Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

নেতানিয়াহুর আবুধাবি সফরের খবর স্বীকার করল আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭
নেতানিয়াহুর আবুধাবি সফরের খবর স্বীকার করল আমিরাত

স্বস্ত্রীক বিমান থেকে নামছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আবুধাবি সফরের কথা নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাত। সফরে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন নেতানিয়াহু।

রবিবার আবুধাবিতে এ সফর করেন নেতানিয়াহু। পরদিন গতকাল সোমবার সফরের বিষয়টি নিশ্চিত করে আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াম (ডব্লিউএএম)।

ওয়াম জানিয়েছে, বৈঠকে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং তা আরও জোরদার ও উন্নত করার উপায় নিয়ে আলোচনা হয়েছে। এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যমে বৈঠকের খবর প্রকাশিত হয়েছিল।

নেতানিয়াহুর সফরটি এমন সময়ে হয়েছে, যখন ইসরায়েলে আগামী মাসে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা। একই সময়ে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে আমিরাতের প্রেসিডেন্ট নেতানিয়াহুকে সম্ভাব্য বড় হামলার বিষয়ে সতর্ক করেছিলেন— এমন একটি প্রতিবেদন নিয়ে ইসরায়েলে বিতর্ক চলছে।

ইসরায়েলি সংবাদপত্র হারেৎসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবরের প্রায় ১০ দিন আগে বিন জায়েদ ফোনে নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছিলেন। সে সময় হামাসের তৎকালীন নেতা ইয়াহিয়া সিনওয়ার বড় ধরনের একটি হামলার প্রস্তুতি নিচ্ছেন বলে সতর্ক করা হয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়।

নেতানিয়াহুর কার্যালয় অবশ্য ওই দাবি অস্বীকার করেছে। তাদের বক্তব্য, আমিরাতের পক্ষ থেকে নেতানিয়াহুকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। নেতানিয়াহু হারেৎসের প্রতিবেদনকে ‘ভিত্তিহীন’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

আরও পড়ুন

নিউ ইয়র্কে নেতানিয়াহুর সংক্ষিপ্ত সফর কি যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে সংকটের প্রতিফলন?

২৪ সেপ্টেম্বর ২০২৬

এদিকে নেতানিয়াহুর সাম্প্রতিক আবুধাবি সফর নিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যমে আরও দাবি করা হয়েছে, তিনি বিন জায়েদকে হারেৎসের প্রতিবেদনটি অস্বীকার করার অনুরোধ করেছিলেন। তবে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, সফরের উদ্দেশ্য ছিল দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা।

২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করে সংযুক্ত আরব আমিরাত। এরপর দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে।

গত সপ্তাহান্তে নেতানিয়াহুর আবুধাবি সফরের খবর প্রথম প্রকাশ করে ইসরায়েলের চ্যানেল ১২। পরে ইসরায়েলের শিন বেত জানায়, সফরের খবর প্রকাশের ঘটনায় তারা সামরিক সেন্সরের কাছে অভিযোগ করেছে। তাদের দাবি, এতে প্রধানমন্ত্রীর নিরাপত্তা এবং গোয়েন্দা সংস্থার কার্যক্রম ঝুঁকির মুখে পড়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হন এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করা হয়। এর পর গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, এতে ৭৩ হাজার ৬০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আসন্ন নির্বাচনেও ৭ অক্টোবরের হামলার আগে সরকারের ভূমিকা ও নিরাপত্তা ব্যর্থতার অভিযোগ গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। নেতানিয়াহু নির্বাচনে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের চ্যালেঞ্জের মুখে রয়েছেন।

সূত্র : আলজাজিরা 


ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুসংযুক্ত আরব আমিরাত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের