দিনাজপুরের লিচু বেচাকেনা এখন তুঙ্গে। বাগান থেকে বাজারে ব্যস্ত সময় কাটছে বিক্রেতা ও ব্যবসায়ীদের। প্রতিদিন হাজার হাজার লিচু রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হচ্ছে। প্রতি বছর দেশীয় বাজারে ৬০০ থেকে ৮০০ কোটি টাকার লিচুর কেনাবেচা হলেও রপ্তানি এখনো তলানিতে। কৃষকদের আক্ষেপ, উন্নত বিশ্বের বাজারে...