Agamir Somoy E-Paper
সোমবার, ২৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের সুরক্ষায় সাপ উদ্ধারে শামছু
সোমবার, ২৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

সংসদীয় দলের সভা

সাত মন্ত্রীকে অনেক প্রশ্ন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০১:৫৮
সাত মন্ত্রীকে অনেক প্রশ্ন

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে সংসদ সদস্যদের (এমপি) প্রশ্নবাণে জর্জরিত হয়েছেন সাত মন্ত্রী। বাজেট অধিবেশন শুরুর ঠিক এক দিন আগে শনিবার (৬ জুন) সংসদীয় দলের সভা হয় বিএনপির।

জাতীয় সংসদ ভবনে হওয়া ওই সভায় প্রধানমন্ত্রীও মন্ত্রীদের প্রশ্ন করেছেন। তিনি সরকারের প্রথম ১০০ দিনে মন্ত্রীরা কী কী কর্মসূচি বাস্তবায়ন করেছেন, তা জানতে চান। মন্ত্রীরা প্রধানমন্ত্রী ও এমপিদের এসব প্রশ্নের জবাব দিয়েছেন। জানা গেছে, এ দিন জবাবদিহির আওতায় আসা সাত মন্ত্রণালয় হলো— স্বরাষ্ট্র, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; স্থানীয় সরকার; আইন, বিচার ও সংসদ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

সভায় এমপিদেরও কিছু দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যার মধ্যে রয়েছে নিজ নিজ এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হওয়া এবং দল ও সংগঠনকে আরও গতিশীল এবং সক্রিয় করার বার্তা। এ ছাড়া জনকল্যাণে সরকারের নেওয়া কর্মসূচির বাস্তবায়ন এবং সরকারের ভেতরে দল যাতে হারিয়ে না যায়, সে বিষয়ে এমপিদের সহযোগিতাও চেয়েছেন তিনি।

সভা থেকে দলের সংরক্ষিত নারী আসনের সদস্যদের সংসদীয় এলাকা নির্ধারণ করে দেন সংসদ নেতা। এ ক্ষেত্রে জামায়াত-এনসিপিসহ বিরোধী দলের এমপিদের আসনকে প্রাধান্য দেওয়া হয়েছে।

বৈঠকে উপস্থিত থাকা একাধিক এমপির সঙ্গে কথা হয়েছে আগামীর সময়ের। তারা জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এমপিরা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, স্পর্শকাতর কয়েকটি মামলায় দ্রুততম সময়ে আসামি গ্রেপ্তার এবং চার্জশিট দেওয়া হয়েছে। সারা দেশে চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক কারবার, জুয়া বন্ধে সরকার আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান মন্ত্রী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শিগগির যৌথ অভিযান শুরু করা হবে বলেও জানান তিনি।

দুর্নীতিসহ নানা ইস্যুতে এমপিদের প্রশ্নের জবাবে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) কার্যকর ও শক্তিশালী করতে প্রয়োজনে আইন সংশোধন করা হবে বলে জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আইন ও বিচারব্যবস্থা নিয়ে তিনি বলেন, শিশু নির্যাতনসহ গুরুত্বপূর্ণ মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। রামিসা হত্যাকাণ্ডটি খুবই স্পর্শকাতর। এটি দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করা হচ্ছে।  রবিবার মামলাটির রায় ঘোষণা করা হবে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘মানবাধিকার কমিশন ও গুম কমিশন নিয়ে আমরা এরই মধ্যে পর্যালোচনা করেছি। আমাদের পর্যালোচনায় বিদেশিরাও সন্তুষ্টি প্রকাশ করেছে। মানবাধিকার কমিশন ও গুম কমিশনকে কার্যকর কমিশনে পরিণত করা হবে। এজন্য এই দুই কমিশন নিয়ে আমরা দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে পারব।’

সভায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনকেও প্রশ্নবাণে জর্জরিত করেন দলের এমপিরা। প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতি, শিক্ষকদের পেনশন, চলমান মিডডে মিল কর্মসূচি যাতে সঠিকভাবে সারা দেশে বাস্তবায়িত হয়, এসব বিষয় মন্ত্রীর নজরে আনা হয়। মিডডে মিলের খাবারের গুণগতমান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এমপিরা। মন্ত্রী বলেন, মিডডে মিলের বিষয়ে আগে যে অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে, সে অনুযায়ী এর মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। সামনে খাবারের গুণগতমান বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হবে।

দেশে হামের প্রাদুর্ভাব মোকবিলা নিয়ে প্রশ্নের মুখে পড়েন স্থাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। জবাবে মন্ত্রী জানান, হাম ও ডেঙ্গু পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। হাসপাতালের অবকাঠামো সম্প্রসারণ এবং নতুন হাসপাতাল স্থাপনের কাজও এগিয়ে চলছে। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার ধারাবাহিকভাবে পদক্ষেপ নিচ্ছে বলেও তিনি জানান।

বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রণালয়টির মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, অধিকাংশ গ্রাহকের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করেই সীমিত পরিসরে মূল্য সমন্বয় করা হয়েছে। তার দাবি, বৈশ্বিক অর্থনৈতিক সংকট, ডলারের মূল্যবৃদ্ধি এবং আমদানি ব্যয় বেড়ে যাওয়ার কারণে উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে। এরপরও সরকার ১ লাখ কোটি টাকা ভর্তুকি দিয়ে সাধারণ মানুষের ওপর চাপ কমানোর চেষ্টা করছে।

সভায় মন্ত্রী ও এমপিদের উদ্দেশে নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় নিয়ে জনপ্রত্যাশা পূরণে আমাদের দায়িত্ব পালন করতে হবে।’

বাজেট প্রসঙ্গে সরকারপ্রধান বলেন, বাজেট হবে জনবান্ধব ও ব্যবসাবান্ধব। বাজেটে সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ আশ্বস্ত হবে। মানুষের ওপর নতুন করে কোনো দুর্ভোগ সৃষ্টি করা হবে না বাজেটে।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাজেটে বিবেচনার মধ্যে উন্নয়ন যেমন থাকবে, তেমনি থাকবে কর্মসংস্থানের ব্যবস্থাও।

সংসদীয় দলের সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি জানালেন, সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা করা হয়েছে এবং প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এর অংশ হিসেবে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবার বাস্তব অবস্থা তদারকির নির্দেশ দিয়েছেন। কোথাও স্কুলে শিক্ষক অনুপস্থিত থাকলে, হাসপাতালে সেবা ব্যাহত হলে বা সরকারি প্রকল্প বাস্তবায়নে গাফিলতি থাকলে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে সমাধানের উদ্যোগ নিতে বলা হয়েছে।

বৈঠকে অংশ নেওয়া এক এমপি জানালেন, জামায়াতসহ বিরোধী দলের এমপিদের এলাকায় উন্নয়ন কার্যক্রম তদারকিতে বিএনপির সংরক্ষিত আসনের নারী এমপিদের দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা-১২, ১৫ ও ১৬ আসনে দায়িত্ব পেয়েছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। এই তিনটি আসনেই রয়েছেন জামায়াতের এমপি। এর মধ্যে ঢাকা-১৫ আসনের এমপি জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। পাবনা-১, ৩ ও ৪ আসনের দায়িত্ব দেওয়া হয়েছে আরিফা সুলতানা রুমাকে। সাতক্ষীরা-১, ২, ৩ ও ৪ আসনের দায়িত্বে থাকবেন বীথিকা বিনতে হোসাইন।

ব্রাহ্মণবাড়িয়ায় স্বতন্ত্র এমপি ব্যারিস্টার রুমিন ফারহানার আসনের দায়িত্ব দেওয়া হয়েছে একই জেলার নাদিয়া পাঠান পাপনকে। পিরোজপুর-১-এ জামায়াতের এমপি মাসুদ সাঈদীর আসনে সুলতানা জেসমিন জুঁই এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত আসনের এমপি সেলিমা রহমানকে বরগুনা-১ ও পটুয়াখালী-৩ আসনের দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে বরগুনা-১ আসনের এমপি ইসলামী আন্দোলনের মুফতি মাহমুদুল হাসান ওয়ালিউল্লাহ এবং পটুয়াখালী-৩ আসনে জামায়াতের শফিকুল ইসলাম মাসুদ রয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ-১, ২ ও ৩ আসনের প্রতিটি জামায়াতের দখলে। এই তিনটি আসনে দায়িত্ব দেওয়া হয়েছে সানজিদা ইয়াসমিন তুলিকে।

সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্ব দেওয়া হয়েছে শাম্মী আক্তারকে। এর মধ্যে ঢাকা-১১ আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি রয়েছেন। সেলিনা সুলতানা নিশিতাকে দেওয়া হয়েছে গাজীপুর-৪ ও সিরাজগঞ্জ-৪ আসনের দায়িত্ব। ময়মনসিংহ-২ ও ৪ আসনের দায়িত্ব দেওয়া হয়েছে নিলোফার চৌধুরী মনিকে। শওকত আরা উর্মিকে মেহেরপুর-১ ও ২ আসনে, মাহমুদা হাবিবাকে রাজশাহী ১ ও ৪ আসনে, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে যশোর-১, ২, ৪ ও ৫ আসনের দায়িত্ব দেওয়া হয়েছে। স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরীন সুলতানাকে ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের দায়িত্ব দেওয়া হয়েছে। নিপুন রায় চৌধুরীকে নড়াইল ও মাগুরা জেলায়, জেবা আমিন ও ব্যারিস্টার শাকিলা ফারজানাকে রংপুর জেলার ছয়টি আসনের দায়িত্ব দেওয়া হয়েছে। নেওয়াজ হালিমা আরলীকে চুয়াডাঙ্গা ও ফরিদা ইয়াসমীনকে কুষ্টিয়া-৩ আসনের দায়িত্ব দেওয়া হয়েছে। রেহেনা আক্তার রানুকে নীলফামারী, ফাহমিদা হককে খুলনায় দায়িত্ব দেওয়া হয়েছে।

রাজধানীপ্রধানমন্ত্রীবাজেট অধিবেশনমন্ত্রিসভা
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    যুবদল নেতা বাবুকে হত্যার টার্গেটে দুদিন অনুসরণ

    যুবদল নেতা বাবুকে হত্যার টার্গেটে দুদিন অনুসরণ

    ২৭ জুলাই ২০২৬, ০০:০০

    ময়মনসিংহে এসকোয়্যারের নিজস্ব শোরুম উদ্বোধন

    ময়মনসিংহে এসকোয়্যারের নিজস্ব শোরুম উদ্বোধন

    ২৭ জুলাই ২০২৬, ০০:৫১

    ডায়নামিক সিটির নতুন প্রেসিডেন্ট সালমা আদিল

    ডায়নামিক সিটির নতুন প্রেসিডেন্ট সালমা আদিল

    ২৭ জুলাই ২০২৬, ০০:৪৯

    সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনই সরকারের প্রধান অগ্রাধিকার

    সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনই সরকারের প্রধান অগ্রাধিকার

    ২৭ জুলাই ২০২৬, ০১:১৮

    কঙ্গোয় দ্রুত ছড়াচ্ছে ইবোলা ভাইরাস

    কঙ্গোয় দ্রুত ছড়াচ্ছে ইবোলা ভাইরাস

    ২৭ জুলাই ২০২৬, ০১:২০

    সিএসএসের গবেষণায় ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক

    সিএসএসের গবেষণায় ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক

    ২৭ জুলাই ২০২৬, ০১:৪৮

    ৮৮ বছরের ঝুঁকিপূর্ণ ভবনে শিশু ওয়ার্ড

    ৮৮ বছরের ঝুঁকিপূর্ণ ভবনে শিশু ওয়ার্ড

    ২৭ জুলাই ২০২৬, ০৩:২৯

    মিরপুরে দুই জুয়েলারি দোকান থেকে ২৫৯ ভরি স্বর্ণালংকার চুরি

    মিরপুরে দুই জুয়েলারি দোকান থেকে ২৫৯ ভরি স্বর্ণালংকার চুরি

    ২৭ জুলাই ২০২৬, ০২:০৪

    কুঁচিয়া ধরেই চলে আটজনের সংসার

    কুঁচিয়া ধরেই চলে আটজনের সংসার

    ২৭ জুলাই ২০২৬, ০১:৫৭

    আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে মারধরের অভিযোগ অভিনেত্রী স্নিগ্ধার

    আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে মারধরের অভিযোগ অভিনেত্রী স্নিগ্ধার

    ২৭ জুলাই ২০২৬, ০৩:০৩

    মানুষের সুরক্ষায় সাপ উদ্ধারে শামছু

    মানুষের সুরক্ষায় সাপ উদ্ধারে শামছু

    ২৭ জুলাই ২০২৬, ০৩:২৩

    নিজেদের শিক্ষককেই ট্রেজারার করার দাবি

    নিজেদের শিক্ষককেই ট্রেজারার করার দাবি

    ২৭ জুলাই ২০২৬, ০২:১৩

    এক বছর পর আবার চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

    এক বছর পর আবার চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

    ২৭ জুলাই ২০২৬, ০৩:১৮

    কিশোরগঞ্জে দুদিনে পানিতে ডুবে ৯ মৃত্যু

    কিশোরগঞ্জে দুদিনে পানিতে ডুবে ৯ মৃত্যু

    ২৭ জুলাই ২০২৬, ০২:০৪

    কাঞ্চনের ক্ষমতা আছে, তাই বাবা হয়েছে

    কাঞ্চনের ক্ষমতা আছে, তাই বাবা হয়েছে

    ২৭ জুলাই ২০২৬, ০৩:৩৫

    advertiseadvertise