Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অন্যান্য

এশিয়ান গেমস কাবাডি

কোরিয়াকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪
শেয়ার করুন:
কোরিয়াকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা

এশিয়ান গেমসে অবশেষে জয়ের মুখ দেখল বাংলাদেশ। টুর্নামেন্টের শুরুর দিনগুলোতে আশানুরূপ ফল না মিললেও ছেলেদের কাবাডিতে এলো সাফল্য। গ্রুপ ‘এ’-র প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে ৩৯-৩৫ পয়েন্টের ব্যবধানে হারিয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে লাল-সবুজের দল। অথচ, গতকাল আটটি খেলায় অংশ নিয়েও জয়ের দেখা পায়নি বাংলাদেশের অ্যাথলেটরা।

জাপানের তোখাই সিটিজেন জিমনেসিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি শুরু থেকেই বেশ রোমাঞ্চকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। দুই দলের আক্রমণ ও প্রতিআক্রমণে শুরু থেকেই জমে ওঠে লড়াই। প্রথমার্ধের খেলা শেষে ১৭-১৬ পয়েন্টে সামান্য ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পর বাংলাদেশের খেলার ধার আরও বেড়ে যায়। কোরিয়ান ডিফেন্সের ওপর লাগাতার চাপ সৃষ্টি করে রেড ও ট্যাকলে পয়েন্ট আদায় করতে থাকে।

আরও পড়ুন

মেসির ৯৩০তম গোলের ম্যাচে হৃদয় ভাঙল মায়ামির

২১ সেপ্টেম্বর ২০২৬

দ্বিতীয়ার্ধে ২২-১৯ পয়েন্টে এগিয়ে থেকে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ। সামগ্রিক দুই অর্ধ মিলিয়ে স্কোর দাঁড়ায় ৩৯-৩৫। ম্যাচের ফলাফল গড়ে দেওয়ার পেছনে মূল পার্থক্য গড়ে দেয় ‘অলআউট’ পয়েন্ট। ম্যাচে দক্ষিণ কোরিয়াকে দুবার অল-আউট করে ৪ পয়েন্ট আদায় করে নেয় বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশকে একবার অল-আউট করতে সক্ষম হওয়ায় কোরিয়া পায় ২ পয়েন্ট।

এছাড়া রক্ষণভাগে দুই দলই সমান লড়াই করে একটি করে সফল ‘সুপার ট্যাকল’ থেকে ২ পয়েন্ট করে অর্জন করে। সামগ্রিক শৃঙ্খলায় বাংলাদেশের খেলোয়াড়েরা দুটি গ্রিন কার্ড দেখলেও কোনো হলুদ বা লাল কার্ড দেখার মতো অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হয়নি। আত্মবিশ্বাসী শুরুর পর আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী চাইনিজ তাইপের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।

এশিয়ান গেমসকাবাডিবাংলাদেশ কাবাডি দল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে