কয়েক সপ্তাহের অভিযান বলেই শুরু হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প নিজেই একে বলেছিলেন, 'ছোট্ট এক অভিযান।' কিন্তু সেই যুদ্ধ এখন সপ্তম মাসে। বোমা পড়েছে, বন্দর অবরুদ্ধ হয়েছে, নতুন নিষেধাজ্ঞায় ইরানকে অর্থনৈতিকভাবে শ্বাসরুদ্ধ করার চলছে চেষ্টা। তবু নত হয়নি তেহরান। উল্টো হরমুজ প্রণালীকে হাতে রেখে চাপ বাড়িয়েছে ওয়াশিংটনের ওপর। ফলে ইরানের সঙ্গে এমন এক যুদ্ধে আমেরিকা জড়িয়ে পড়েছে, যা ট্রাম্পের পক্ষে সহজে জেতাও কঠিন, ছেড়ে বেরিয়ে আসাও কঠিন।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়াভিত্তিক সংবাদমাধ্যম দ্য কনভারসেশনে প...