Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বিদ্যুৎ গেলে রাত পেরোলেও ঘুম ভাঙে না কর্তাদের

  • কুমারখালীতে ১০-১১ ঘণ্টা থাকতে হয় অন্ধকারে
  • রাত ১০টার পর গ্রাহকসেবা যেন লাপাত্তা
  • ১৪ হাজার গ্রাহকের জন্য লাইনম্যান মাত্র দুজন
কাজী সাইফুল, কুষ্টিয়া
agamir somoy
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৬
বিদ্যুৎ গেলে রাত পেরোলেও ঘুম ভাঙে না কর্তাদের

গ্রাফিকস: আগামীর সময়

কুষ্টিয়ার কুমারখালীতে রাতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিলেও মেলে না সমাধান। ত্রুটি সারাতে অপেক্ষা করতে হয় পরদিন সকাল পর্যন্ত। রাতে বিদ্যুৎ কার্যালয় বা হটলাইনে যোগাযোগ করলেও মিলছে না তাৎক্ষণিক সেবা। ১৪ হাজার গ্রাহকের বিপরীতে লাইনম্যান আছেন মাত্র দুজন। তাদের একজন অসুস্থ। ফলে রাতে ত্রুটি দেখা দিলে মেরামতের লোক না থাকায় গরমে শিশু ও বয়স্কদের দুর্ভোগের পাশাপাশি ব্যাহত হচ্ছে ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কাজ।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) কুমারখালী কার্যালয়ের তথ্য বলছে, উপজেলায় তাদের গ্রাহক প্রায় ১৪ হাজার। এসব গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ ও ত্রুটি মোকাবিলায় লাইনম্যান রয়েছেন মাত্র দুজন। তাদের একজন বর্তমানে অসুস্থ থাকায় রাতে কোনো এলাকায় বিদ্যুৎ লাইনে ত্রুটি দেখা দিলে তাৎক্ষণিক তা মেরামত করা যায় না।

গ্রাহকদের ভাষ্য, রাতের বেলায় বিদ্যুৎ চলে গেলে সবচেয়ে বড় সমস্যা হয় যোগাযোগ নিয়ে। আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকলেও কোনো বাড়ি, দোকান বা কারখানার সংযোগে ত্রুটি দেখা দিলে সেটি সারাতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। বিশেষ করে রাত ১০টার পর এ ভোগান্তি বেশি দেখা যায়।

কুমারখালীর দুর্গাপুর এলাকার বাসিন্দা মরিয়ম আক্তার মৌসুমী বললেন, ‘রাতে বিদ্যুৎ চলে গেলে শিশু ও বয়স্কদের নিয়ে সমস্যায় পড়তে হয়। কিন্তু বিদ্যুৎ কার্যালয়ে যোগাযোগ করে কাউকে পাওয়া যায় না। অপেক্ষা করতে হয় সকাল ৯টা পর্যন্ত।’

আরও পড়ুন

বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

০১ অক্টোবর ২০২৬

শুধু বাসাবাড়ি নয়, বিদ্যুৎনির্ভর ব্যবসায়ও এর প্রভাব পড়ছে। পৌরসভার বাটিকামারা তরুণ মোড় এলাকার মধুসু ফ্যাশন ও রাজ ট্রেডিংয়ের পরিচালক পার্থ সারথি ঘোষের ভাষায়, গভীর রাতে বিদ্যুৎ-সংক্রান্ত সমস্যা হলে তাৎক্ষণিকভাবে ত্রুটি সারানোর কোনো লোক পাওয়া যায় না। এতে কারখানা ও ব্যবসার কাজ বন্ধ রাখতে হয়।

গ্রাহকদের অভিযোগ, বিদ্যুৎবিভ্রাটের পাশাপাশি ভোল্টেজের ওঠানামার কারণেও বৈদ্যুতিক যন্ত্রপাতিও নষ্ট হচ্ছে। এতে ক্ষুদ্র ব্যবসায়ী ও কারখানার মালিকদের অতিরিক্ত আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

তবে ওজোপাডিকোর কর্মকর্তারা বলছেন, এ পরিস্থিতির মূল কারণ দীর্ঘদিনের জনবল সংকট। কুমারখালী কার্যালয়ের আবাসিক প্রকৌশলী মো. গোলাম মোস্তফার দাবি, ১৪ হাজার গ্রাহকের বিপরীতে মাত্র দুজন লাইনম্যান থাকায় শতভাগ সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। তাদের একজন অসুস্থ থাকায় পরিস্থিতি আরও কঠিন হয়েছে। আউটসোর্সিংয়ের মাধ্যমে নতুন লোকবল নিয়োগের প্রক্রিয়া চলছে।

গত ১৪-১৫ বছরে নতুন করে লোকবল নিয়োগ হয়নি বলে জানালেন ওজোপাডিকো কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী অনুপম চক্রবর্তী। ‘তিন শিফটে কাজ চালাতে যেখানে ছয়জন লাইনম্যান প্রয়োজন, সেখানে আছেন দুজন। এমনকি ফোন রিসিভ করার জন্যও আলাদা কোনো কর্মী নেই’— বললেন তিনি। আউটসোর্সিংয়ের মাধ্যমে লোকবল নিয়োগ হলে ২৪ ঘণ্টা গ্রাহকসেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করছেন তারা।

বিষয়টি স্থানীয় প্রশাসনেরও নজরে এসেছে। কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতারের দাবি, রাতে বিদ্যুৎবিভ্রাটে দীর্ঘ সময় সেবা না পাওয়ার বিষয়টি তার জানা ছিল না। তিনি আবাসিক প্রকৌশলীর সঙ্গে কথা বলে এ বিষয়ে করণীয় ঠিক করবেন।

কুষ্টিয়াবিদ্যুৎ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন