Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

গাইবান্ধা

গাইবান্ধায় মোটরসাইকেল দুর্ঘটনায় নবম শ্রেণির ছাত্রসহ নিহত ২
গাইবান্ধায় মোটরসাইকেল দুর্ঘটনায় নবম শ্রেণির ছাত্রসহ নিহত ২
গাইবান্ধার সাদুল্লাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার দক্ষিণ কাজীবাড়ী সন্তোলা গ্রামের ঘটনা এটি। নিহতরা হলেন- নবম শ্রেণির শিক্ষার্থী ছামিউল ও আট বছর বয়সী আব্দুল্লাহ। ছামিউল ওই গ্রামের ছাদিকুল ইসলামের ছেলে। আব্দুল্লাহ শফিকুল ইসলামের ছেলে।জানা গেছে, মোটরসাইকেল চালানোর শখে চাচা রফিক মিয়ার মোটরসাইকেল নিয়ে ছামিউলের সঙ্গে বের হয় আব্দুল্লাহ। বাড়ির কাছে বৈরাগীর বাজার ইটভাটা এলাকায় দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় সে নিয়ন্ত্রণ হারায়। ম...
সারা দেশ•৩ দিন আগে
অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের ৩ জনকে পিটিয়ে আহত
অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের ৩ জনকে পিটিয়ে আহত
গাইবান্ধার সাঘাটায় পূর্ববিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে একই পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে তিন মাসের অন্তঃসত্ত্বা নারীসহ তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে স্বামী-স্ত্রী দুজন সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।গত ৪ নভেম্বর রাত আটটার দিকে উপজেলার পশ্চিম রাঘবপুর (ভুতমারা বটেরতল মাঝিপাড়া) গ্রামের ঘটনা এটি। এ ঘটনায় ভুক্তভোগী রিপন চন্দ্র দাস ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে সাতজনের বিরুদ্ধে শনিবার সাঘাটা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।আহত ব্যক্তিরা হলেন- রিপন চন্দ্র দাস (৩...
সারা দেশ•৯ দিন আগে
গণরায়ের সঙ্গে প্রতারণা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদ ইসলাম
গণরায়ের সঙ্গে প্রতারণা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদ ইসলাম
বর্তমান সরকার গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।আজ শুক্রবার সকালে গাইবান্ধা জেলা পরিষদ হলরুমে জেলা এনসিপি আয়োজিত আঞ্চলিক সমন্বয় সভার আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী শপথ না নিয়ে বিএনপি সরকার গণঅভ্যুত্থান ও গণভোট...
সারা দেশ•১১ দিন আগে
গাজীপুরে আহত পোশাকশ্রমিকের মৃত্যু
গাজীপুরে আহত পোশাকশ্রমিকের মৃত্যু
গাজীপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ চলাকালে সংঘর্ষের মধ্যে গুরুতর আহত তৌফিক হোসেন (২২) মারা গেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার গাজীপুরের বাংলাবাজার এলাকায় মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনে অংশ নেন তৌফিক। ওই দিন গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।...
সারা দেশ•১৩ দিন আগে
দাঁড়িয়ে থাকা ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ১
দাঁড়িয়ে থাকা ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ১
গাইবান্ধার সুন্দরগঞ্জে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোভ্যানে ট্রাকের ধাক্কায় এনামুল হক (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুইজন। আজ সোমবার সকালে রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামালহাট (কামরাঙ্গার তল) এলাকায় এ ঘটনা ঘটে।নিহত এনামুল উপজেলার হাজীপাড়া গ্রামের মৃত মো. সোলেমানের ছেলে। তিনি পানশ্রমিক ছিলেন।আহতদের মধ্যে আনোয়ার হোসেনের (৪২) অবস্থা আশঙ্কাজনক। তিনি একই গ্রামের মো. মোন্তাজ আলীর ছেলে। আরও পড়ুন...
সারা দেশ•১৫ দিন আগে
ঝড়ে ঘর হারিয়ে পাঁচ মাস ধরে আশ্রয়হীন রাবেয়া বেগম
ঝড়ে ঘর হারিয়ে পাঁচ মাস ধরে আশ্রয়হীন রাবেয়া বেগম
৬৭ বছর বয়সী রাবেয়া বেগম। মানসিক প্রতিবন্ধী ছেলেকে নিয়ে ছোট্ট একটি ঘরে তার বসবাস। থাকেন গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের সাকোয়া এলাকার রেলওয়ে কলোনিতে। গত ঈদুল আজহার পর ঝড়ে সেই বসতঘরের ওপর উপড়ে পড়ে একটি বড় জামগাছ। এতে টিনের ঘরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।গাছটি ছিল রেলওয়ের জমির। তাইতো কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত গাছটি সরানো সম্ভব হয়নি। এরপর কেটে গেছে দীর্ঘ পাঁচ মাস। এই সময় ধরে প্রতিবন্ধী ছেলেকে নিয়ে কখনো আত্মীয়স্বজনের বাড়িতে, কখনো অন্যের আশ্রয়ে দিন কাটছে তার। অবশে...
সারা দেশ•১৫ দিন আগে
সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আটক ১৬
সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আটক ১৬
গাইবান্ধার সুন্দরগঞ্জে বসতভিটার জমি নিয়ে বিরোধের জেরে মকবুল হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।এ ঘটনায় জড়িত সন্দেহে ১৬ জনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের দক্ষিণ সীচা (হাতিনামারী) গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে বসতভিটার জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে বাক্‌বিতণ্ডার জেরে মকবুল হোসেনের ওপর ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি হামলা চালানো হয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা য...
সারা দেশ•১৯ দিন আগে
গাইবান্ধায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর
গাইবান্ধায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর
গাইবান্ধার বাংলাবাজার এলাকায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শহীদ মিনার ভাঙচুর করা হয়েছে। আজ সোমবার সকালে হাতুড়ি দিয়ে মিনারের একটি পিলারের কিছু অংশ ভেঙে ফেলা হয়।এ ঘটনায় শিক্ষার্থী ও শহরবাসীর মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানের প্রশিক্ষক মোহাম্মদ আহসান হাবীব গত ১৮ অক্টোবর একটি লাইভ ভিডিওতে শহীদ মিনারে উঠে অবমাননাকর বক্তব্য দেন এবং মিনারটি ভেঙে ফেলার হুমকি দেন। বিভাগীয় পরামর্শে...
সারা দেশ•২২ দিন আগে
পুকুরে ভাসছিল দুই ভাই-বোনের লাশ
পুকুরে ভাসছিল দুই ভাই-বোনের লাশ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়ির উঠানে খেলতে খেলতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া (চৌধুরীপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই-বোন।মৃত শিশুরা হলো সমসপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আরাফ বাবু (২) এবং তার চাচাতো ভাই আশরাফুল ইসলামের মেয়ে মিশকাতুল জান্নাত (২)। দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তালুককানুপুর ইউনিয়ন পরিষদের সদস্য ফিরোজ কবির প্রধান। আরও পড়ুন...
সারা দেশ•২২ দিন আগে
প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
অশ্লীল ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীর কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষক আবু সাঈদকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) দ্বিতীয় দফায় ৫১ হাজার টাকা নিতে গেলে স্থানীয় লোকজন তাকে আটক করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঘটেছে এ ঘটনা।অভিযুক্ত আবু সাঈদ গোবিন্দগঞ্জ পৌর শহরের মতিঝিলসংলগ্ন পশ্চিম পাশে ডাকবাংলোর পেছনে অবস্থিত লালমাটিয়া মাদ্রাসার শিক্ষক।অভিযোগ অনুযায়ী, ওই মাদ্রাসার এক শিক্ষার্থীর মা ও প্রবাসী...
সারা দেশ•২৩ দিন আগে
হাজারো মানুষের প্রেরণা রফিকুল
হাজারো মানুষের প্রেরণা রফিকুল
অভাবের সংসারে একসময় দুবেলা খাবার জোগাড় করাই ছিল কঠিন। জীবিকার তাগিদে রিকশা চালাতেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের কেত্তারপাড়া গ্রামের রফিকুল ইসলাম। সেই মানুষটিই আজ সফল কৃষি উদ্যোক্তা। দেশের বিভিন্ন জেলার অনেক কৃষককে তিনি ঔষধি গাছের বাগান করতে প্রশিক্ষণ দিয়েছেন, সহযোগিতা করেছেন। এ ছাড়া জৈব সার উৎপাদন, পতিত জমির ব্যবহার ও বাগান তৈরির বিষয়ে নিয়মিত পরামর্শও দেন তাদের। তার সহযোগিতা ও পরামর্শ নিয়ে অনেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। এসব উদ্যোক্তার প্রতিষ্ঠানে কর্মসংস্...
ধন্যবাদ•২৫ দিন আগে
রহিমের ‘মানবতার সদাইঘর’
রহিমের ‘মানবতার সদাইঘর’
আব্দুর রহিম সরকারের বয়স ৪০ পেরিয়েছে। গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য তিনি। গাছের চারা বিতরণ, ক্ষুধার্তের মুখে খাবার তুলে দেওয়া, গরিব পরিবারের হাতে নিত্যপণ্য পৌঁছানো, এমনকি এতিম মেয়ের বিয়েতে পাশে দাঁড়ানো— সবখানেই তার সাহায্যের হাত পৌঁছে গেছে। সবুজ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে রহিম সরকার ১৫ বিঘা জমিতে গড়ে তুলেছেন নার্সারি। নার্সারির চারা তিনি বিনামূল্যে বিলিয়ে দেন দেশের নানা প্রান্তে। এ পর্যন্ত প্রায় ৭০ হাজার চারা পৌঁছে গেছে ব...
ধন্যবাদ•২৯ দিন আগে
গাইবান্ধায় সেতুর নিচে ভাসছিল নারীর মরদেহ
গাইবান্ধায় সেতুর নিচে ভাসছিল নারীর মরদেহ
গাইবান্ধার সাদুল্যাপুরে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩৮) ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার বনগ্রাম ও ভাতগ্রাম ইউনিয়নের মাঝামাঝি দুর্গাপুর সড়কের সেতুর নিচ থেকে উদ্ধার করা হয় মরদেহটি। স্থানীয়রা জানান, শনিবার সকালে সেতুর নিচে পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেন তারা। সাদুল্যাপুর থানার ওসি একেএম হাবিবুল ইসলাম জানিয়েছেন, ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্ট চলছে। তিনি জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
গোবিন্দগঞ্জে কমিউনিটি ক্লিনিকের ৬২% ভবনই ঝুঁকিপূর্ণ
গোবিন্দগঞ্জে কমিউনিটি ক্লিনিকের ৬২% ভবনই ঝুঁকিপূর্ণ
প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে কমিউনিটি ক্লিনিক রয়েছে ৬৯টি। তবে এর মধ্যে ৪৩টিই জরাজীর্ণ। অর্থাৎ উপজেলার প্রায় ৬২ শতাংশ কমিউনিটি ক্লিনিকের ভবন নাজুক। দীর্ঘদিন সংস্কার না করায় এসব ভবনের দেয়াল ও ছাদে ফাটল ধরেছে, খসে পড়ছে পলেস্তারা। কোথাও দরজা-জানালা ভাঙা, কোথাও দেবে গেছে মেঝে। এমন ঝুঁকিপূর্ণ পরিবেশেই চলছে গ্রামের মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা। এর সঙ্গে যোগ হয়েছে প্রয়োজনীয় ওষুধের সংকট। ফলে এসব ক্লিনিকের ওপর নির্ভরশীল মানুষ, বিশেষ করে অন্তঃসত্ত্বা নারী, শিশু ও দ...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
সাঘাটায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
সাঘাটায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
গাইবান্ধার সাঘাটায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার হেলেঞ্চা এলাকায় একটি পরিত্যক্ত ইটভাটার নির্জন স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। রোববার গ্রেপ্তার দুই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, ভুক্তভোগী ২১ বছর বয়সী ওই তরুণী এক সন্তানের জননী। তিনি উপজেলার টেপা পদুমশহর গ্রামের বাসিন্দা। শনিবার গোবিন্দগঞ্জে বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে বোনারপাড়া এলাকায় সৈকত (২৮) নামে এক যুবকের সঙ্গ...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ
ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ
গাইবান্ধার পলাশবাড়ীতে ছেলে সেজে এক তরুণী আরেক তরুণীকে বিয়ে করার ঘটনার ছয় মাস পর জানাজানি হয়েছে। এ ঘটনায় সালিশ বসিয়ে বর পরিচয়ে বিয়ে করা তরুণীকে মারধর, কান ধরে ওঠবস করানো ও তওবা পড়ানোর অভিযোগ উঠেছে। শুক্রবারের এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার পর্যন্ত এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের পর উপজেলার বরিশাল ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে স্থানীয় লোকজনের উদ্যোগে সালিশ বসে। সেখানে কনেকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় বর পরিচয়ে বিয়ে করা তরুণী চাঁদনী আক্তারকে মারধর করা হয়েছে ব...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক
আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক
গাইবান্ধার সাঘাটায় সংবাদ সংগ্রহ করতে যাওয়া এক সাংবাদিককে শাসানোর অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। স্কুলের কক্ষে ঢুকে ভিডিও ধারণ করায় ক্ষুব্ধ হন ওই শিক্ষক।এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। পরে সাঘাটা উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন ওই সাংবাদিক।অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার সাঘাটা উপজেলার বেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের দায়িত্ব পালনের চিত্র ধারণ ও তথ্য সংগ্রহ করতে যান দৈনিক নয়াদিগন্তের সাঘাটা প্রতিনিধি সোহাগ খন্দকার। এ সময় বিদ্যা...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে
বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে
গাইবান্ধার সুন্দরগঞ্জে অগ্রণী ব্যাংকের কাছে বন্ধক রাখা ৩০ শতক জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সুন্দরগঞ্জ থানার ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় জমির মালিক, ব্যাংক কর্তৃপক্ষ ও স্থানীয়দের মধ্যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। উপজেলার সোনারায় ইউনিয়নের বৈদ্যনাথ গ্রামে এ ঘটনা ঘটেছে। ব্যাংকের নথি অনুযায়ী, সোনারায় ইউনিয়নের বৈদ্যনাথ মৌজার জেএল নম্বর ১৯-এর ওই জমির সিএস খতিয়ান নম্বর ৬৫৭, এসএ খতিয়ান নম্বর ৬৯৫, নামজারি/খারিজ খতিয়ান নম্বর ১৮৩৫ এবং বিআরএস/ডিপি খতিয়ান...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
‘এক টাকার শিক্ষক’ লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় স্বীকৃতি
‘এক টাকার শিক্ষক’ লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় স্বীকৃতি
পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি পড়িয়ে যাচ্ছেন। বিনিময়ে নেন মাত্র এক টাকা। গাইবান্ধার সেই লুৎফুর রহমানের হাতে আজ উঠল রাষ্ট্রের সম্মাননা।আজ সোমবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ছিল সেই অনুষ্ঠান। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে তুলে দেন সম্মাননা। যে মানুষটি সারা জীবন নীরবে আলো ছড়িয়েছেন, তিনি দাঁড়ালেন দেশের সর্বোচ্চ মঞ্চে।গত ২ আগস্ট দৈনিক আগামীর সময়-এ ১ টাকার মাস্টার শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন ও আগামীর সময়-এর নিয়মিত প্রকাশিত ধন্যবাদে বিশেষ প্রতিবেদন প্র...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
গোবিন্দগঞ্জে চুরি করা গরু দিয়ে ছেলের বৌভাত, গ্রেপ্তার বাবা
গোবিন্দগঞ্জে চুরি করা গরু দিয়ে ছেলের বৌভাত, গ্রেপ্তার বাবা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে চুরি করা গরু জবাই করে ছেলের বৌভাতের আয়োজনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে ঘটনাটি ঘটে উপজেলার কামারদহ ইউনিয়নের বকশিচর এলাকায়।গ্রেপ্তার ব্যক্তির নাম রফিকুল ইসলাম। তিনি ওই গ্রামের বাসিন্দা।এসব তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম।স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রফিকুলের ছেলে সোহানের সঙ্গে উপজেলার রুদ্রনগর গ্রামের আইয়ুব আলীর মেয়ের বিয়ে গতকাল শুক্রবার সম্পন্ন হয়। পরদিন শনিবার সোহানের বাড়িতে বৌভাতের...
সারা দেশ•প্রায় ১ মাস আগে