Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চট্টগ্রাম

চবিতে বড় পর্দায় আর্জেন্টিনার খেলা

প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১৭:৫৬
চবিতে বড় পর্দায় আর্জেন্টিনার খেলা

ছবি: আগামীর সময়

ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসেও। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে বড় পর্দায় ম্যাচ প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে ক্যাম্পাস জুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

আজ বুধবার আর্জেন্টিনা ও আলজেরিয়ার ম্যাচের সময় সবচেয়ে বেশি দর্শকের উপস্থিতি চোখে পড়েছে বড় পর্দার সামনে।

আজ ম্যাচ শুরু হয় সকাল ৭টায়। খেলা দেখতে ভোর থেকেই শহীদ মিনার চত্বরে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। বিভিন্ন আবাসিক হল থেকে তারা জড়ো হন সেখানে। প্রিয় দল আর্জেন্টিনার জার্সি পরে, পতাকা হাতে নিয়ে উপস্থিত হন সমর্থকরা।

শিক্ষার্থীরা বলেছেন, বিশ্বকাপের খেলা একসঙ্গে দেখার আনন্দই আলাদা। বড় পর্দার সামনে শত শত শিক্ষার্থীর খেলা দেখা, গোলের মুহূর্তে উচ্ছ্বাস এবং প্রিয় দলের জয় উদযাপন— সব মিলিয়ে এটি এক ভিন্ন অভিজ্ঞতা। বিশেষ করে আর্জেন্টিনার সমর্থকদের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল লিওনেল মেসির হ্যাটট্রিক।

মাস্টার্সের শিক্ষার্থী গিয়াস উদ্দিন রক্সি জানান, ‘ক্যাম্পাসে আমি দুটি বিশ্বকাপ পেয়েছি। এটাই শেষ। এরপর আর এভাবে একসঙ্গে খেলা দেখা হবে না। আজ খুব মজা পেয়েছি।’

খেলার মাঝখানে ক্যাম্পাসে সামান্য বৃষ্টিও হয়। তারপরও খেলা দেখার উৎসাহে ভাটা পড়েনি। মেসির করা তিন গোলেই জয় পায় আর্জেন্টিনা। শুধু আর্জেন্টিনার সমর্থকই নয়, খেলা দেখতে উপস্থিত ছিলেন ব্রাজিলের সমর্থকরাও।

সোহরাব হাসান জানিয়েছেন, ‘সবার সঙ্গে বড় পর্দায় বিশ্বকাপের খেলা দেখার মজাই আলাদা। তার ওপর আর্জেন্টিনা বা ব্রাজিলের ম্যাচ হলে তো কথাই নেই। সমর্থকরা বৃষ্টি উপেক্ষা করে তাদের প্রিয় দলের খেলা দেখছে, উল্লাস করছে।’

শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসে সবাই মিলে বিশ্বকাপ উপভোগ করেন। সমর্থন ভিন্ন হলেও একসঙ্গে খেলা দেখার আনন্দ অনেক বেশি।

বিশ্বকাপকে ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই আয়োজন নতুন নয়। আগের বিশ্বকাপগুলোতেও শহীদ মিনার চত্বরে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছিল।

বিশ্বকাপের উত্তেজনা যত বাড়ছে, ততই সরগরম হয়ে উঠছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রতি ম্যাচেই বড় পর্দায় খেলা দেখার জন্য জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা।

ফুটবলবিশ্বকাপচবি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise