Agamir Somoy E-Paper
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চাকরি ছেড়ে মানুষের পাশে কাইয়ুম
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

নেতানিয়াহুকে সরাতে আইজেনকটকে সমর্থন দিল ইসরায়েলের বিরোধীরা

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৫
শেয়ার করুন:
নেতানিয়াহুকে সরাতে আইজেনকটকে সমর্থন দিল ইসরায়েলের বিরোধীরা

ফলাফল ঘোষণার পর উচ্ছ্বসিত সমর্থকদের সঙ্গে সাবেক ইসরায়েলি সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকট। ফাইল ছবি/ রয়টার্স

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতা থেকে সরাতে একমত হয়েছেন দেশটির প্রধান বিরোধী নেতারা। নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারা সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার তেল আবিবের উত্তরে হার্জলিয়া শহরে বিরোধী জোটের নেতারা বৈঠক করেন। ২৭ অক্টোবরের নির্বাচনের পর এটিই ছিল তাদের প্রথম যৌথ বৈঠক। ওই নির্বাচনে ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

বৈঠক শেষে দেওয়া যৌথ বিবৃতিতে বলা হয়, বিরোধী দলগুলো প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে আইজেনকটকে প্রধানমন্ত্রী করার সুপারিশ করবে। পাশাপাশি নতুন সরকারের নীতিমালা ও জোট গঠনের শর্ত চূড়ান্ত করতে আলোচনা শুরু করবে তারা। নেতানিয়াহুর সরকারকে সরিয়ে একটি ‘জাতীয় জরুরি সরকার’ গঠনের লক্ষ্য তাদের।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি / রয়টার্সবৈঠকে আইজেনকট ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, ইসরায়েল বেইতেনু দলের নেতা আভিগদর লিবারম্যান, ডেমোক্র্যাটস দলের ইয়ার গোলান এবং ইয়েশ আতিদ দলের নেতা ইয়ার লাপিদ অংশ নেন।

তবে আরব নেতৃত্বাধীন দলগুলোকে নতুন জোটে নেওয়া হবে কি না, তা নিয়ে বিরোধীদের মধ্যে মতভেদ রয়েছে। নির্বাচনে নেতানিয়াহুর জোট ৫৩টি, বিরোধীরা ৪৮টি এবং আরব নেতৃত্বাধীন দলগুলো ১৯টি আসন পেয়েছে। সরকার গঠনে প্রয়োজন ৬১টি আসন। ফলে আরব দলগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আরও পড়ুন

আরব দলগুলোর বিরুদ্ধে এবার নির্বাচন ‘চুরির’ অভিযোগ নেতানিয়াহুর

০৩ নভেম্বর ২০২৬

বিরোধী নেতা ইয়ার গোলান আরব দলগুলোর সঙ্গে জোট গঠনের পক্ষে। তিনি বলেন, তাদের বাদ দেওয়া বর্ণবাদী আচরণ। তবে লিবারম্যান এর বিরোধিতা করেছেন। সাবেক প্রধানমন্ত্রী বেনেটও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে নেতানিয়াহু নিজের নেতৃত্বে একটি বৃহৎ জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন। তবে বিরোধী নেতাদের কেউই তার সঙ্গে যোগ দেওয়ার আগ্রহ দেখাননি। আরব দলগুলোকে নিয়ে জোট গঠনের সম্ভাবনাও নাকচ করেছেন তিনি।

প্রেসিডেন্ট হারজগ বুধবার ও বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন। এরপর কে সরকার গঠনের দায়িত্ব পাবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আরব দলগুলোর আইনপ্রণেতারা সমর্থন দিলে আইজেনকট সবচেয়ে বেশি সুপারিশ পেতে পারেন।

সূত্র : আলজাজিরা 

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুগাদি আইজেনকটইসরায়েলে নির্বাচন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা

    পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা

    মাতিস রঙের সুন্দর

    মাতিস রঙের সুন্দর

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    গাজীপুরে আহত পোশাকশ্রমিকের মৃত্যু

    গাজীপুরে আহত পোশাকশ্রমিকের মৃত্যু

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    উদয়ন স্কুলে ‘যৌন হয়রানির’ প্রতিবাদ করায় শাস্তির মুখে ১০ শিক্ষার্থী

    উদয়ন স্কুলে ‘যৌন হয়রানির’ প্রতিবাদ করায় শাস্তির মুখে ১০ শিক্ষার্থী

    মুক্তিযুদ্ধ জাদুঘরে হলো না ‘জাতীয় চার নেতা স্মরণে প্রদর্শনী’, কারণ ‘নিরাপত্তা’

    মুক্তিযুদ্ধ জাদুঘরে হলো না ‘জাতীয় চার নেতা স্মরণে প্রদর্শনী’, কারণ ‘নিরাপত্তা’

    সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

    সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

    গবেষণাপত্র প্রকাশে সঠিক জার্নাল নির্বাচন করবেন কীভাবে?

    গবেষণাপত্র প্রকাশে সঠিক জার্নাল নির্বাচন করবেন কীভাবে?

    ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা

    ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা

    ৭ নভেম্বর এক্সপ্রেসওয়েতে টোল ছাড়াই ৬ ঘণ্টা চালানো যাবে গাড়ি

    ৭ নভেম্বর এক্সপ্রেসওয়েতে টোল ছাড়াই ৬ ঘণ্টা চালানো যাবে গাড়ি

    সক্রিয় হচ্ছে গ্রাম আদালত, ফিরছে গ্রাম পুলিশ

    সক্রিয় হচ্ছে গ্রাম আদালত, ফিরছে গ্রাম পুলিশ

    একই সড়ক সকালে উদ্বোধন জামায়াত এমপির, বিকালে বিএনপি নেতার

    একই সড়ক সকালে উদ্বোধন জামায়াত এমপির, বিকালে বিএনপি নেতার

    গ্যাস নিয়ে গুজবে বিভ্রান্ত না হতে আহ্বান পেট্রোবাংলার

    গ্যাস নিয়ে গুজবে বিভ্রান্ত না হতে আহ্বান পেট্রোবাংলার