গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কলেজের পরিত্যক্ত ভবন থেকে জানালা, বারান্দার গ্রিল, বৈদ্যুতিক পাখা ও নির্মাণসামগ্রী খুলে নিয়ে যাওয়ার অভিযোগে ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সাহেদ তালুকদারকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হলেও শুক্রবার সকালে অভিযোগকারী অভিযোগ প্রত্যাহার করায় তাকে ছেড়ে দেওয়া হয়।জেলা ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম শুক্রবার আগামীর সময়কে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বললেন, বৃহস্পতিবার রাতে তারা বিষয়টি জানতে পেরেছেন। এরই মধ্যে সাহেদ...