Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অন্যান্য

জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ

দুই বোনের রাজত্ব, একজন চ্যাম্পিয়ন অন্যজন রানারআপ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১৯:১৯
শেয়ার করুন:
দুই বোনের রাজত্ব, একজন চ্যাম্পিয়ন অন্যজন রানারআপ

সংগৃহীত ছবি

একই পরিবারের দুই সদস্যের চ্যাম্পিয়ন ও রানারআপ হওয়ার ঘটনা খেলাধুলায় বিরল। বাংলাদেশের নারী ক্রীড়াঙ্গনে এমন কীর্তি গড়লেন দুই বোন ওয়াদিফা ও ওয়ালিজা আহমেদ। জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে ছোট বোন ওয়াদিফা জিতেছেন শিরোপা, আর বড় বোন ওয়ালিজার অর্জন রানারআপ।

গত শনিবার প্রথমবারের মতো জাতীয় মহিলা দাবার মুকুট জেতেন ১৮ বছর বয়সী মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা। গতকাল শেষ হওয়া প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন তার বড় বোন মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা। দ্বিতীয় থেকে ষষ্ঠ স্থান নির্ধারণী প্লে-অফে আট খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট পেয়ে রানারআপ হন তিনি।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দুই বোনের এমন সাফল্য অবশ্য এবারই প্রথম নয়। এর আগে ১৯৭৪ সালে জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের নারী এককে একই কীর্তি গড়েছিলেন মুনিরা রহমান হেলেন ও জোবেরা রহমান লিনু। বড় বোন হেলেন হয়েছিলেন চ্যাম্পিয়ন, আর মাত্র ৯ বছর বয়সে রানারআপ হয়েছিলেন লিনু। পরবর্তী সময়ে ১৬ বার জাতীয় চ্যাম্পিয়ন হয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান লিনু।

অ্যাথলেটিকসেও এমন দৃশ্য দেখা গেছে। দুই বোন রহিমা খানম যুথী ও হালিমা খানম বিথি ৮০০, ১৫০০ ও ৩০০০ মিটার দৌড়ে বিভিন্ন সময়ে চ্যাম্পিয়ন ও রানারআপ হয়েছেন।

শুধু মেয়েদের খেলাতেই নয়, ছেলেদের বিভাগেও একই পরিবারের দুই সদস্যের এমন সাফল্যের নজির রয়েছে। ১৯৯৯ সালের জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে সমান পয়েন্ট পেয়েছিলেন দুই ভাই মাহবুব বিল্লাহ ও মোস্তফা বিল্লাহ। হেড টু হেডে মোস্তফাকে হারিয়ে শিরোপা জেতেন মাহবুব। রানারআপ হন মোস্তফা। সেটিই ছিল মাহবুবের প্রথম জাতীয় শিরোপা।

দুই বোনের এই সাফল্য তাই শুধু দাবার বোর্ডেই সীমাবদ্ধ নয়, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একই পরিবারের সদস্যদের যুগল কীর্তির ইতিহাসেও নতুন সংযোজন।

জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপওয়ালিজা আহমেদওয়াদিফা আহমেদদাবা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি: ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি: ফারিণ

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন