Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

দুজনের জলছবি

মাহফুজুর রহমান
agamir somoy
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০১:২২
দুজনের জলছবি

প্রবীর মিত্র ও ফারুক, অলংকরণ: সোহানুর রহমান

দেশীয় চলচ্চিত্রের প্রয়াত দুই অভিনেতা ফারুক এবং প্রবীর মিত্রের জন্মবার্ষিকী আজ। কাকতালীয় হলো, ঢাকাই সিনেমায় তাদের অভিষেক হয়েছিল একই সিনেমায়! তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি লিখেছেন মাহফুজুর রহমান

বাংলা বর্ণমালায় ‘প’-এর পরে আসে ‘ফ’। কিন্তু বাংলা চলচ্চিত্রের ইতিহাসের ধারাপাতে প্রবীর ও ফারুক আসেন একসঙ্গে। দুজনেরই অভিষেক ‘জলছবি’তে। ১৯৭১ সালের ফেব্রুয়ারি মাসের উত্তাল দিনে মুক্তি পায় সিনেমাটি। এ অঞ্চলের সিনেমার দুই শক্ত খুঁটি আকবর পাঠান ফারুক ও প্রবীর মিত্রের জন্মদিনও একই— ১৮ আগস্ট। দুজনের উৎসমুখ এক হলেও দুজন বয়ে গেছেন দুই ধারায়। দুই তারকাই ক্যারিয়ার শুরু করেন নায়ক হিসেবে। ফারুক ধীরে ধীরে প্রথাগত অর্থে সুপারস্টার বনে গেলেও প্রবীর চরিত্রাভিনেতা হিসেবে অন্য স্তরে উঠে যান। তাকে ‘তারকা’ বলতে বাঁধলেও তিনি ছিলেন তারকার তারকা। কেননা, তথাকথিত তারকারা যখন চলচ্চিত্র টানতে ব্যর্থ হতেন, তখন নিজের অভিনয় দক্ষতা দিয়ে গল্পের ভেতর দর্শকদের ধরে রাখতেন প্রবীর মিত্র। তারকাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চিত্রনাট্যের দাবি পূরণে ব্যস্ত থাকতেন এই অভিনেতা। অথচ তিনিও হতে পারতেন পোস্টার বয়। পারতেন— ‘‘বললে ইতিহাসের বিকৃতি হয়। তিনি পেরেছিলেনও বটে। চলার বেগে তার গতিপথ বদলে গেলেও সূচনায় নায়িকার কোমর জড়িয়ে তাকেও দেখা গেছে রঙিন পোস্টারে। প্রেক্ষাগৃহের সামনে বিলবোর্ডে মস্ত ছবি ঝুলেছে তারও। ‘জলছবি’ তার করার কথা ছিল না। হুট করে এই সিনেমার পরিচালক এইচ কবিরের অনুরোধে প্রবীর এতে যুক্ত হন। এর নায়ক মূলত রাজনীতির ময়দান থেকে চুপিসারে এফডিসিতে আসা ফারুক।’ ‘জীবনতৃষ্ণা’ সিনেমায় এইচ কবির প্রবীরের চরিত্র বাড়িয়ে সমান্তরাল নায়কের চরিত্র করে দেন। এর প্রধান নায়ক রাজ্জাক। ‘জীবনতৃষ্ণা’ মুক্তির বছরই— ১৯৭৩ সালে পূর্ণাঙ্গ নায়ক হন প্রবীর।

বিশ্ববিখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’ তাকে অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করে। ফলে এইচ আকবরের ‘জালিয়াত’ এবং ফখরুল হাসান বৈরাগীর ‘সেয়ানা’য় শাবানা ও অলিভিয়ার নায়ক হওয়ার পরও সুপারস্টার তকমা প্রবীরের হাত থেকে ফসকে যায়। অন্যদিকে ফারুক দ্রুতগতিতে প্রথম সারির নায়কের কাতারে চলে আসেন। ১৯৭৫ সালে খান আতাউর রহমানের ‘সুজনসখী’ এবং ১৯৭৬ সালে আমজাদ হোসেনের ‘নয়নমনি’ সুপারহিট হওয়ার পর অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন তিনি। বিশেষত প্রতিবাদী নায়কের চরিত্রে অভূতপূর্ব অবস্থান তৈরি হয় তার। বঞ্চিত বাঙালির প্রাণের নায়ক হয়ে ওঠেন ফারুক। সেলুলয়েডে শোষিত মানুষের প্রতিনিধি হিসেবে তার মুখটি জ্বলজ্বল করতে শুরু করে। স্বাধীনতার পর হতবিহ্বল তারুণ্যের প্রতিনিধি হিসেবেও দেখা যায় ফারুককেই। খান আতার ‘আবার তোরা মানুষ হ’ চলচ্চিত্রে ফারুক উঠে আসেন কলিজার মতো ধড়ফড় করতে থাকা জীবন থেকে। সেই একই ফারুক এ জে মিন্টুর ‘প্রতিজ্ঞা’ ছবিতে পথভ্রষ্ট হলেও অনেক বেশি গ্ল্যামারে পূর্ণ। এই সিনেমার পোস্টার বয় ফারুক; কিন্তু প্রকৃত নায়ক প্রবীর মিত্র। কেননা শুভ-অশুভের দ্বন্দ্বে ইতিবাচকতার ঝান্ডাটি থাকে প্রবীরের হাতে। ফারুকের ট্র্যাজিক সমাপ্তিও ‘প্রতিজ্ঞা’র তুমুল ব্যবসাকে ঠেকাতে পারেনি। এ জে মিন্টুর প্রথম দিককার প্রায় প্রতিটি চলচ্চিত্রে প্রবীর গল্পের নায়ক। ‘মিন্টু আমার নাম’-এ সোহেল রানা নাম ভূমিকায় থাকলেও পোস্টারে বিরাট আকারে দেখা যায় প্রবীরকে। সেই সময় সিনেমার নায়ক ফারুক, রাজ্জাক, সোহেল রানা, ওয়াসীম, উজ্জ্বল যিনিই থাকুন না কেন, সিনেমাকে আড়াই ঘণ্টা কাঁধে করে বইতেন প্রবীর। গোলাম মুস্তাফা, আনোয়ার হোসেন, এটিএম শামসুজ্জামান, রোজী, আনোয়ারা, প্রবীর— এই মুখগুলোকে ছাড়া তখন সিনেমার কথা ভাবা যেত না।


প্রবীর মিত্র তো ১৯৮৪ সালে ‘বড় ভালো লোক ছিল’র জন্য পার্শ্ব-অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়ে প্রতিষ্ঠিত হওয়ার পরও নায়ক হিসেবে ডাক পেয়েছেন। রঙিন ‘নবাব সিরাজউদ্দৌলা’র নাম-ভূমিকায় আর কাউকে ভাবা যায়নি। অবাক করার মতো ঘটনা, ফারুক তার প্রথম জাতীয় পুরস্কারটি পেয়েছেন পার্শ্ব-অভিনেতা বিভাগে। ১৯৭৫ সালে ‘লাঠিয়াল’-এর জন্য এই পুরস্কার তিনি পান। অথচ তিনি নায়ক হিসেবেই সিনেমা থেকে বিদায় নিয়েছেন। নায়কদের মধ্যে অনেকে শেষ জীবনে চরিত্রাভিনেতা হিসেবে ব্যস্ত সময় কাটান। ফারুক নায়ক হিসেবে ব্যস্ত থাকতে থাকতেই অভিনয় থেকে সরে দাঁড়ান। প্রবীর ও ফারক দুজনেই কয়েক বছর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন; কিন্তু তারা দুজনেই তাদের শ্রেষ্ঠ ছবিগুলোর জন্য পুরস্কার পাননি। ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সারেং বউ’, ‘কথা দিলাম’, ‘চিৎকার’, ‘সীমার’, ‘দিন যায় কথা থাকে’ সিনেমায় ফারুকের অভিনয় দর্শক হৃদয়ে ছাপ রেখে গেছে; কিন্তু জুরিদের মনে দাগ কাটতে পারেনি। আর প্রবীরের কোনটা রেখে কোনটার কথা বলব। প্রায় ৪০০ ছবিতে অভিনয় করেছেন এই গুণীশিল্পী। গোটাজীবন লাইট-ক্যামেরা-অ্যাকশন শুনতে শুনতে কাটিয়েছেন। ফারুক ও প্রবীর মিত্র আসলেই বাংলা সিনেমার বন্ধু। এই আঙিনায় জলছবির মতো ফুটে আছেন। এই দুজনকে ছাড়া বাংলা চলচ্চিত্রের কথা ভাবাই যায় না!

 

 

 

জলছবিঅভিনেতা ফারুকপ্রবীর মিত্রজন্মবার্ষিকীইতিহাস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে