Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আওয়ামী-লীগ

সাঈদ খোকনকে গ্রেপ্তার দেখানো হলো বিএনপিকর্মী হত্যার মামলায়
সাঈদ খোকনকে গ্রেপ্তার দেখানো হলো বিএনপিকর্মী হত্যার মামলায়
চার বছর আগে নয়া পল্টনে বিএনপির এক কর্মী হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার দেখানো হলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে। আজ মঙ্গলবার সকালে রাজধানীর বারিধারার একটি বাড়ি থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তাকে গোয়েন্দা পুলিশের হাতে সোপর্দ করলেও গ্রেপ্তারের কারণ তখন এসআরবির পক্ষ থেকে জানানো হয়নি। দুপুরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পল্টন থানার ২০২২ সালের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে সাঈদ খোকনকে। মা...
রাজনীতি•প্রায় ১ ঘণ্টা আগে
লন্ডনে মারামারি : নাহিদের ক্ষোভ বিএনপির ওপরও
লন্ডনে মারামারি : নাহিদের ক্ষোভ বিএনপির ওপরও
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে মারামারির জন্য গণঅভ্যুত্থানে ক্ষমতচ্যুত আওয়ামী লীগকে দায়ী করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই দলটি বিএনপির প্রশ্রয় পাচ্ছে বলেও অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। যুক্তরাজ্য সফররত এনসিপির আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদকে সোমবার নাগরিক সংবর্ধনা দেওয়া হয় লন্ডনের রমফোর্ডে। সেখানে অনুষ্ঠান শেষে মারামারি বাধে। এনসিপির অভিযোগ, লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালিয়েছিল দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সমর্থকরা।...
রাজনীতি•প্রায় ৪ ঘণ্টা আগে
দৃশ্য গাজীপুরে অভিযানের, ছড়ানো হচ্ছে গোপালগঞ্জের দাবি করে
দৃশ্য গাজীপুরে অভিযানের, ছড়ানো হচ্ছে গোপালগঞ্জের দাবি করে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিক্ষোভ ও মহড়াকে ঘিরে সম্প্রতি উত্তপ্ত হয়ে ওঠে গোপালগঞ্জের পরিস্থিতি। এ সময় লগি-বইঠা, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহারের পাশাপাশি অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাও সামনে আসে। এমন প্রেক্ষাপটে গোপালগঞ্জে পুলিশের চিরুনি অভিযানের দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে।তবে যাচাই করে দেখা যায়, প্রচারিত দাবিটি সঠিক নয়। ভিডিওটি ২০২৫ সালের ১ মার্চ গাজীপুরের টঙ্গীর একটি বস্তিতে যৌথ বাহিনীর অভিযানের।কী ভিডিও ছড়াচ্ছে?ফেসবুকের ‘Sirajganj Ultrave...
ফ্যাক্টচেক•প্রায় ২০ ঘণ্টা আগে
গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন
গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন
গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এসব আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব। আজ সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, জেলার বর্তমান পরিস্থিতি এবং আগামী ১৯ নভেম্বরের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতেই এই বিশেষ পদক্ষেপ নে...
সারা দেশ•প্রায় ২১ ঘণ্টা আগে
গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত
গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত
গোপালগঞ্জে গতকাল রবিবারের সহিংসতা ও নাশকতার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলায় পুলিশ, বিজিবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও রিজার্ভ রেঞ্জ ফোর্সের (আরআরএফ) সদস্যরা মোতায়েন রয়েছেন। সরকারি সম্পত্তি ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান।সোমবার বিকাল সাড়ে চারটার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা...
সারা দেশ•প্রায় ২১ ঘণ্টা আগে
জবিতে ছাত্রদল ও ছাত্রশক্তির ‘অভিযান’, আ.লীগ সন্দেহে ৫ কর্মকর্তাকে মারধর
জবিতে ছাত্রদল ও ছাত্রশক্তির ‘অভিযান’, আ.লীগ সন্দেহে ৫ কর্মকর্তাকে মারধর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে মারধর করেছেন শাখা ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। মারধরের পর তাদেরকে প্রক্টর অফিসে নিয়ে যান তারা। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটেছে। এ সময় বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতি সরিয়ে নেন ছাত্রদল ও ছাত্রশক্তির নেতারা।মারধরের শিকার পাঁচ কর্মকর্তা হলেন পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্...
শিক্ষা•প্রায় ২২ ঘণ্টা আগে
বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের
বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের
চার দিনের রিমান্ড মঞ্জুর। হাজতখানায় নেওয়া হচ্ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রানা আমির ওসমানকে। ঠিক তখনই দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে তার মেয়ে। বাবার মুখে একের পর এক চুমু দিতে থাকে কন্যা। একপর্যায়ে পুলিশ মেয়েকে সরিয়ে নিয়ে হাজতখানায় নিয়ে যায় রানা আমিরকে। আদালত প্রাঙ্গণের এ আবেগঘন মুহূর্তটি উপস্থিত সবাইকে বিস্মিত করে।রানা আমির ওসমান মাগুরা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাগুরা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক। আজ সোমবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলি...
আদালত•প্রায় ২২ ঘণ্টা আগে
মোহনগঞ্জে নাশকতার মামলা আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
মোহনগঞ্জে নাশকতার মামলা আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
নেত্রকোনার মোহনগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নূরুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিশেষ ক্ষমতা আইনে নাশকতা মামলার আসামি ছিলেন।আজ সোমবার দুপুর আড়াইটার দিকে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর ইসলাম হারুন আগামীর সময়েকে জানিয়েছেন, তিনি বিশেষ ক্ষমতা আইনে নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন।তিনি আরও বলেন, গ্রেপ্তারের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নূরুল আমিন বাড়ি থেকে লুকানোর চেষ্টা করেছিলেন। পরে পুলি...
সারা দেশ•প্রায় ২২ ঘণ্টা আগে
আ. লীগ বিরোধী দলে থাকলে আগুন দেয়, সরকারে থাকলেও দেয় : দুদু
আ. লীগ বিরোধী দলে থাকলে আগুন দেয়, সরকারে থাকলেও দেয় : দুদু
‘আওয়ামী লীগ বিরোধী দলে থাকলেও আগুন দেয়, সরকারে থাকলেও আগুন দেয়। দলটি দেশে ও বিদেশে বসে আগুন-সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না, ভারতের দাসত্ব চায়।’আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাধ্যমে সারা দেশে অরাজকতা সৃষ্টি, বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।আওয়ামী লীগ জন্মগতভাবেই সন্ত্রাসী কর্মকাণ্...
রাজনীতি•প্রায় ২৩ ঘণ্টা আগে
‘গোপালগঞ্জ ছাড়া দেশে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই’
‘গোপালগঞ্জ ছাড়া দেশে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই’
গোপালগঞ্জ ছাড়া সারা দেশে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।আজ সোমবার দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।গতকাল রবিবার গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাণ্ডব চালায়। এ ছাড়া দেশের বিভিন্ন জায়গায় দলটির নেতাকর্মীরা নাশকতা করছেন বলে অভিযোগ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।দলটির এসব কর্মকাণ্ড প্রসঙ্গে...
জাতীয়•প্রায় ২৪ ঘণ্টা আগে
আওয়ামী লীগের ফেরার চেষ্টা সফল হবে না : রিজভী
আওয়ামী লীগের ফেরার চেষ্টা সফল হবে না : রিজভী
গুম-খুন ও রক্তাক্ত পথ ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, তাদের ফেরার চেষ্টা সফল হবে না।আজ সোমবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেছেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাদের নিয়ে সমাধিতে শ্রদ্ধা জা...
জাতীয়•১ দিন আগে
গাজীপুরে নাশকতায় জড়িত সন্দেহে ১০ মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার
গাজীপুরে নাশকতায় জড়িত সন্দেহে ১০ মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি আব্দুল আলীমকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর সন্দেহ, গাজীপুরে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের পেছনে তার সম্পৃক্ততা থাকতে পারে।গতকাল রবিবার রাতে গাজীপুর জেলা শহরের রেলগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, আব্দুল আলীমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে। শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টিতে তার সম্প...
সারা দেশ•১ দিন আগে
কাউনিয়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
কাউনিয়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
রংপুরের কাউনিয়ায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা শফিকুল ইসলাম শফিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার টেপামধুপুর হাটসংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার শফিকুল ইসলাম টেপামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান।পুলিশ জানায়, গত ১২ নভেম্বর কাউনিয়া থানায় সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬-এর কয়েকটি ধারায় একটি মামলা করা হয়। মামলাটির নম্বর ০৮। এতে শফিকুল ইসলাম শফিকে এজাহারনামীয় আসামি...
সারা দেশ•১ দিন আগে
ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ প্রস্তুতি
ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ প্রস্তুতি
ডিসেম্বর ঘিরে বিশেষ প্রস্তুতি নিচ্ছে বিএনপি। বিজয়ের এই মাসে ধারাবাহিক কর্মসূচি নিয়ে রাজপথে সক্রিয় থাকার পরিকল্পনা করেছে দলটি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা মোকাবিলায় নেতাকর্মীদের সতর্ক ও সংগঠিত রাখার পাশাপাশি সাংগঠনিক শক্তি বাড়ানোর ওপরও গুরুত্ব দিচ্ছে বিএনপির শীর্ষ নেতৃত্ব। এ লক্ষ্যে পৃথক কর্মসূচি নিয়ে মাঠে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বিএনপির পাশাপাশি ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলকে।আজ রবিবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধান...
রাজনীতি•১ দিন আগে
নাশকতার অভিযোগে আ. লীগের ১০৮ নেতাকর্মীর নামে মামলা, অজ্ঞাত ২০০
নাশকতার অভিযোগে আ. লীগের ১০৮ নেতাকর্মীর নামে মামলা, অজ্ঞাত ২০০
বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ককটেল বিস্ফোরণ, চলন্ত ভ্যানে অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১০৮  নেতাকর্মীর নামে মামলা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।আজ রবিবার দুপুরে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের বাসিন্দা মো. আমির হামজা বাদী হয়ে শেরপুর থানায় মামলাটি করেন। নাম উল্লেখ করা আসামিদের মধ্যে রয়েছেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিব...
সারা দেশ•১ দিন আগে
১১ মাসে হামলার শিকার এনসিপির ২৩ নেতা, বেশি আক্রান্ত পাটওয়ারী
১১ মাসে হামলার শিকার এনসিপির ২৩ নেতা, বেশি আক্রান্ত পাটওয়ারী
২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ের রাজনৈতিক পটপরিবর্তনের পর অনেকেই ভেবেছিলেন, রাজপথে রাজনৈতিক সহিংসতা ও বিরোধীদের ওপর হামলার সংস্কৃতির অবসান ঘটবে। কিন্তু বাস্তবতা যেন ভিন্ন বার্তাই দিচ্ছে। পটপরিবর্তনের পরও যেন পিছু ছাড়ছে না হামলা ও আতঙ্ক। রাজপথে লড়াই করে পরিবর্তনের স্বপ্ন দেখানো তরুণ নেতারাই এখন নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। চোরাগোপ্তা হামলা, পথরোধ করে মারধর, অস্ত্রের আঘাত, কখনো চাপাতির কোপ, আবার কখনো বাড়িতে আগুন দিয়ে ভয় দেখানো হচ্ছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর একের পর এক হ...
রাজনীতি•২ দিন আগে
‘আওয়ামী নৈরাজ্যের দাঁতভাঙা জবাব’ দেবে ১২ দলীয় জোট
‘আওয়ামী নৈরাজ্যের দাঁতভাঙা জবাব’ দেবে ১২ দলীয় জোট
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা, জ্বালাও-পোড়াও এবং নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১২ দলীয় জোট।আজ রবিবার বিজয়নগর পানির ট্যাংকির সামনে থেকে মিছিলটি শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে জোট নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের এই অপতৎপরতা-নৈরাজ্য অব্যাহত থাকলে ১২ দলীয় জোট এর দাঁতভাঙা জবাব দেবে।১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও জাতীয় পার্টির (কাজী জাফর) কো-চেয়ারম্যান আহসান হাবিব লিংকনের সভাপতিত্বে এবং জোটের স...
রাজনীতি•২ দিন আগে
চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর
চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর
৮ নভেম্বর রাত ৯টা ৫৭ মিনিট। পুলিশ সুপার মোহাম্মদ জাহাংগীর আলমের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে একটি মেসেজ যায় জনৈক ব্যক্তির কাছে। মেসেজে লেখা ছিল, ‘আসসালামু আলাইকুম স্যার। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। স্যার শুভকামনা। রক্তের শেষবিন্দু পর্যন্ত জয় বাংলার স্লোগান দিয়ে যাব। স্যার ডিসেম্বরের জীবন-মরণ বাজি। জনগণ মৌমাছির মতো নামবে মাঠে। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমার বাবার নির্দেশে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি ছোট থাকাকালেও রাজপথে নেমেছিলাম স্যার। বাংলাদেশকে উদ্ধার করতে হবে স্যার।’এর আগে রাত ৯টা ২৩ মি...
চট্টগ্রাম•২ দিন আগে
শেখ হাসিনার পুনর্বিচারের কোনো সুযোগ নেই
শেখ হাসিনার পুনর্বিচারের কোনো সুযোগ নেই
দেশের আইনে কোনো অপরাধের পুনর্বিচারের সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ফলে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলাও পুনর্বিচারের সুযোগ নেই—এমন মত দিলেন তিনি।আজ রবিবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, আইন অনুযায়ী একজন দণ্ডিত ব্যক্তি আপিল করার সুযোগ পাবেন। কিন্তু শেখ হাসিনা বিচার মোকাবিলা করেননি, আবার সময়মতো আপিলও করেননি। ফলে এখন তার কোনোটি করারই সুযোগ নেই। সম্প্রতি বি...
আদালত•২ দিন আগে
কুমিল্লায় ৭২ ঘণ্টায় আটক ৬১৭ জন, আওয়ামী লীগের ১১৯
কুমিল্লায় ৭২ ঘণ্টায় আটক ৬১৭ জন, আওয়ামী লীগের ১১৯
কুমিল্লায় পুলিশের টানা ৭২ ঘণ্টার অভিযানে ৬১৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১১৯ জন নেতাকর্মী রয়েছেন। বাকিদের মধ্যে কিশোর গ্যাংয়ের সদস্য, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন। আটক ব্যক্তিদের মধ্যে ৪০১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ২১৬ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।গতকাল শনিবার গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানায় ধারাবাহিকভাবে এ অভিযান চালানো হয়।আজ রবিবার বিকালে জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বে নিয়োজিত অ...
সারা দেশ•২ দিন আগে