Agamir Somoy E-Paper
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

হাজার কোটি টাকার ব্যবসা রপ্তানি তলানিতে

  • হিমাগারের দাবি চাষিদের
  • গত বছর জিআই পণ্যের তালিকায় যুক্ত হয় বেদানা লিচু
ইমানুল সোহান, দিনাজপুর
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০০:৩৫
হাজার কোটি টাকার ব্যবসা রপ্তানি তলানিতে

কালিতলা নিউ মার্কেটে লিচু কেনা-বেচায় ব্যস্ত ব্যবসায়ীরা। ছবি : আগামীর সময়

দিনাজপুরের লিচু বেচাকেনা এখন তুঙ্গে। বাগান থেকে বাজারে ব্যস্ত সময় কাটছে বিক্রেতা ও ব্যবসায়ীদের। প্রতিদিন হাজার হাজার লিচু রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হচ্ছে। প্রতি বছর দেশীয় বাজারে ৬০০ থেকে ৮০০ কোটি টাকার লিচুর কেনাবেচা হলেও রপ্তানি এখনো তলানিতে। কৃষকদের আক্ষেপ, উন্নত বিশ্বের বাজারে এই সুস্বাদু ফলের বিশাল সম্ভাবনা থাকলেও সংরক্ষণের অভাব এবং উপযুক্ত কাঠামোর অভাবে তারা পড়ছেন পিছিয়ে।

জেলার কৃষি রপ্তানির তথ্যমতে, ২০২৪ সালে দিনাজপুরে ৩০ হাজার মেট্রিক টন উৎপাদনের বিপরীতে ইংল্যান্ডে রপ্তানি হয়েছিল মাত্র শূন্য দশমিক ২৮০ মেট্রিক টন লিচু। ২০২৫ সালেও ৩৬ হাজার ৬২৮ মেট্রিক টন উৎপাদনের বিপরীতে ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স ও সৌদি আরবে মাত্র ৩ দশমিক ৫৯ মেট্রিক টন লিচু বিদেশে যায়। তাই লিচু রপ্তানির হার বাড়াতে কৃষি বিভাগের সহযোগিতা চেয়েছেন কৃষকরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আফজাল হোসেন আগামীর সময়কে জানালেন, রপ্তানির জন্য বিশেষ আন্তর্জাতিক মান ও পদ্ধতি অনুসরণ করতে হয়, যা অনেক চাষি করতে চান না বা তাদের সেই সক্ষমতা নেই। এ ছাড়া লিচু দ্রুত পচনশীল ফল হওয়ায় সংরক্ষণের জন্য জেলায় কোনো হিমাগার না থাকাও রপ্তানি বাধার অন্যতম বড় কারণ।

অথচ কয়েক দশক ধরে জেলার ১৩টি উপজেলায়ই অত্যন্ত সফলভাবে বাণিজ্যিকভাবে লিচুর চাষ হচ্ছে। গত বছরের ৩০ এপ্রিল ‘বেদানা’ জাতের লিচু ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় বহির্বিশ্বে এর কদর আরও বেড়েছে। জেলায় বর্তমানে মোট ১০ হাজার ৬৬টি লিচু বাগানে প্রায় ৫ হাজার ৪৮৪ হেক্টর জমি জুড়ে আবাদ চলছে। বোম্বাই, মাদ্রাজি, চায়না-থ্রি, চায়না-টু, বেদানা, কাঁঠালি এবং মোজাফফরি জাতের লিচু মিলিয়ে চলতি মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৩৭ হাজার ৫০০ মেট্রিক টন।

দেশীয় বাজারে এই লিচুর বিপুল চাহিদা রয়েছে। উৎপাদিত লিচুর ২০ শতাংশ জেলার চাহিদা মেটায় এবং বাকি ৮০ শতাংশ যায় দেশের অন্যত্র। শহরের লিচু কেনাবেচার বড় বাজার কালিতলা নিউ মার্কেটে গিয়ে দেখা যায়, জাতভেদে প্রতি ১০০টি লিচু ৩০০ থেকে শুরু করে ১ হাজার ৮০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে প্রাকৃতিক দুর্যোগের ভয়ে চাষিরা মুকুল আসতেই বাগান বিক্রি করে দেওয়ায় এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের কারণে কৃষকরাও প্রকৃত লাভ থেকে হন বঞ্চিত।‎

তলানিতে থাকা এই রপ্তানি খাতকে টেনে তুলতে অবশ্য চলতি মৌসুমে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বেশ কয়েক জাতের লিচু ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স ও সৌদি আরবে রপ্তানির বড় পরিকল্পনা রয়েছে। এর জন্য সদর ও বিরল উপজেলার বাগানগুলোয় কৃষি বিভাগের সরাসরি তত্ত্বাবধানে বিশেষ পরিচর্যা চলছে। স্কয়ার ফুড ও বেভারেজসহ কয়েকটি প্রতিষ্ঠান চার হাজার মেট্রিক টন লিচু রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে।

কৃষকদের দাবি, সরকারি উদ্যোগে দ্রুত একটি হিমাগার স্থাপন করা হলে সংরক্ষণ সুবিধা বাড়বে, যা লিচুর ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি রপ্তানির এই করুণ চিত্র পাল্টে দিতে রাখবে সবচেয়ে বড় ভূমিকা।

দিনাজপুরবেদানা লিচুলিচু চাষিঅর্থনীতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    কড়া নাড়ছে এজিআই

    কড়া নাড়ছে এজিআই

    স্ত্রীর বায়নায় কুমির হয়েছিলেন ‘নদের চাঁদ’

    স্ত্রীর বায়নায় কুমির হয়েছিলেন ‘নদের চাঁদ’

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    লিম্ফোমা চিকিৎসা ও আমাদের করণীয়

    লিম্ফোমা চিকিৎসা ও আমাদের করণীয়

    এক বার্তায় নিঃস্ব খামারি

    এক বার্তায় নিঃস্ব খামারি

    অ্যাপলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

    অ্যাপলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    শরীরে ডায়াবেটিসের প্রভাব

    শরীরে ডায়াবেটিসের প্রভাব

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    যখন নদী কেড়ে নেয় ভিটে

    যখন নদী কেড়ে নেয় ভিটে

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়