গাইবান্ধায় সেতুর নিচে ভাসছিল নারীর মরদেহ
গাইবান্ধা প্রতিনিধি

গ্রাফিকস: আগামীর সময়
গাইবান্ধার সাদুল্যাপুরে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩৮) ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার বনগ্রাম ও ভাতগ্রাম ইউনিয়নের মাঝামাঝি দুর্গাপুর সড়কের সেতুর নিচ থেকে উদ্ধার করা হয় মরদেহটি।
স্থানীয়রা জানান, শনিবার সকালে সেতুর নিচে পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেন তারা।
সাদুল্যাপুর থানার ওসি একেএম হাবিবুল ইসলাম জানিয়েছেন, ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্ট চলছে।
তিনি জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এটি হত্যা, নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে।




