সকালে আকাশ ছিল মেঘলা। থেমে থেমে বৃষ্টিও ঝরছিল। কিন্তু সেই বৃষ্টির প্রভাব শুধু রাস্তাঘাটেই নয়, পড়েছে রাজধানীর কাঁচাবাজারেও। যেন বৃষ্টি নামার সঙ্গে সঙ্গেই সবজির দামে লেগেছে আগুন। এক সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ৪০ টাকা। তবে সবজির বাজারে অস্থিরতার মধ্যেও মুরগি, ডিম ও অধিকাংশ মাংসের দাম রয়েছে স্থিতিশীল।
গতকাল শুক্রবার রাজধানীর বৃহত্তম পাইকারি বাজার কারওয়ান বাজার এবং ব্যস্ত খুচরা বাজার মোহাম্মদপুর কৃষি মার্কেট ঘুরে এমন চিত্র দেখা গেছে। ব্যবসায়ীরা সরবরাহ সংকটের কথ...