Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

চবিতে জাতীয় মডেল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ২৮-২৯ আগস্ট

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১৯:৫১
চবিতে জাতীয় মডেল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ২৮-২৯ আগস্ট

ছবি: আগামীর সময়

দেশের ৫০টির বেশি বিশ্ববিদ্যালয়ের ৫০০-এর অধিক শিক্ষার্থীর অংশগ্রহণে সেকেন্ড নিলস-এলইবি ন্যাশনাল মডেল লেজিসলেটিভ অ্যাসেম্বলি (এনএমএলএ) ২০২৬ আগামী ২৮ ও ২৯ আগস্ট (শুক্র ও শনিবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে অনুষ্ঠিত হবে।

দ্য নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল' স্টুডেন্টস (নিলস) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চ্যাপ্টার এবং লিগ্যাল এমপাওয়ারমেন্ট বাংলাদেশ (এলইবি) যৌথভাবে দুই দিনব্যাপী এ আয়োজন করছে। এতে অংশগ্রহণকারীরা সংসদীয় কার্যক্রম, আইন প্রণয়ন, নীতিনির্ধারণ, বিতর্ক এবং সমসাময়িক আইন ও সুশাসনবিষয়ক বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়ে বাস্তবভিত্তিক আইনসভা কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

আজ মঙ্গলবার এনএমএল-এর আহ্বায়ক আবদুল্লাহ মোহাম্মদ ইয়াসের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আয়োজকদের ভাষ্য, এ আয়োজন তরুণদের নেতৃত্ব, আইনগত বিশ্লেষণ, গবেষণা, জনসমক্ষে বক্তব্য প্রদান, নীতিনির্ধারণ এবং গণতান্ত্রিক চর্চার দক্ষতা বিকাশে একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। একই সঙ্গে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আইনগত জ্ঞান, গণতান্ত্রিক মূল্যবোধ, নেতৃত্বের দক্ষতা এবং নীতিনির্ধারণী সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকরা জানান, শুরুতে এ অনুষ্ঠান ১০ ও ১১ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে চট্টগ্রামের বন্যা পরিস্থিতি এবং অংশগ্রহণকারী, অতিথি ও সংশ্লিষ্টদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন করে ১৪ ও ১৫ আগস্ট তারিখ নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জাস্টিস জাফর আহমেদ। প্রধান পৃষ্ঠপোষক থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান।

বিশেষ অতিথি থাকবেন— সংসদ সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ওসমান চৌধুরী, ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের (ওয়াইপিএসএ) প্রধান নির্বাহী ড. মোহাম্মদ আরিফুর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মহিউদ্দিন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ জাকারিয়া। এ ছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষকরা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আগ্রহী শিক্ষার্থীদের জন্য বিশেষ নিবন্ধন কার্যক্রম আগামী ৭ আগস্ট পর্যন্ত চলবে। যারা এখনো নিবন্ধন করতে পারেননি, তারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে এ জাতীয় আয়োজনের অংশ হওয়ার সুযোগ পাবেন।

আয়োজকদের মতে, এনএমএলএ ২০২৬ শুধু একটি আইনসভা অনুকরণমূলক আয়োজন নয়, বরং ভবিষ্যতের দক্ষ, দায়িত্বশীল ও সচেতন নেতৃত্ব গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যোগ।

অনুষ্ঠানটিতে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক আগামীর সময়।


আগামীর সময়চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়চবিলেজিসলেটিভ অ্যাসেম্বলি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে