Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

বিশ্বকাপ বয়কটের হুমকি ইরানের

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ জুন ২০২৬, ২১:৩২
বিশ্বকাপ বয়কটের হুমকি ইরানের

বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগে রাজনীতি ও ফুটবলকে ঘিরে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে ইরান। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেডিয়ামে ইসলামিক প্রজাতন্ত্রের নেতৃত্বের বিরুদ্ধে রাজনৈতিক বিক্ষোভ হলে জাতীয় দল মাঠ ছেড়ে চলে যেতে পারে। এই অবস্থানের কথা ফিফাকেও আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

বিবৃতিটি দিয়েছেন ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দোনিয়ামালি। স্থানীয় সংবাদমাধ্যম ভার্জেশ৩-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রতিযোগিতা শুরুর আগেই এই অবস্থান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়েছে। মন্ত্রী বলেন, ‘আমরা ফিফাকে জানিয়ে দিয়েছি, স্টেডিয়ামে রাজনৈতিক স্লোগান শোনামাত্র জাতীয় দলের সদস্যরা মাঠ ছেড়ে চলে যাবেন।’

পতাকার প্রশ্নেও কড়া অবস্থান নিয়েছে ইরান সরকার। দোনিয়ামালি জানান, বিরোধী গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট প্রতীক ব্যবহার নিয়েও তেহরান উদ্বেগ প্রকাশ করেছে এবং ম্যাচ চলাকালে কেবল ইরানের সরকারি পতাকা ব্যবহারের অনুমতি দিতে ফিফার কাছে আবেদন জানানো হয়েছে। তিনি বলেন, ‘দ্বিতীয় যে বিষয়টিতে আমরা জোর দিয়েছি তা হলো, শুধু সরকারি পতাকাই বৈধ বলে গণ্য হবে — সিংহ ও সূর্যখচিত পুরনো পার্সিয়ান পতাকা নয়। সেই পতাকা দেখা গেলেও দল মাঠ ছেড়ে চলে যাবে।’

আগামী মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। এরপর বেলজিয়াম ও মিশরের মুখোমুখি হয়ে গ্রুপপর্ব শেষ করবে তারা।

প্রথম দুটি ম্যাচ হবে লস অ্যাঞ্জেলেসে — যে শহরে ইরানের বাইরে অন্যতম বৃহৎ ইরানি কমিউনিটি বাস করে এবং যেখানে বর্তমান শাসনব্যবস্থার হাজার হাজার বিরোধী রয়েছেন। ফলে সেখানে রাজনৈতিক বিক্ষোভের সম্ভাবনা অনেকটাই বেশি।

কূটনৈতিক উত্তেজনার কারণে এবারের বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ শুরু থেকেই নজরদারিতে ছিল। সাম্প্রতিক মাসগুলোতে ভিসা, ভ্রমণ ও নিরাপত্তাজনিত জটিলতায় দলের সার্বিক লজিস্টিক্স নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এর মোকাবিলায় ইরান ফুটবল ফেডারেশন তাদের প্রি-টুর্নামেন্টে ক্যাম্প যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোর তিহুয়ানায় স্থানান্তর করেছে, যাতে যুক্তরাষ্ট্রে কাটানো সময় কমিয়ে আনা যায় এবং দলটি শুধু ম্যাচের দিনই মার্কিন মাটিতে পা রাখে।

২০২৬ ফিফা বিশ্বকাপইরান-যুক্তরাষ্ট্রইরান ফুটবল দল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!