Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

চবির সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম মারা গেছেন

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১২:৩০
শেয়ার করুন:
চবির সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম মারা গেছেন

সংগৃহীত ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক উপাচার্য ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ আর নেই। বুধবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে চট্টগ্রাম নগরের সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। ব্যক্তিজীবনে তিনি স্ত্রী জান্নাতুন্নেছা ও তিন পুত্রসন্তান রেখে গেছেন।

অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৬তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েই নয়, দেশের উচ্চশিক্ষা খাতে বহুমাত্রিক অবদান রেখে গেছেন।

তিনি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

১৯৫১ সালের ১ মে চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ইছামতিকুল এলাকায় তার জন্ম। ১৯৬৭ সালে সাতকানিয়া আদর্শ উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৬৯ সালে সরকারি কমার্স কলেজ চট্টগ্রাম থেকে এইচএসসি পাস করেন।

পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে বিকম ও এমকম সম্পন্ন করেন। উচ্চশিক্ষার জন্য তিনি ফিলিপাইনে গমন করেন এবং ১৯৮২ সালে ফিলিপাইন্স ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

পেশাগত জীবনের সূচনা ১৯৭৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে। দীর্ঘ শিক্ষাজীবনে তিনি ধাপে ধাপে উন্নীত হয়ে ২০০১ সালে উপ-উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন। ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত উপাচার্য হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি আন্তর্জাতিক পর্যায়েও সম্মানিত হন। ‘দ্য ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস’ থেকে ২০১২ সালে এশিয়ার ‘বেস্ট বি-স্কুল অ্যাওয়ার্ড’-এ ‘বেস্ট প্রফেসর ইন স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট’ সম্মাননা লাভ করেন।

একাডেমিক দায়িত্বের পাশাপাশি তিনি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। এ ছাড়া বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের এমবিএ প্রোগ্রামের প্রতিষ্ঠাতা হিসেবে তার অবদান উল্লেখযোগ্য। ২০২১ সালে ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন।

উপাচার্যচবি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে