Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

জিনিসপত্রের দাম চড়া, ছুটির দিনে ক্রেতা কম

আহমেদ সারজিল, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১৯:৪৩
জিনিসপত্রের দাম চড়া, ছুটির দিনে ক্রেতা কম

ছবি: আগামীর সময়

শুক্রবার সকালের নরম রোদ চড়ে বসার আগেই চট্টগ্রামের কাঁচাবাজারে ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে গমগম করার কথা। ছুটির দিন মানেই পরিবারের জন্য একটু ভালো-মন্দ রান্নার তাগিদ, আর ব্যাগভর্তি বাজার নিয়ে হাসিমুখে বাড়ি ফেরা। তবে চট্টগ্রামের কাজিরদেউড়ি বাজার, রিয়াজউদ্দিন বাজার কিংবা চকবাজারের মতো জনবহুল মোকামগুলোতে সেই চেনা আনন্দ চোখে পড়ে না।

বাজারে পা ফেলতেই মধ্যবিত্তের চোখে-মুখে খেলা করে চাপা আতঙ্ক। সবজি, মাছ কিংবা মাংস প্রতিটি দোকানের সামনে দাঁড়িয়ে দাম শুনে ক্রেতাদের কপালে যেন চিন্তার রেখা গাঢ় হচ্ছে। সবজি থেকে শুরু করে মাছ-মাংস সবকিছুর জন্য গুনতে হচ্ছে বাড়তি দাম।

বাজার ঘুরে দেখা যায়, সবজির বাজারে যেন আগুন লেগেছে। গ্রীষ্মকালীন সবজির দাম কমার কোনো নাম নেই, এমনকি শীতের আগাম সবজিও বিক্রি হচ্ছে চড়া দামে। ঝিঙা, শসা, বরবটি ও ঢ্যাঁড়শ কেজিতে ৮০ থেকে ১০০ টাকার নিচে মিলছে না। কাঁকরোল ছুঁয়েছে ১২০ টাকা। সরবরাহ সংকট আর পরিবহন খরচের কারণ দেখিয়ে কেজিতে ৫০ টাকা বেড়ে টমেটো ২০০ টাকা।

শীতের সবজি ফুলকপি ১৫০ টাকা এবং শিম বিক্রি হচ্ছে ২০০ টাকায়। সাধারণ ক্রেতারা আলু, লাউ বা পেঁপের মতো কয়েকটি সহনীয় পদ কিনে কোনোমতে দিনের রান্না সাড়ার চেষ্টা করছেন। লেবুর এক জোড়া কিনতে গেলেও গুনতে হচ্ছে ৪০ টাকা।

সবজির এই উত্তাপের মাঝে ডিমের দাম ডজনে ১০ টাকা কমে লাল ডিম ১৪০ ও সাদা ডিম ১৩০ টাকায় পাওয়া যাচ্ছে। স্বস্তি মিলছে না আমিষের বাজারে। মুরগির বাজারে ব্রয়লার ১৮০ টাকা, সোনালি ৩৩০ থেকে ৩৪০ টাকা এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে ৬৩০ থেকে ৬৪০ টাকায়। তবে সবচেয়ে ভয়াবহ চিত্র গরুর মাংসের দোকানে। যে দোকানে আগে ক্রেতাদের লাইন লেগে থাকত, সেখানে ক্রেতার আকাল। এক কেজি গরুর মাংস হাড়সহ ৭৫০ থেকে ৮৫০ এবং শুধু মাংস বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়; খাসির মাংসের দাম দাঁড়িয়েছে ১,২৫০ টাকায়।


আরও পড়ুন

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু

০৯ অক্টোবর ২০২৬

ফইল্যালতলী বাজারের মাংস ব্যবসায়ী রফিক মিয়ার দীর্ঘশ্বাস থেকেই বাজারের করুণ দশা স্পষ্ট বোঝা যায়। একসময় শুক্রবারে দুই থেকে তিন মণের একটি আস্ত গরু একাই জবাই করে বিক্রি করতেন তিনি। এখন আরেকজন ব্যবসায়ীর সঙ্গে ভাগাভাগি করে সেই আকারের একটি গরু তুলছেন, তবু দিনের শেষে মাংস অবিক্রীত থেকে যাওয়ার ভয় তাড়া করে। এক কেজি মাংসের দাম মধ্যবিত্তের সারা দিনের বাজেটের সমান হয়ে যাওয়ায় অনেকেই মাসে একবার এক কেজি মাংসের বেশি কিনতে পারছেন না। ফলে সাধারণ পরিবারের পাত থেকে আমিষ প্রায় উধাও হওয়ার পথে।


এদিকে সাগরে ২১ দিনের নিষেধাজ্ঞার অজুহাতে সামুদ্রিক মাছের দাম কেজিতে ১০০ থেকে ২০০ টাকা বেড়েছে। ফলে সবজি থেকে মাছ-মাংস প্রায় সব পণ্যের বাড়তি দামে চাপে পড়েছে পারিবারিক বাজেট।

বাজার বিশ্লেষকদের মতে, কৃষক থেকে ভোক্তার কাছে পণ্য পৌঁছাতে সরবরাহ ব্যবস্থার বিভিন্ন ধাপে দাম বাড়ে। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বর্তমানে কোনো সংকট নেই। কিন্তু জিনিসের দাম বাড়তি। বাজারে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণের নিয়ম মানা হচ্ছে না। বড় পাইকার ও আড়তদারদের কারসাজির কারণে দাম বাড়লেও প্রশাসনের অভিযান মূলত খুচরা বিক্রেতাদের মধ্যে সীমাবদ্ধ থাকছে। সঠিক ব্যবস্থা নিচ্ছে না কেউই।

চড়া দামের চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অনেকেই মাছ, মাংস ও ডিমের মতো পুষ্টিকর খাবার কম কিনছেন। ফলে বাজারের এই চাপ শুধু পারিবারিক ব্যয় বাড়াচ্ছে না, মানুষের খাদ্যাভ্যাস ও পুষ্টির ওপরও প্রভাব ফেলছে।

বিক্রেতারা দাবি করছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে পাইকারি থেকে খুচরা পর্যায় পর্যন্ত গাড়িভাড়া ও হাতবদলের খরচ অনেক বেড়ে গেছে, যার দায় পড়ছে সাধারণ ক্রেতার ওপর। অন্যদিকে ক্রেতাদের স্পষ্ট অভিযোগ, অজুহাত আর সিন্ডিকেটের কারসাজিতে বাজার এখন নাগালের বাইরে। ছুটির দিনের সকালের দীর্ঘশ্বাস কমাতে এবং অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর ও সরাসরি বাজার তদারকি ছাড়া আর কোনো বিকল্প দেখছেন না অসহায় সাধারণ মানুষ।

চট্টগ্রামকাঁচাবাজারচকবাজার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?