Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

দৃশ্য গাজীপুরে অভিযানের, ছড়ানো হচ্ছে গোপালগঞ্জের দাবি করে

আগামীর সময় ফ্যাক্ট চেক
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১৮:৪১
শেয়ার করুন:
দৃশ্য গাজীপুরে অভিযানের, ছড়ানো হচ্ছে গোপালগঞ্জের দাবি করে

ছবি: আগামীর সময়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিক্ষোভ ও মহড়াকে ঘিরে সম্প্রতি উত্তপ্ত হয়ে ওঠে গোপালগঞ্জের পরিস্থিতি। এ সময় লগি-বইঠা, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহারের পাশাপাশি অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাও সামনে আসে। এমন প্রেক্ষাপটে গোপালগঞ্জে পুলিশের চিরুনি অভিযানের দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

তবে যাচাই করে দেখা যায়, প্রচারিত দাবিটি সঠিক নয়। ভিডিওটি ২০২৫ সালের ১ মার্চ গাজীপুরের টঙ্গীর একটি বস্তিতে যৌথ বাহিনীর অভিযানের।

কী ভিডিও ছড়াচ্ছে?

ফেসবুকের ‘Sirajganj Ultraveres’ নামের একটি পেজ থেকে আজ সোমবার ৩০ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়। এর ক্যাপশনে লেখা হয়, ‘গোপালগঞ্জে যৌথ বাহিনীর চিরুনি অভিযান। নিষিদ্ধ ঘোষিত লীগের নৈরাজ্যের কারণে দেশে যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে, তা আমাদের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে ধন্যবাদ।’

ভিডিওতে দেখা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা যৌথ বাহিনীর একটি অভিযানের পর বেশ কয়েকজন ব্যক্তিকে মাটিতে উপুড় করে শুইয়ে রাখা হয়েছে। পরে তাঁদের সারিবদ্ধভাবে মাটিতে বসিয়ে রাখা হয়। তাঁদের পেছনে সশস্ত্র নিরাপত্তা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ সময় অভিযানে উদ্ধার করা বিভিন্ন মাদকদ্রব্য বা অবৈধ সামগ্রীও প্রদর্শন করা হয়। ভিডিওর শেষাংশে নিরাপত্তা বাহিনীর সদস্যদের একজন আটক ব্যক্তিকে ঘিরে ধরে গাড়ির দিকে নিয়ে যেতে দেখা যায়।

প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত ভিডিওটি ৬৩৫ বার শেয়ার হয়েছে। এতে প্রায় সাড়ে তিন হাজার প্রতিক্রিয়া পড়েছে।


যাচাইয়ে যা মিলছে

ভিডিওটির সত্যতা যাচাইয়ে একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়। এতে একাত্তর টেলিভিশনের ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ১ মার্চ প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। এর শিরোনাম ছিল, ‘টঙ্গীর মাজার বস্তিতে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান’। ওই ভিডিওর দৃশ্যের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে।

পরবর্তী সময়ে প্রাসঙ্গিক শব্দ দিয়ে অনুসন্ধান করলে ২০২৫ সালের ২ মার্চ প্রকাশিত ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’-এর একটি প্রতিবেদন পাওয়া যায়। এতে বলা হয়, ২০২৫ সালের ১ মার্চ সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তিতে যৌথ বাহিনী অভিযান চালায়।

অভিযানে সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও র‍্যাবের সদস্যরা অংশ নেন। ওই অভিযানে ৬০ জনকে আটক করা হয়।

অর্থাৎ, গোপালগঞ্জে পুলিশের চিরুনি অভিযানের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়। এটি ২০২৫ সালের ১ মার্চ গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তিতে যৌথ বাহিনীর অভিযানের ভিডিও।

আওয়ামী লীগদেশীয় অস্ত্রগোপালগঞ্জচিরুনি অভিযান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল