প্রতিষ্ঠার ছয় দশক পূর্ণ করতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। দীর্ঘ ৬০ বছরের শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য ও অর্জনকে স্মরণীয় করে রাখতে আগামী ১৮ নভেম্বর বর্ণাঢ্য আয়োজনে উদ্যাপিত হবে বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী। দিনব্যাপী এ আয়োজনে থাকছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। অন্যতম আকর্ষণ হিসেবে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় রক সংগীতশিল্পী ও নগরবাউলখ্যাত জেমস।সাংস্কৃতিক আয়োজনের বিষয়ে চবি উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ সফিকুল ইসলাম বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বিশে...