Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

পিপিআরসির আলোচনা

সদিচ্ছার অভাবে ধ্বংস হচ্ছে চামড়া খাত

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০০:৩০
সদিচ্ছার অভাবে ধ্বংস হচ্ছে চামড়া খাত

সংগৃহীত ছবি

রাজনৈতিক সদিচ্ছার অভাব, নীতিগত ব্যর্থতা এবং সাভার চামড়াশিল্প নগরীর চরম অব্যবস্থাপনার কারণে দেশের সম্ভাবনাময় চামড়া খাত ধ্বংসের মুখে পড়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের উদাসীনতায় পরিবেশগত মানদণ্ড নিশ্চিত করতে না পারায় বাংলাদেশ আন্তর্জাতিক বাজার হারাচ্ছে, যার সরাসরি সুবিধা পেয়েছে প্রতিবেশী দেশ ভারত। ২০১৭ সালে পরিবেশের দোহাই দিয়ে সাভারে জোরপূর্বক ট্যানারি স্থানান্তর করা হলেও গত ৯ বছরে কাটেনি পরিবেশগত সনদের সংকট, উল্টো ধস নেমেছে রপ্তানি সক্ষমতায়।

গতকাল শনিবার পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশের চামড়াশিল্পের ভবিষ্যৎ কি ফিকে হয়ে আসছে?’ শীর্ষক এক নীতি-আলোচনায় দেশের শিল্পোদ্যোক্তা ও অর্থনীতিবিদরা এসব তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।

তিনি বলেছেন, হাজারীবাগ থেকে হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তরের উদ্দেশ্য ছিল বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করা। কিন্তু আজ বুড়িগঙ্গা ও ধলেশ্বরী— উভয় নদীই দূষণের শিকার। তিনি জোর দিয়ে বলেন, শুধু একমাত্রিক সৎ উদ্দেশ্য দিয়ে শিল্প বাঁচানো সম্ভব নয়; পরিবেশ, অর্থনীতি ও প্রাতিষ্ঠানিক সমন্বয়ে চামড়াশিল্পের জন্য নতুন ও বহুমাত্রিক পদক্ষেপ নিতে হবে।

বিগত সরকারের নীতিগত অবহেলার তীব্র সমালোচনা করে জেনি শুজের চেয়ারম্যান নাসির খান বলেছেন, ‘বিগত সরকার চামড়া খাতকে ইচ্ছা করে ধ্বংস করেছে।’

বিএফএলএলএফইএ চেয়ারম্যান মো. টিপু সুলতান বলেন, স্থানান্তরের মূল কারণ ছিল পরিবেশবান্ধব অবকাঠামো নিশ্চিত করা, যা আজও বাস্তবায়ন হয়নি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘বিগত সরকারের সময়ে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারকে (সিইটিপি) কোনো গুরুত্বই দেওয়া হয়নি।’

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহিন আহমেদ সাভারে স্থানান্তরের প্রক্রিয়ার সমালোচনা করে বলেন, ‘পরিবেশগত সুবিধা সৃষ্টি না করেই ট্যানারিগুলোকে জোর করে সাভারে পাঠানো হয়েছিল। ফলে সাভারে স্থানান্তরের সময়েই ৮০ ভাগ ট্যানারি খেলাপি হয়ে যায়।’

সিপিডি বিশেষ ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান সতর্ক করে বলেন, একসময়ের সম্ভাবনাময় এ খাতটি এখন ম্লান হয়ে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজমের (সিবিএএম) প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বাংলাদেশকে এখনই সিবিএএমের জন্য প্রস্তুত হতে হবে। নতুন পরিবেশগত মান পূরণে ব্যর্থ হলে আন্তর্জাতিক বাজারে আমাদের রপ্তানি পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।’

বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মো. নুরুল আমিন কাঁচা চামড়া সংরক্ষণে সরকারের প্রাতিষ্ঠানিক ভূমিকার ওপর জোর দেন।

পিপিআরসির আলোচনাচামড়া খাতঅর্থনীতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    advertiseadvertise