Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কুষ্টিয়া

বিনা পয়সায় মিলল চোখের চিকিৎসা

কুষ্টিয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৫৮
বিনা পয়সায় মিলল চোখের চিকিৎসা

কুষ্টিয়ার কুমারখালীতে দুই দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প। ছবি: আগামীর সময়

কুষ্টিয়ার কুমারখালীতে অসচ্ছল মানুষের জন্য শুরু হয়েছে দুই দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প। তহিরন নেছা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এবং আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশন যৌথভাবে আলাউদ্দিন নগরে আয়োজন করেছে এ ক্যাম্পের। এতে সহযোগিতা করছে দ্য ফ্রেড হলোজ ফাউন্ডেশন।

খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে রবিবার প্রথম দিনেই বিনামূল্যে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ২০০ রোগী। তাদের মধ্যে ছানি ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত ৭০০ জনকে বাছাই করা হয়েছে অস্ত্রোপচারের জন্য। তাদের নিজস্ব পরিবহনে নেওয়া হবে খুলনায়। সেখানে ছানি অস্ত্রোপচার ও লেন্স প্রতিস্থাপন করা হবে বিনামূল্যে। পরে তাদের নিজ নিজ এলাকায় পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হবে। অন্য ৫০০ রোগীকেও প্রয়োজনীয় চিকিৎসা, ওষুধ ও চশমা দেওয়া হয়েছে বিনামূল্যে।

বিনা খরচে চিকিৎসাসেবা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন সদকী ইউনিয়ন থেকে আসা রোগী সেলিনা বেগম। তিনি বলেন, ‘বাইরে অস্ত্রোপচার করাতে ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হতো। সেখানে বিনামূল্যে অস্ত্রোপচারের সুযোগ পাওয়ায় আমি এখন অন্ধত্ব থেকে মুক্তি পাওয়ার স্বপ্ন দেখছি।’

জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুর গ্রামের কৃষক আব্দুল মজিদ বলেন, ‘দীর্ঘদিন ধরেই চোখে কম দেখি। টাকা-পয়সার সমস্যায় ডাক্তার দেখাতে পারিনি। বিনা পয়সায় চোখের ডাক্তার দেখানোর খবর পেয়ে এখানে এসে চোখ দেখালাম। ডাক্তার বললেন, চশমা পরলে আমি ঠিকমতো দেখতে পারব। এখানে এসে আমার বেশ উপকার হয়েছে।’

আরও পড়ুন

গফরগাঁওয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ৫ ঘণ্টা ধরে বন্ধ রেল চলাচল

১৩ সেপ্টেম্বর ২০২৬

তহিরন নেছা হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় মানসম্মত চক্ষুচিকিৎসা পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য। বিশিষ্ট সমাজসেবক আলাউদ্দিন আহমেদ গত ২২ বছর ধরে এ অঞ্চলে অন্ধত্ব নিবারণে নিয়মিত জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দিনের এ চক্ষু চিকিৎসা ক্যাম্পে অংশ নিতে ইচ্ছুক রোগীদের পরিচয়পত্রের ফটোকপি অথবা নিজের কিংবা নিকটাত্মীয়ের সচল মুঠোফোন নম্বর সঙ্গে রাখতে হবে। এতে চিকিৎসাসেবা পাওয়া সহজ ও দ্রুত হবে।

এ উদ্যোগে আরও সহযোগিতা করেছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, গুরুকুল নার্সিং ইনস্টিটিউট, আলো নার্সিং ইনস্টিটিউট, আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ ও আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্ক লিমিটেড।

কুষ্টিয়াচক্ষু চিকিৎসা ক্যাম্প
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা

    সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা

    ডেঙ্গুতে ৪ গুণ বেশি মৃত্যুঝুঁকি অন্তঃসত্ত্বার, শঙ্কায় অনাগত শিশুও

    ডেঙ্গুতে ৪ গুণ বেশি মৃত্যুঝুঁকি অন্তঃসত্ত্বার, শঙ্কায় অনাগত শিশুও

    ছয় বছরেও চালু হয়নি ৬ কোটির বাস টার্মিনাল

    ছয় বছরেও চালু হয়নি ৬ কোটির বাস টার্মিনাল

    ব্রিকস বর্জন কেউ বলছেন যৌক্তিক, কারও কাছে সুযোগ হাতছাড়া

    ব্রিকস বর্জন কেউ বলছেন যৌক্তিক, কারও কাছে সুযোগ হাতছাড়া

    হুতিরা ফোনে আমাকে বলেছে, তারা লড়াই করতে চায় না: ট্রাম্প

    হুতিরা ফোনে আমাকে বলেছে, তারা লড়াই করতে চায় না: ট্রাম্প

    আ.লীগের মিছিল নিয়ে প্রশ্ন-চিন্তা

    আ.লীগের মিছিল নিয়ে প্রশ্ন-চিন্তা

    পাসপোর্ট অফিসে টাকা ছাড়া মেলে না সেবা

    পাসপোর্ট অফিসে টাকা ছাড়া মেলে না সেবা

    জিবুতিতে পালিয়েছেন শত শত ইয়েমেনি

    জিবুতিতে পালিয়েছেন শত শত ইয়েমেনি

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    নিয়োগকর্তাকেই কাঠগড়ায় তুললেন মার্শাল

    নিয়োগকর্তাকেই কাঠগড়ায় তুললেন মার্শাল

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    এবার সৌদির সামরিক ঘাঁটিতে হুতিদের হামলা

    এবার সৌদির সামরিক ঘাঁটিতে হুতিদের হামলা

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী