Agamir Somoy E-Paper
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানুষের সেবায় মহেববুলের ৫৪ বছর
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বাণিজ্য

টানা বৃষ্টিতে আগুন কাঁচাবাজারে

  • সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ৪০ টাকা
  • মুরগি, ডিম ও অধিকাংশ মাংসের দাম স্থিতিশীল
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৫:০৩
টানা বৃষ্টিতে আগুন কাঁচাবাজারে

সকালে আকাশ ছিল মেঘলা। থেমে থেমে বৃষ্টিও ঝরছিল। কিন্তু সেই বৃষ্টির প্রভাব শুধু রাস্তাঘাটেই নয়, পড়েছে রাজধানীর কাঁচাবাজারেও। যেন বৃষ্টি নামার সঙ্গে সঙ্গেই সবজির দামে লেগেছে আগুন। এক সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ৪০ টাকা। তবে সবজির বাজারে অস্থিরতার মধ্যেও মুরগি, ডিম ও অধিকাংশ মাংসের দাম রয়েছে স্থিতিশীল।

গতকাল শুক্রবার রাজধানীর বৃহত্তম পাইকারি বাজার কারওয়ান বাজার এবং ব্যস্ত খুচরা বাজার মোহাম্মদপুর কৃষি মার্কেট ঘুরে এমন চিত্র দেখা গেছে। ব্যবসায়ীরা সরবরাহ সংকটের কথা বললেও বাজারে পর্যাপ্ত সবজি থাকায় সেই ব্যাখ্যা মানতে নারাজ ক্রেতারা।

গতকাল কারওয়ান বাজারে স্বাভাবিক দিনের তুলনায় সবজিবোঝাই ট্রাকের সংখ্যা ছিল কিছুটা কম। পাইকারি ব্যবসায়ী লোকমান হোসেন বলেছেন, দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিতে অনেক কৃষিজমি পানির নিচে চলে গেছে। এতে কৃষকরা সময়মতো সবজি তুলতে পারছেন না। একই সঙ্গে মহাসড়কে যানজটের কারণে ঢাকায় পণ্য পৌঁছাতেও দেরি হচ্ছে। সরবরাহে এই ব্যাঘাতের প্রভাবই বাজারদরে পড়েছে বলে দাবি করেন তিনি।

তবে ব্যবসায়ীদের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন সাধারণ ক্রেতারা। তাদের অভিযোগ, সরবরাহ সংকটের কথা বলা হলেও বাজারে সবজির কোনো দৃশ্যমান ঘাটতি নেই। বেসরকারি চাকরিজীবী জয়নাল আবেদীন বললেন, ‘আকাশে একটু মেঘ দেখলেই ব্যবসায়ীদের যেন পোয়াবারো হয়ে যায়। তখনই সবকিছুর দাম বাড়িয়ে দেন। বলা হয় পণ্য আসে না, অথচ বাজারে এসে দেখি প্রতিটি দোকানই সবজিতে ভরা। সংকট নেই, আছে শুধু বাড়তি দাম।’

মোহাম্মদপুর কৃষি মার্কেটেও ছিল ক্রেতার উপচে পড়া ভিড়। তবে বাড়তি দাম শুনে অনেককেই হতাশ হয়ে ফিরে যেতে দেখা গেছে। খুচরা বিক্রেতাদের দাবি, পাইকারি বাজার থেকেই বেশি দামে সবজি কিনতে হচ্ছে। তাই বাধ্য হয়েই খুচরা পর্যায়ে দাম বাড়ানো হয়েছে।

এই বাজারে গতকাল বেগুন বিক্রি হয়েছে প্রতি কেজি ৮০ থেকে ১২০ টাকা, করলা ৬০ থেকে ৮০, ঢেঁড়স ৫০ থেকে ৬০, পটোল ৬০ থেকে ৮০, কচুরমুখী ৮০ থেকে ১০০, বরবটি ৬০ থেকে ৮০, কচুরলতি ৮০ থেকে ১০০, চিচিঙ্গা ৬০, শজিনা ১৬০ থেকে ২০০, ধুন্দল ৬০, দেশি শসা ১০০ ও হাইব্রিড শসা ৬০ টাকা দরে। টমেটো ১৮০ থেকে ২২০ টাকা, মুলা ৭০, পেঁপে ৫০ ও কাঁচামরিচ ১৪০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া মিষ্টিকুমড়া ৪০ টাকা, ক্যাপসিকাম ৩৫০ টাকা, আলু ২৫ থেকে ৩০ টাকা এবং দেশি পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

সবজির বাজারে অস্থিরতা থাকলেও মুরগির বাজারে স্বস্তি ছিল। গত সপ্তাহের দামেই বিক্রি হয়েছে সব ধরনের মুরগি। ব্রয়লার প্রতি কেজি ১৬৫ টাকা, সোনালি কক ৩৩০ টাকা, সোনালি হাইব্রিড ৩০০ টাকা, লাল লেয়ার ৩৪০ টাকা এবং দেশি মুরগি ৭০০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।

ডিমের বাজারেও তেমন পরিবর্তন দেখা যায়নি। এক ডজন লাল ডিম বিক্রি হয়েছে ১২০ টাকায়, হাঁসের ডিম ১৮০ টাকা, দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা এবং সোনালি মুরগির ডিমের হালি ৭০ টাকা।

মাংস ও মাছের বাজারে দাম মোটামুটি স্থিতিশীল থাকলেও কয়েক ধরনের মাছের দাম কিছুটা বেড়েছে। গরুর মাংস প্রতি কেজি ৭৮০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ৩০০ টাকা। আকারভেদে ইলিশের কেজি ১১০০-২০০০ বা ২২০০ টাকায় বিক্রি হয়েছে। রুই আকারভেদে ৪০০ থেকে ৫৫৫ টাকা, চাষের পাঙাশ ১৮০ থেকে ২০০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ১ হাজার ৪০০ টাকা, বোয়াল ৬০০ থেকে ৮০০ টাকা, বড় কাতলা ৪০০ থেকে ৫৫০ টাকা, পাবদা ৪০০ থেকে ৪৫০ টাকা, তেলাপিয়া ২০০ টাকা এবং বাতাসি টেংরা ১ হাজার ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজার বিশ্লেষকদের মতে, টানা বৃষ্টির কারণে সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটলেও সবজির দামে যে হারে ঊর্ধ্বগতি হয়েছে, তা কোনোভাবেই যৌক্তিক নয়। তাদের ভাষ্য, বাজারে কার্যকর নজরদারির অভাবে একশ্রেণির অসাধু ব্যবসায়ী আবহাওয়াকে অজুহাত হিসেবে ব্যবহার করে অতিরিক্ত মুনাফা করছেন। 

আগুনকাঁচাবাজারসবজিবোঝাই ট্রাকঅস্থিরতা
    শেয়ার করুন:
    Advertisement
    বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

    বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

    ২৫ আগস্ট ২০২৬, ২১:০৭

    জামায়াত এমপি শাহজাহানের ‘পিএস’ নিয়ে অস্থির প্রশাসন

    জামায়াত এমপি শাহজাহানের ‘পিএস’ নিয়ে অস্থির প্রশাসন

    ২৬ আগস্ট ২০২৬, ০৭:৪৮

    এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার

    এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার

    ২৫ আগস্ট ২০২৬, ২১:১৮

    তোমরা লেখবা, আমরা তোমাদের পিটাব— সাংবাদিকদের যুবদল নেতা

    তোমরা লেখবা, আমরা তোমাদের পিটাব— সাংবাদিকদের যুবদল নেতা

    ২৫ আগস্ট ২০২৬, ২২:৪৪

    সীতাকুণ্ডে সাঁকো পার হয়ে যেতে হয় স্বাস্থ্যকেন্দ্রে, নেই জনবল

    সীতাকুণ্ডে সাঁকো পার হয়ে যেতে হয় স্বাস্থ্যকেন্দ্রে, নেই জনবল

    ২৬ আগস্ট ২০২৬, ০৮:২১

    পরিদর্শন কক্ষ উদ্বোধন নিয়ে দুই এমপির বাগবিতণ্ডা

    পরিদর্শন কক্ষ উদ্বোধন নিয়ে দুই এমপির বাগবিতণ্ডা

    ২৫ আগস্ট ২০২৬, ২২:৪৮

    নাগরিকত্ব প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সরাসরি উত্তর চায় টিআইবি

    নাগরিকত্ব প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সরাসরি উত্তর চায় টিআইবি

    ২৫ আগস্ট ২০২৬, ২০:৪৭

    শেয়ারবাজারে টানা দরপতনের ঘটনায় মানববন্ধন, বিনিয়োগকারীদের ৫ দাবি

    শেয়ারবাজারে টানা দরপতনের ঘটনায় মানববন্ধন, বিনিয়োগকারীদের ৫ দাবি

    ২৫ আগস্ট ২০২৬, ১৬:৩৪

    কুয়েটের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ৮ জানুয়ারি

    কুয়েটের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ৮ জানুয়ারি

    ২৫ আগস্ট ২০২৬, ২০:৩০

    যে বিচারে অবিচার

    যে বিচারে অবিচার

    ২৬ আগস্ট ২০২৬, ০৪:২৯

    সেফটি বাল্বে আটকে রূপপুর

    সেফটি বাল্বে আটকে রূপপুর

    ২৬ আগস্ট ২০২৬, ১০:৫৬

    বালিশের পর পর্দা, এরপর কী

    বালিশের পর পর্দা, এরপর কী

    ২৬ আগস্ট ২০২৬, ০৪:২৯

    তাহলে সেই ফুলের অর্থ কী?

    তাহলে সেই ফুলের অর্থ কী?

    ২৬ আগস্ট ২০২৬, ০৪:২৯

    যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাই কমিশনার আব্দুল মুহিত

    যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাই কমিশনার আব্দুল মুহিত

    ২৫ আগস্ট ২০২৬, ২০:২২

    সব মহানগরে আসছে মেট্রোরেল

    সব মহানগরে আসছে মেট্রোরেল

    ২৬ আগস্ট ২০২৬, ০৭:৩৪

    advertiseadvertise