Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ধন্যবাদ

ছেলেকে ভর্তি না করায় স্কুল খুলেছেন নাজনীন

মেহের মামুন, গোপালগঞ্জ
agamir somoy
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৪:০৯
ছেলেকে ভর্তি না করায় স্কুল খুলেছেন নাজনীন

স্কুলের বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এক শিক্ষার্থী। ছবি: আগামীর সময়

জন্ম থেকেই ছেলে প্রতিবন্ধী। বিভিন্ন বিদ্যালয়ে ঘুরেও তাকে ভর্তি করাতে পারেননি। সন্তানের কষ্টের কথা ভেবে নিজেই প্রতিবন্ধীদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেছেন নাজনীন। সেখানে প্রতিবন্ধী শিশুদের বিনামূল্যে লেখাপড়া করান তিনি।

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার লোহাইড় গ্রামের প্রয়াত আতিয়ার রহমানের স্ত্রী নাজনীন  ২০১৮ সালে মাতৃস্নেহ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠা করেন। এরপর উপজেলার মাটিয়া ব্রিজ বাজারে বড় একটি দোকানঘর ভাড়া নিয়ে সেখানে প্রতিবন্ধীদের জন্য চালু করেন স্কুল।

প্রথম দিকে কোনো শিক্ষার্থী না পেয়ে নাজনীন নিজের ছেলেকেই পড়াতেন সেখানে। এরপর প্রতিবন্ধী শিশুর অভিভাবকদের উদ্বুদ্ধ করেন। ধীরে ধীরে এই স্কুলে প্রতিবন্ধী শিশুদের নিয়ে আসতে থাকেন অভিভাবকরা। শিশুদের পাঠদানে এখানে কোনো টাকা নেওয়া হয় না। তিনটি কক্ষে প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত শিশুদের পড়ানো হয়। বর্তমানে ১৩২ প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছে এ স্কুলে। তাদের বই দেওয়া হয় বিনামূল্যে। পাঁচ শিক্ষার্থীকে এর মধ্যে দেওয়া হয়েছে হুইলচেয়ার। ফিজিওথেরাপিতে প্রশিক্ষণ নেওয়া নাজনীন স্কুলের শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী ফিজিওথেরাপি দেন।

লেখাপড়ার পাশাপাশি শিক্ষকরা শিশুদের উৎসাহ দেন খেলাধুলায়। বর্তমানে স্কুলটি নাজনীনের অর্থায়নে ও স্থানীয় বিত্তবানদের সহযোগিতায় চলছে।

স্কুলের পরিচালক নাজনীন  জানালেন, ‘আমার পরিবারে আমি আর আমার প্রতিবন্ধী ছেলে নাবিল রয়েছি। স্বামী দুই বছর আগে মারা গেছেন। আমার সন্তানকে নিয়ে এলাকার বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানোর চেষ্টা করছিলাম। তারা ভর্তি না নেওয়ায় পরে গ্রামে একটি দোকানঘর ভাড়া নিয়ে সেখানে স্কুল প্রতিষ্ঠা করি। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে স্কুলের রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছি।’  

‘স্কুলে আমিসহ পাঁচজন শিক্ষক ও একজন কর্মচারী। সবাই কাজ করেন বিনা পারিশ্রমিকে। আমি নিজের টাকায় বাচ্চাদের বই কিনে দিই। লেখাপড়ার পাশাপাশি তাদের নানা ধরনের কাজ শেখানো হয়’— বলছিলেন নাজনীন। মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন মিয়া মনে করেন, ‘বিধবা নাজনীন যে কাজ করেছেন তা বিত্তবানরাও করতে পারেননি।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু নাইম বলেছেন, মাতৃস্নেহ প্রতিবন্ধী নামে একটি স্কুলের নিবন্ধনের জন্য আবেদন করা হয়েছে। আবেদন পর্যালোচনা করে নিবন্ধন দেওয়া হবে। তবে প্রাথমিক পর্যায়ে এ বছর ওই প্রতিষ্ঠানে তৃতীয় শ্রেণি পর্যন্ত কিছু বই দেওয়া হয়েছে।

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির জানালেন, সেখানে পাঁচটি হুইলচেয়ার দেওয়া হয়েছে। স্কুলটি যাতে এগিয়ে যেতে পারে উপজেলা প্রশাসন থেকে সে ব্যবস্থা করা হবে।

ধন্যবাদনাজনীনস্কুলপ্রতিবন্ধী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে