Agamir Somoy E-Paper
রবিবার, ২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বোরহানের মানবসেবার হাতিয়ার ফেসবুক
রবিবার, ২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার দাবি

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৩:২৪
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার দাবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়েছে উত্তেজনা। শুক্রবার রাতে একে অপরের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার এ দাবি করেছে দুটি পক্ষ।

ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসনের জবাবে কুয়েতে দুটি মার্কিন বিমানঘাঁটি এবং বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে তারা। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজ লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার জবাবে ইরানের নজরদারি স্থাপনায় হামলা চালিয়েছে তারা।

এক মার্কিন কর্মকর্তা বরাতে রয়টার্সের প্রতিবেদন বলছে, হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজ লক্ষ্য করে ইরান চারটি ড্রোন পাঠায়। এর পরপরই ইরানের গোরুক ও কেশম দ্বীপের নজরদারি স্থাপনাগুলোতে হামলা চালায় যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) ।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বরাতে প্রেসটিভি জানিয়েছে, কুয়েতে দুটি মার্কিন ঘাঁটি এবং বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের স্থাপনায় চালানো হয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। পাশাপাশি হরমুজ প্রণালিতে চলাচলকারী কিছু তেলবাহী ট্যাংকার লক্ষ্য করেও অভিযান চালানো হয় বলে দাবি করা হয়।

আইআরজিসি বলছে, শুক্রবার রাত ১টা ৩০ মিনিটের দিকে চারটি তেলবাহী ট্যাংকার অবৈধভাবে হরমুজ প্রণালি ত্যাগের চেষ্টা করলে তাদের মধ্যে একটি ট্যাংকারকে লক্ষ্য করে হামলা চালানো হয়। পরে রাত ২টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্র ইরানের কেশম ও সিরিক এলাকায় টেলিযোগাযোগ স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করে ইরান।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দাবি, কুয়েত ও বাহরাইনে ছোড়া সাতটি ক্ষেপণাস্ত্রের মধ্যে ছয়টি ভূপাতিত করা হয়েছে এবং একটি লক্ষ্যবস্তুতে পৌঁছায়নি।

কুয়েত ও বাহরাইন উভয় দেশই ইরানের হামলার নিন্দা জানিয়েছে। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একে ‘স্পষ্ট আগ্রাসনমূলক কর্মকাণ্ড’ হিসেবে উল্লেখ করে বলেছে, এসব হামলা যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করেছে এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য তৈরি করেছে সরাসরি হুমকি।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘তাদের (ইরানের) কাছে এখনো কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে। শতাংশের হিসাবে বললে, হয়তো ২১ থেকে ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র অবশিষ্ট রয়েছে তাদের।’

তিনি আরও বলেন, ‘কারণ তারা শক্তিশালী। একই সঙ্গে তারা অহংকারী। আগে কখনো করার কথা ভাবেননি, এমন কিছু কাজ করতে হবে তাদের। কিন্তু তাদের সামনে আর কোনো বিকল্প নেই।’

এ ঘটনার পর অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে।

ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধপাল্টাপাল্টি হামলা
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    শিবির নেতার কক্ষে দুই শিক্ষার্থী আটক, যা বললেন সর্বমিত্র চাকমা

    শিবির নেতার কক্ষে দুই শিক্ষার্থী আটক, যা বললেন সর্বমিত্র চাকমা

    ০২ আগস্ট ২০২৬, ০০:০৭

    মাছের গবেষণায় নীরব বিপ্লবী

    মাছের গবেষণায় নীরব বিপ্লবী

    ০২ আগস্ট ২০২৬, ০৬:২২

    ইরাকে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের

    ইরাকে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের

    ০২ আগস্ট ২০২৬, ০০:১৮

    রুয়েটের অগ্রদূত

    রুয়েটের অগ্রদূত

    ০২ আগস্ট ২০২৬, ০৬:২২

    আজকের নামাজের সময়সূচি (০২ আগস্ট)

    আজকের নামাজের সময়সূচি (০২ আগস্ট)

    ০২ আগস্ট ২০২৬, ০৭:১৫

    রবিবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

    রবিবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

    ০২ আগস্ট ২০২৬, ০৭:৩১

    পাবিপ্রবি ইনডোর প্ল্যান্ট দিয়ে নবীনবরণ

    পাবিপ্রবি ইনডোর প্ল্যান্ট দিয়ে নবীনবরণ

    ০২ আগস্ট ২০২৬, ০৬:২১

    বোরহানের মানবসেবার হাতিয়ার ফেসবুক

    বোরহানের মানবসেবার হাতিয়ার ফেসবুক

    ০২ আগস্ট ২০২৬, ০৪:০৮

    জুতার ছাপে স্ত্রী হত্যার গল্প গেল পাল্টে

    জুতার ছাপে স্ত্রী হত্যার গল্প গেল পাল্টে

    ০২ আগস্ট ২০২৬, ০৬:২০

    বড় ভাইয়ের হাতে খুন ছোট ভাই

    বড় ভাইয়ের হাতে খুন ছোট ভাই

    ০২ আগস্ট ২০২৬, ০১:২৫

    ট্রেন থামিয়ে যাত্রীদের দুর্ভোগের কথা শুনলেন মন্ত্রী

    ট্রেন থামিয়ে যাত্রীদের দুর্ভোগের কথা শুনলেন মন্ত্রী

    ০২ আগস্ট ২০২৬, ০৬:২০

    প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিকারীদের জনগণই শায়েস্তা করবে : যুবদল সভাপতি

    প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিকারীদের জনগণই শায়েস্তা করবে : যুবদল সভাপতি

    ০২ আগস্ট ২০২৬, ০১:৫৭

    কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে নতুন ট্রেন

    কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে নতুন ট্রেন

    ০২ আগস্ট ২০২৬, ০৬:১৯

    লন্ডনে প্রথমবার আরবি সংগীত উৎসব

    লন্ডনে প্রথমবার আরবি সংগীত উৎসব

    ০২ আগস্ট ২০২৬, ০১:২৯

    অনেক দিন পর গানে...

    অনেক দিন পর গানে...

    ০২ আগস্ট ২০২৬, ০১:২৬

    advertiseadvertise