Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

বড় বাজারে মন্দা

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০০:৪০
বড় বাজারে মন্দা

গ্রাফিকস: আগামীর সময়

চলতি অর্থবছরের (২০২৫-২৬) প্রথম ১১ মাসে প্রায় সব প্রধান বাজারেই তৈরি পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো বড় বাজারে রপ্তানি কমে যাওয়ায় সামগ্রিকভাবে খাতটির আয়ও নিম্নমুখী হয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই-মে সময়ে দেশের তৈরি পোশাক রপ্তানিতে আয় দাঁড়িয়েছে ৩ হাজার ৫৩১ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৪১ শতাংশ কম। নিটওয়্যার রপ্তানি ৪ দশমিক ২৬ শতাংশ এবং ওভেন পোশাক রপ্তানি ২ দশমিক ৪২ শতাংশ কমেছে।

খাতসংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ভোক্তা চাহিদা কমে যাওয়া, উচ্চ উৎপাদন ব্যয় এবং প্রতিযোগী দেশগুলোর আগ্রাসী মূল্যনীতির কারণে বাংলাদেশের পোশাক রপ্তানি চাপে পড়েছে।

বাংলাদেশের সবচেয়ে বড় বাজার ইইউতে এ সময়ে রপ্তানি হয়েছে ১ হাজার ৭৩৬ কোটি ডলারের পোশাক, যা মোট রপ্তানির ৪৯ দশমিক ১৫ শতাংশ। তবে এই বাজারে প্রবৃদ্ধি কমেছে ৪ দশমিক ৮৮ শতাংশ। গত অর্থবছরের প্রথম ১১ মাসে পোশাক রপ্তানি হয়েছিল ১ হাজার ৮২৫ কোটি ডলার।

দ্বিতীয় বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে ৭০৩ কোটি ডলার। মোট রপ্তানিতে এ বাজারের অংশ ১৯ দশমিক ৯০ শতাংশ। প্রবৃদ্ধি শূন্য দশমিক ৪ শতাংশ কমেছে। গত অর্থবছরের প্রথম ১১ মাসে এ বাজারে পোশাক রপ্তানি হয়েছিল ৭০২ কোটি ডলার।

যুক্তরাজ্যেও নেতিবাচক ধারা অব্যাহত রয়েছে। দেশটিতে রপ্তানি হয়েছে ৪০২ কোটি ডলারের পোশাক, যা আগের বছরের তুলনায় শূন্য দশমিক ৫০ শতাংশ কম। গত অর্থবছরের প্রথম ১১ মাসে এ বাজারে পোশাক রপ্তানি হয়েছিল ৪০৪ কোটি ডলার।

অপ্রচলিত বা নন-ট্র্যাডিশনাল বাজারেও রপ্তানি কমেছে উল্লেখযোগ্য হারে। এসব বাজারে রপ্তানি দাঁড়িয়েছে ৫৬৮ কোটি ডলার, যা ৫ দশমিক ৯৫ শতাংশ কম। মোট রপ্তানিতে এ বাজারগুলোর অংশ ১৬ দশমিক ৯ শতাংশ। গত অর্থবছরের প্রথম ১১ মাসে এ বাজারে পোশাক রপ্তানি হয়েছিল ৬০৪ কোটি ডলার।

তবে প্রধান বাজারগুলোর মধ্যে শুধু কানাডায় ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। দেশটিতে রপ্তানি বেড়ে ১২৩ কোটি ডলারে পৌঁছেছে, যা ২ দশমিক ২৭ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।

এ বিষয়ে ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল আগামীর সময়কে বলেছেন, ‘বিশ্ববাজারে এখনো ভোক্তা চাহিদা পুরোপুরি ঘুরে দাঁড়ায়নি। একই সঙ্গে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা চাপে রয়েছে। বিশেষ করে জ্বালানি, গ্যাস ও অর্থায়ন ব্যয় বেড়ে যাওয়ার প্রভাব রপ্তানিতে পড়ছে।’

তিনি আরও বলেছেন, ‘প্রধান বাজারগুলোয় নেতিবাচক প্রবৃদ্ধি উদ্বেগজনক। এখন বাজার বহুমুখীকরণ, পণ্যে বৈচিত্র্য আনা এবং উচ্চমূল্যের পোশাক উৎপাদনে আরও গুরুত্ব দিতে হবে। পাশাপাশি ব্যবসা সহজীকরণ ও নীতিগত সহায়তা বাড়ানো জরুরি।’

খাতসংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের মূল্যচাপ, দীর্ঘ লিড টাইম এবং অভ্যন্তরীণ অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে বাংলাদেশের রপ্তানি পুনরুদ্ধার ধীর হয়ে পড়েছে। আগামী মাসগুলোয় নতুন ক্রয়াদেশ পরিস্থিতির উন্নতি না হলে রপ্তানি প্রবৃদ্ধি আরও চাপে পড়তে পারে।

পোশাক রপ্তানিইউরোপীয় ইউনিয়নরপ্তানি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    advertiseadvertise