Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রোগীর মৃত্যুকে ঘিরে কুষ্টিয়া মেডিকেলে সংঘর্ষ

কুষ্টিয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৩
রোগীর মৃত্যুকে ঘিরে কুষ্টিয়া মেডিকেলে সংঘর্ষ

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যুর পর ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে বাগ্‌বিতণ্ডা, হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: আগামীর সময়

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

গতকাল শুক্রবার রাত ১১টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগের ৩ নম্বর ইউনিটে এই ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির নাম আতিয়ার শেখ (৬৫)। তার বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের শাওতা গ্রামে।

​পুলিশ, হাসপাতাল কর্তৃপক্ষ এবং রোগীর স্বজনরা জানান, হৃদরোগে আক্রান্ত অবস্থায় আতিয়ারকে হাসপাতালে আনার পর চিকিৎসকরা ইসিজি করানোর পরামর্শ দেন। তবে ইসিজি করানোর প্রস্তুতি নেওয়ার আগেই রোগীর মৃত্যু হয়। এতে চিকিৎসা প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রোগীর স্বজনরা। এ সময় দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়, পরে তা হাতাহাতিতে গড়ায়। প্রথম দফার এ উত্তেজনার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা চত্বরে জড়ো হন। পরে রোগীর স্বজনদের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও পড়ুন

কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলা, এমপির চাচা ও কথিত পিএস গ্রেপ্তার

২০ সেপ্টেম্বর ২০২৬

রোগীর স্বজনদের অভিযোগ, রোগীকে এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে স্থানান্তরের দীর্ঘসূত্রতার কারণে সঠিক সময়ে চিকিৎসা শুরু করা যায়নি। পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেওয়ার পরপরই রোগীর মৃত্যু ঘটে। প্রতিবাদ করতে গেলে ইন্টার্ন চিকিৎসকরা তাদের ওপর চড়াও হন এবং কয়েকজনকে মারধর করেন।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মো. আকুল উদ্দিন জানান, রোগী অত্যন্ত গুরুতর অবস্থায় হাসপাতালে এসেছিলেন এবং চিকিৎসকের কাছে পৌঁছানোর পরপরই তিনি মারা যান। চিকিৎসায় কোনো ধরনের অবহেলা ছিল না। চিকিৎসকদের কোনো গাফিলতি ছিল না। রোগীর স্বজনদের মারধরে কয়েকজন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থী আহত হন। পরে বাধ্য হয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

​কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন জানিয়েছেন, রাতেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগের ভিত্তিতে মৃত রোগীর ছেলেসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালসংঘর্ষকুষ্টিয়ারোগীর মৃত্যু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    শেয়ার পার্কিং সফটওয়্যারে কারসাজি

    শেয়ার পার্কিং সফটওয়্যারে কারসাজি