Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের

অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

স্পেনকে থামাল ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০২:৩৫
শেয়ার করুন:
স্পেনকে থামাল ইংল্যান্ড

সংগৃহীত ছবি

মধুর প্রতিশোধই নিল ইংল্যান্ড। ইউরো ২০২৪-এর ফাইনালে ইংল্যান্ডকে হারিয়েছিল স্পেন। কিছুদিন আগে ওয়েম্বলিতে নেশনস লিগেও তাদের ৩-২ গোলে হারিয়েছিল স্পেন। গতকাল মাদ্রিদে বিশ্ব চ্যাম্পিয়নদের ৩-২ গোলে হারিয়ে প্রতিশোধ নিল তারা। এটা টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর প্রথম হার স্পেনের। এ জয়ে স্পেনকে টপকে নেশনস লিগের গ্রুপে শীর্ষেও উঠে এসেছে টমাস টুখেলের দল।

উয়েফা নেশনস লিগে গ্রুপ পর্বের শেষ রাউন্ডের ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বেলজিয়াম ও ফ্রান্স। স্তাদে রয় বোদুয়েনে ইতালিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে মার্ক ফন বোমেলের বেলজিয়াম। বোর্দায় তুরস্ককে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ আটে জায়গা করে নিয়েছে জিনেদিন জিদানের ফ্রান্স। গত রবিবার মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে বিশ্বকাপ ট্রফি প্রদর্শন করে ইংল্যান্ডকে মনস্তাত্ত্বিক চাপে ফেলার চেষ্টা করেছিল স্বাগতিক স্পেন। কিন্তু মাঠের লড়াইয়ে প্রথম ৬৫ মিনিট স্প্যানিশদের রীতিমতো কোণঠাসা করে রাখে ইংলিশরা। শুরু থেকেই টুখেলের শিষ্যরা হাই-প্রেসিং ফুটবলে স্প্যানিশদের স্বাভাবিক ছন্দ নষ্ট করে দেয়।

প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন অধিনায়ক হ্যারি কেইন। এটি ছিল জাতীয় দলের হয়ে তার ৯৩তম গোল এবং টানা সপ্তম অ্যাওয়ে ম্যাচে গোল করার রেকর্ড। বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে সফরকারীরা। দ্বিতীয়ার্ধের প্রথম ১২ মিনিটের মধ্যেই আর্সেনালের দুই ডিফেন্ডার এজরি কনসা ও বেন হোয়াইটের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড।

তবে ৬৫ মিনিটে সরাসরি লাল কার্ড দেখেন ইংলিশ মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসন। পেনাল্টি থেকে গোল করে স্পেনকে ম্যাচে ফেরান মিকেল ওয়ারসাবাল। ৭৫ মিনিটে ইয়ামালের পাস থেকে নিকো উইলিয়ামস গোল করলে ব্যবধান ৩-২-এ নেমে আসে। এরপর গোলরক্ষক জেমস ট্রাফোর্ডের অসাধারণ কয়েকটি সেভ এবং রক্ষণভাগের দৃঢ়তায় ঐতিহাসিক জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। এ জয়কে নিজের সেরা বলেছেন ইংল্যান্ডের কোচ টুখেল, ‘পরিস্থিতি, চাপ এবং প্রতিপক্ষের মান বিবেচনায় এটিই আমাদের সেরা পারফরম্যান্স। টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকা একটি দলের বিপক্ষে এমন ফুটবল খেলা সত্যিই পরিপূর্ণ এক প্রদর্শনী।’

স্পেনইংল্যান্ডখেলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য