটিতে রাখার সিদ্ধান্ত হয়েছে। দুর্ঘটনায় বেঁচে যাওয়া ব্রিটিশ পাইলট ও গ্রিসের অগ্নিনির্বাপণ বিভাগের আরেক কর্মকর্তা সামান্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ব্রিটিশ পাইলটটি দাবানলের মৌসুমে নিয়োগ পাওয়া বেসরকারি পাইলট ছিলেন। তিনি যুক্তরাজ্য ও গ্রিসের মধ্যে কোনো সরকারি সহযোগিতা কার্যক্রমের অংশ ছিলেন না।

ম্যাকডারমট অ্যাভিয়েশনের প্রতিষ্ঠাতা জন ম্যাকডারমট নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। দুর্ঘটনার তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার কথাও জানিয়েছেন তিনি।

এদিকে দাবানল নিয়ন্ত্রণে এরিকসন এয়ার-ক্রেন ও চিনুক হেলিকপ্টারের পাশাপাশি কানাডেয়ার পানি ছোড়ার উড়োজাহাজ কাজ করছে। গ্রিসের বিভিন্ন এলাকায় গত কয়েক দিন ধরে দাবানল ছড়িয়ে পড়েছে। এতে ব্যাপকসংখ্যক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ইউরোপের অন্যান্য দেশেও দীর্ঘ তাপপ্রবাহের মধ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। ফ্রান্স ও স্পেনে বড় কয়েকটি দাবানল নিয়ন্ত্রণে আনা হলেও আগুন পুরোপুরি নেভেনি। প্রায় ৩ লাখ মানুষ, যাদের সরিয়ে নেওয়া হয়েছিল, এরই মধ্যে তারা বাড়িতে ফিরতে শুরু করেছেন।

গ্রিসে গত ৭২ ঘণ্টায় পাঁচ শতাধিক দমকলকর্মী বিভিন্ন এলাকায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। কর্মকর্তারা জানিয়েছেন, বেশির ভাগ দাবানল মানুষের ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কাজের মাধ্যমে শুরু হলেও জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের আগুন ছড়িয়ে পড়ার অনুকূল পরিস্থিতি আরও বাড়ছে।

সূত্র : বিবিসি 

গ্রিসে দাবানলহেলিকপ্টার বিধ্বস্তডেনমার্ক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    মক্কায় আলোচিত যত হামলা

    মক্কায় আলোচিত যত হামলা

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    দেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে দায় জামায়াত-এনসিপির

    দেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে দায় জামায়াত-এনসিপির

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    পরীক্ষায় নকল করায় ছাত্রদল ও হল সংসদ নেতাকে শাস্তি দিল ঢাবি

    পরীক্ষায় নকল করায় ছাত্রদল ও হল সংসদ নেতাকে শাস্তি দিল ঢাবি

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে