Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

সাঈদ খোকনকে গ্রেপ্তার দেখানো হলো বিএনপিকর্মী হত্যার মামলায়

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১৪:০২
শেয়ার করুন:
সাঈদ খোকনকে গ্রেপ্তার দেখানো হলো বিএনপিকর্মী হত্যার মামলায়

সাঈদ খোকন। ছবিটি ভিডিও থেকে নেওয়া

চার বছর আগে নয়া পল্টনে বিএনপির এক কর্মী হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার দেখানো হলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর বারিধারার একটি বাড়ি থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

তাকে গোয়েন্দা পুলিশের হাতে সোপর্দ করলেও গ্রেপ্তারের কারণ তখন এসআরবির পক্ষ থেকে জানানো হয়নি।

দুপুরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পল্টন থানার ২০২২ সালের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে সাঈদ খোকনকে।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই তোফাজ্জল হোসেন আগামীর সময়কে এই তথ্যটি নিশ্চিত করেছেন।

এই মামলাটি করা হয় ২০২২ সালের ৭ ডিসেম্বর আওয়ামী লীগ সরকার পতনে এক দফা দাবি আদায়ে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে পুলিশি হামলায় দলটির এক কর্মীর মৃত্যু নিয়ে।

ওই বছরের ১০ ডিসেম্বর বিএনপির কর্মসূচি ছিল। তার তিন দিন আগে পুলিশ অভিযান চালায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে।

মামলায় অভিযোগ করা হয়, গোয়েন্দা পুলিশের (ডিবি) তৎকালীন কর্মকর্তা হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমারে নেতৃত্বে সেই অভিযানে বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছিল। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপরও হামলা চলে। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।

সেই ঘটনা নিয়ে মামলাটি হয় ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর।

মাহফুজুর রহমান নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন। এতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনকে আসামি করা হয়।

জুলাই অভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা ‘আবার ফিরবেন’, সম্প্রতি এক ভিডিও বার্তা প্রকাশের পর সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হলো। তার আগে গত দুই বছর নিভৃতেই ছিলেন তিনি। তার দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞাও ছিল।

আরও পড়ুন

‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

১৭ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাঈদ খোকন ২০১৫ সালে ঢাকা দক্ষিণের মেয়র নির্বাচিত হয়েছিলেন। পরের নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পাননি।

২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে সাঈদ খোকন ঢাকা-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হয়েছিলেন।

তার সাত মাসের মধ্যে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর সংসদ ভেঙে দেওয়া হলে তার সংসদ সদস্যপদের অবসান ঘটে।

সাঈদ খোকনের বাবা মোহাম্মদ হানিফ অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ছিলেন।

সাঈদ খোকনগ্রেপ্তারহত্যাকাণ্ডআওয়ামী লীগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়