রাজধানীর কারওয়ান বাজার ও মোহাম্মদপুর কৃষি বাজার ঘুরে দেখা গেছে, কাঁচামরিচসহ কিছু সবজির দাম কিছুটা কমলেও চাল, চিনি, আটা, ডিম ও দুধের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রমাগত বাড়ছে। মৌসুম ও আবহাওয়ার কারণে সবজির বাজারে কিছুটা স্বস্তি থাকলেও আটা, চিনি ও তরল দুধের দাম বৃদ্ধিতে অস্বস্তিতে সাধারণ ক্রেতারা।সরেজমিনে দেখা যায়, কারওয়ান বাজারে বেগুন, করলা, বরবটি, ঢ্যাঁড়স, পটল ও কাঁকরোলসহ বেশিরভাগ সবজি ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তুলনায় মোহাম্মদপুর কৃষি বাজারে এসব সবজি ৫৫ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি...