Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অন্যান্য

ক্রীড়া পরিষদের পরিচালকের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ২১:০৫
ক্রীড়া পরিষদের পরিচালকের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ

সংগৃহীত ছবি

জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) ও জাতীয় দলের সাবেক ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরী বিরুদ্ধে জাতীয় ক্রীড়া পরিষদে নিজ কক্ষে এক ব্যক্তিকে শারীরিক হেনস্থা, সঙ্গে থাকা মোবাইল ফোন ও টাকা কেড়ে নেওয়া এবং মুক্তিপণ দাবির গুরুতর অভিযোগ উঠেছে। বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের যুগ্ম সম্পাদক গোলাম সাব্বির (মাসুম) বুধবার রাতে পল্টন মডেল থানায় অভিযোগপত্র দায়ের করেন। অভিযোগপত্রের ক্রমিক নম্বর- ৩২২৯/২৬। থানার পক্ষ থেকে সাব ইন্সপেক্টর নরোত্তমকে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগকারী গোলাম সাব্বির মাসুম লিখিত অভিযোগে উল্লেখ করেন, 'মার্শাল আর্ট কনফেডারেশনের খেলার বরাদ্দের জন্য ইতিপূর্বে কয়েকবার জাতীয় ক্রীড়া পরিষদ বরাবর আবেদন করি। বারংবার আবেদন করার পরেও বরাদ্দ দেয়নি। আমি ব্যাগের মধ্যে নগদ ১ লাখ ৭৫ হাজার টাকা সাথে নিয়ে খেলার সামগ্রী ক্রয় করার পূর্বে ৭ অক্টোবর আনুমানিক ৪ ঘটিকায় জাতীয় ক্রীড়া পরিষদের সপ্তম তলায় বিবাদীর (জাহেদ পারভেজ চৌধুরী) অফিসে গিয়ে খেলার বরাদ্দের বিষয়ে কথা বার্তা বলতে থাকি। এক পর্যায়ে বিবাদী আমার সঙ্গে তর্কে লিপ্ত হয়। আমি বিবাদীকে শান্ত হতে বললে, বিবাদী আমার ওপরে ক্ষিপ্ত হয়ে অজ্ঞাতনামা ২/৩জনকে ডেকে এনে আমাকে এলোপাথারিভাবে মারধর করে শরীরের বিভিন্নস্থানে জখম করে।'

গোলাম সাব্বির মাসুম আরও জানান, 'এক পর্যায়ে বিবাদী তার অফিসে থাকা কাঠের স্ট্যাম্প হাতে নিয়ে আমার ডান পায়ে স্বজোরে আঘাত করেন এবং আমার ব্যবহৃত দুটি মোবাইল ফোন (আনুমানিক ৪০ হাজার টাকা মূল্যের) এবং ক্রীড়া সামগ্রি ক্রয়ের জন্য আমার সঙ্গে থাকা ব্যাগে নগদ ১ লাখ ৭৫ হাজার টাকা কেড়ে নেয়। বিবাদীরা আমাকে অফিসে কক্ষে আটকে রেখে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে তাদের শিখানো জবানবন্দি জোরপূর্বক মোবাইল ফোনে ধারণ করার চেষ্টা করলে আমি বিবাদীকে ধাক্কা দিয়ে অফিস থেকে বের হয়ে পালিয়ে আসি। পরবর্তীতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসা গ্রহন শেষে থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়।”

এ ব্যাপারে মাসুম আরও বলেন, ‘আমি ঠিক জানি না কী কারণে উনি (জাহেদ পারভেজ) আমার ওপর এতটা ক্ষিপ্ত হলেন এবং মারধর করলেন। তিনি বারবার বলেছেন, আমি নাকী তার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছি, যার কোনো প্রমাণ নেই। তিনি এবং তার লোকজন আমাকে মারাত্মকভাবে জখম করেছেন এবং এক পর্যায়ে স্ত্রীকে ফোন করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবির জন্যও চাপ দিয়েছেন। আমি ঝুঁকি নিয়ে এক পর্যায়ে আটক থাকা অবস্থা থেকে দৌঁড়ে পালিয়ে যাই।’

জাহেদ পারভেজ চৌধুরী তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন, ‘এই দাবিগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। কেউ তাকে শারীরিকভাবে হেনস্থা করেনি। যেহেতু তিনি আইনি পদক্ষেপ নিয়েছেন, আমিও আইনিভাবে এর মোকাবেলা করব।’

জানা গেছে, মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক অসুস্থ থাকায় গত দেড় বছর মাসুম ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। যে কারণে জাতীয় ক্রীড়া পরিষদে তাকে নিয়মিতই যাতায়াত করতে হয়।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক