ভাষাসংগ্রামী আহমদ রফিকের
সাহিত্যকর্ম, ভাষা আন্দোলনের ইতিহাসচর্চা, রবীন্দ্রসাহিত্য গবেষণা এবং দেশের
ওষুধশিল্পের বিকাশে তার অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে উচ্চতর গবেষণার
উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তার রচিত গ্রন্থ ও
কর্মজীবন নিয়ে এ গবেষণার উদ্যোগ নিতে বলা হয়।
ভাষাসংগ্রামী আহমদ রফিকের ৯৭তম
জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার সন্ধ্যায় পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশের সম্মেলন
কক্ষে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ আহ্বান জানান বক্তারা। ভাষাসংগ্রামী
আহমদ রফিক ফাউ...