'ইসরায়েল
যদি রক্ত-মাংসের একজন
মানুষ হতো, তাহলে সম্ভবত
গতকালই তাকে আইসিইউতে নেওয়া
হতো।' ইসরায়েলের
হিব্রু ভাষার দৈনিক মারিভ-এ প্রকাশিত এক
নিবন্ধে এভাবেই দেশটির বর্তমান পরিস্থিতির বর্ণনা দিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক আভি আশকেনাজি।
তার দাবি, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের অধীনে দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, নিরাপত্তা ব্যবস্থা ও রাজনৈতিক কাঠামো
ক্রমেই দুর্বল হয়ে পড়ছে এবং
রাষ্ট্রটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক সংকটের দিকে এগোচ্ছে।
আশকেনাজির
মতে, প্রায় ৮০ বছর ধরে
সেনাবাহিনী, পুলিশ, অভ্...