মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

হাবিবা ইসলাম পিংকি
হাবিবা ইসলাম পিংকির দারুণ বোলিংয়ের পরও পারল না বাংলাদেশের উদীয়মান নারী ক্রিকেটাররা।
দক্ষিণ আফ্রিকার উদীয়মান দলের কাছে তারা হেরে গেছে ৬৫ রানে। ডারবানের চ্যাটসওয়ার্থ ওভাল স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে পিংকির ৫৮ রানে ৩ উইকেট শিকারের পর দক্ষিণ আফ্রিকাকে ২৫৬ রানে আটকে রাখে বাংলাদেশের মেয়েরা।
জবাবে মুরশিদা খাতুনের ৫৩ রানের ইনিংসের পরও বাংলাদেশ অলআউট হয় ১৯১ রানে। ফলে ৬৫ রানের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের। এর আগে সিরিজের প্রথম ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে।




