কুষ্টিয়ার পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে রাতের খাবার খেয়ে ১০ জন পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আজ রবিবার দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফয়সাল মাহমুদ জানালেন, শনিবার রাতের খাবার খাওয়ার পর এ ঘটনা ঘটে। অসুস্থ হওয়া পুলিশ সদস্যরা হলেন, ক্যাম্পের ইনচার্জ (আইসি) মনিরুজ্জামান, এসআই কফিল, আমিনুর, মুক্তার, শরিফুল ও কামরুজ্জামান এবং কন্সটেবল রেজাউল, মনিরুল, আমিনুল ও নজরুল।...