Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিপদগ্রস্ত রোগীর পাশে জয়
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সাংবাদিক পেটানোর অভিযোগে এমপির ভাই ও ছেলের বিরুদ্ধে মামলা

কুষ্টিয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৪
সাংবাদিক পেটানোর অভিযোগে এমপির ভাই ও ছেলের বিরুদ্ধে মামলা

হাসপাতালে রক্তাক্ত সাংবাদিক মাহবুবুল আহসান উল্লাস

কুষ্টিয়া পৌরসভার নির্মাণাধীন সড়কের কাজে অনিয়মের অভিযোগের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাংলা টিভির উপজেলা প্রতিনিধি মাহবুবুল আহসান উল্লাস।

হামলাকারীরা তাকে কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়ে মারধর করে রক্তাক্ত করে। ভাঙচুর করা হয় তার ক্যামেরা। বর্তমানে তিনি কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে পৌরসভার কুন্ডুপাড়া কালীবাড়ী মোড়ের মন্দিরসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিকাল সাড়ে ৫টার দিকে সাংবাদিক মাহবুবুল আহসান উল্লাস বাদী হয়ে কুষ্টিয়া-৪ আসনের জামায়াত সংসদ সদস্য আফজাল হোসেনের ছেলে মো. শোভন হোসেন, ভাই মো. আনোয়ার হোসেন এবং এমপির দেহরক্ষী পরিচয়দানকারী মো. রুহুল আমিনসহ ১১ জনের নাম উল্লেখ করে কুমারখালী থানায় মামলা করেন।

অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। মামলাটি ১৯ সেপ্টেম্বর কুমারখালী থানায় ২৪ নম্বরে নথিভুক্ত হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, কুমারখালী পৌরসভার গণমোড় থেকে নবগ্রহ মন্দির পর্যন্ত সড়কের নির্মাণকাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে। এ বিষয়ে সংবাদ প্রকাশিত হলে কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেনের ভাই মো. আনোয়ার হোসেন, এমপির ছেলে মো. শোভন হোসেন ও তাদের লোকজন ক্ষিপ্ত হন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পৌর প্রশাসক ফারজানা আখতার সরেজমিন তদন্তে যান। তিনি সাংবাদিক মাহবুবুল আহসান উল্লাসসহ অন্য গণমাধ্যমকর্মীদের ঘটনাস্থলে ডাকেন। তদন্তের সময় সাংবাদিকরা নির্মাণকাজের ভিডিও ধারণের চেষ্টা করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়।

এজহারে আরও বলা হয়েছে, ইউএনও কাজ বন্ধের নির্দেশ দিয়ে ঘটনাস্থল ত্যাগ করার পরপরই কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায়। এ সময় মাহবুবুল আহসান উল্লাসকে এলোপাতাড়ি আঘাত করা হয়। এতে তার মাথা ও চোখের নিচে গুরুতর জখম হয়। মাটিতে পড়ে যাওয়ার পরও তাকে কিল, ঘুসি ও বাঁশের লাঠি দিয়ে মারধর করা হয়। এতে শরীরের বিভিন্ন স্থানে জখম হন তিনি।

হামলাকারীরা তার ক্যামেরা কেড়ে নিয়ে ভাঙচুর করে। পাশাপাশি ভবিষ্যতে এ বিষয়ে কোনো সংবাদ প্রকাশ করলে তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন, সহকর্মী ও পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার বিষয়ে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারজানা আখতার জানান, পৌর সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে আগেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে কাজ বন্ধ রাখতে বলা হয়েছিল। এরপরও তারা কাজ চালিয়ে যাওয়ায় তিনি নিজে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন। তার চলে আসার পরপরই এই হামলার ঘটনা ঘটে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, সংবাদ সংগ্রহের সময় বাগবিতণ্ডার একপর্যায়ে এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি আরও বললেন, ‘এ ঘটনায় সাংবাদিক মাহবুবুল আহসান উল্লাস বাদী হয়ে একটি এজাহার দিয়েছেন। জড়িতদের এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। দ্রুতই হামলাকারীদের আইনের আওতায় আনা হবে।’

কুষ্টিয়াকুমারখালীসাংবাদিক পেটানোর অভিযোগজামায়াত এমপি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মক্কায় আলোচিত যত হামলা

    মক্কায় আলোচিত যত হামলা

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি

    অপ্রতিম হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

    অপ্রতিম হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

    গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

    গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

    মোবাইল ফোনের জন্য অপ্রতিমকে হত্যা : পুলিশ

    মোবাইল ফোনের জন্য অপ্রতিমকে হত্যা : পুলিশ