Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চট্টগ্রাম

বোয়ালখালীর পাহাড়ে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০১:১২
বোয়ালখালীর পাহাড়ে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

গ্রাফিকস: আগামীর সময়

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি পাহাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে সন্দেহ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার দুপুরে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা এলাকার একটি লিচুবাগানসংলগ্ন পাহাড়ে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মোহাম্মদ ফারুকের (২৫) বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়ার সরফভাটা গ্রামে। তিনি পেশায় দিনমজুর ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমানের ভাষ্য, ‘২ জুন বাড়ি থেকে বের হন ফারুক। এরপর পরিবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। বোয়ালখালীর শেষপ্রান্ত জ্যৈষ্ঠপুরা পেরিয়ে রাঙ্গুনিয়ার সীমানা শুরু। কিন্তু যেখানে লাশ পাওয়া গেছে ওখান থেকে ফারুকের বাড়ি অনেক দূরে। জ্যৈষ্ঠপুরা পাহাড়ে তিনি কিভাবে এলেন, কেন এলেন এসব বিষয় তদন্ত করে দেখছি আমরা।’

ঘটনার বিষয়ে ওসি আরও বলেছেন, ‘ওই যুবক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে প্রাথমিকভাবে সন্দেহ করছি আমরা। তার হাত-পা বাঁধা ছিল। মুখও গামছা দিয়ে বাঁধা ছিল। পরনে ছিল লুঙ্গি ও টিশার্ট। কিভাবে তার মৃত্যু হয়েছে সেটা জানা যাবে ময়নাতদন্তে।’

পুলিশ জানিয়েছে, লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

চট্টগ্রামলাশ উদ্ধারখুন
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise