Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ধন্যবাদ

নিজ খরচে ফলক পরিষ্কার করেন সোহেল

আসাদুজ্জামান দারা, ফেনী
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৩:৩৩
নিজ খরচে ফলক পরিষ্কার করেন সোহেল

মাইলফলক পরিষ্কার করছেন সোহেল। ছবি : আগামীর সময়

সিএনজিচালিত অটোরিকশাচালক মো. সোহেল সময় পেলেই পরিষ্কার করেন যাত্রীছাউনি, সড়কের পাশের ঝোপ-জঙ্গল। ফলক ও সাইনবোর্ড পরিষ্কার করেছেন তিন শতাধিক। বিভিন্ন প্রতিষ্ঠানের নষ্ট হয়ে যাওয়া নলকূপ মেরামতও করেন তিনি। বিনা পারিশ্রমিকে এবং নিজের টাকা খরচ করে তিনি করে যাচ্ছেন এসব কাজ।

প্রতিদিন যাত্রী পরিবহনের পাশাপাশি সোহেল (৩৫) নিজ উদ্যোগে সড়কের পাশের নামফলক, মাইলফলক ও দিকনির্দেশনা বোর্ড সাবান-পানি দিয়ে ধুয়েমুছে ঝকঝকে করে তোলেন।

ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের সাতকুচিয়া গ্রামের ডুলু ভূঞা ও নুরনাহার বেগমের ছেলে সোহেল ১৫ বছর ধরে জীবিকা নির্বাহ করছেন অটোরিকশা চালিয়ে। মা-বাবা, স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে তার সংসার।

সোহেল জানালেন, নতুন এলাকায় যাত্রী নিয়ে গেলে সড়কের পাশের অস্পষ্ট বা ঝোপঝাড়ে ঢাকা নামফলকের কারণে প্রায়ই গন্তব্য চিনতে সমস্যা হতো। বারবার গাড়ি থামিয়ে মানুষের কাছে জানতে গিয়ে সময় ও গ্যাসের অপচয় হতো। এ ভোগান্তি দূর করতেই তিনি পরিষ্কার করার সিদ্ধান্ত নেন নিজ এলাকার সড়কের পাশের ফলক, সাইনবোর্ড ও দিকনির্দেশনা বোর্ডগুলো। এ কাজ তিনি করে যাচ্ছেন প্রায় আড়াই বছর ধরে।

প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত অটোরিকশা চালান সোহেল। দুপুরের খাবারের পর থেকে বিকাল পর্যন্ত সময় দেন সেবামূলক এ কাজে। তিনি বাীর মুক্তিযোদ্ধাদের কবরের নামফলক, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সাইনবোর্ড, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক ও বিজিবির একাধিক ফলক, যাত্রীছাউনি এবং সড়কের দিকনির্দেশনার সাইনবোর্ড পরিষ্কার করেছেন। শুধু ধুয়েমুছে পরিষ্কার করাই নয়, ঝোপঝাড় ও লতাপাতায় ঢেকে যাওয়া ফলকগুলো দা-কাঁচি দিয়ে কেটে দৃশ্যমান করেন তিনি।

পরশুরাম উপজেলা বিএনপির সদস্য সচিব ও বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল মনি বললেন, সোহেল দীর্ঘদিন ধরে ফলকগুলো পরিষ্কার করে এলাকার সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি কমাচ্ছেন। এটি সত্যিই অনুকরণীয় দৃষ্টান্ত।

অনেক সময় রাস্তার পাশে কাদা-পানি জমে থাকলে তাও পরিষ্কার করেন সোহেল। এ পর্যন্ত ১৮-২০টি নলকূপ তিনি মেরামত ও রঙ করে দিয়েছেন।

পরশুরাম উপজেলার চিথলিয়া ইউপির সদস্য রফিকুল ইসলাম বললেন, সোহেলের কাজে সমাজের মানুষ নানাভাবে উপকৃত হচ্ছেন। এসব কার্যক্রম দেখে তরুণ সমাজ এগিয়ে আসবে বলে আশা করেন তিনি।

ক্যাপ্টেন লিংক রোডের জামেয়া নুরিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা রফিক উল্যাহ জানালেন, তাদের  প্রতিষ্ঠানের নষ্ট হয়ে যাওয়া নলকূপ সোহেল মেরামত করে দিয়েছেন। এর ফলে শিক্ষার্থীরা পান করতে পারছে বিশুদ্ধ পানি।

নিজের সামান্য আয় থেকে টাকা খরচ করে এ কাজ করতে কোনো ক্লান্তি নেই সোহেলের। তার কথা, ‘দিনের অর্ধেক আয় দিয়ে আমার সংসার চলে যায়। বাকি সময়টুকু মানুষের উপকারে ব্যয় করতে পেরে আমি আনন্দিত। আমি চাই আমার এলাকার প্রতিটি ফলক যেন পরিষ্কার ও দৃশ্যমান থাকে।’

ফলকপরিষ্কারমো. সোহেলসিএনজিচালিতঅটোরিকশা চালকধন্যবাদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে