Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

আবারও হোঁচট পিএসজির, ছন্দে লিভারপুল

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ১৩:১০
আবারও হোঁচট পিএসজির, ছন্দে লিভারপুল

মোনাকোর কাছে ৩-১ গোলে হেরেছে পিএসজি। ছবি: সংগৃহীত

গত মৌসুমে ট্রেবল জিতেছিল পিএসজি। ২০২১-২২ মৌসুম থেকে ফ্রেঞ্চ লিগেও অপ্রতিরোধ্য তারা। তবে এবারের মৌসুমে হোঁচট খাচ্ছে বারবার। শুক্রবার রাতে পিএসজি ৩-১ গোলে হেরেছে মোনাকোর কাছে। গত সেপ্টেম্বরে লিগে প্রথম দেখাতেও পিএসজিকে ১-০ গোলে হারিয়েছিল মোনাকো।


এবারের লিগে এটা চতুর্থ হার পিএসজির। তারপরও ২৫ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তারা আছে শীর্ষে। ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে লেন্স। রবিবার তলানিতে থাকা মেৎজকে হারালে পয়েন্টের ব্যবধান ১-এ নামিয়ে আনবে লেন্স।


পিএসজির মাঠে মোনাকোর হয়ে ২৭ মিনিটে মাঘনেস আকলিউচে, ৫৫ মিনিটে আলেকজান্ডার গোলোভিন ও ৭৩ মিনিটে তৃতীয় গোলটি করেন ফোলারিন বালোগুন। পিএসজির হয়ে ৭১ মিনিটে একমাত্র গোলটি ব্র্যাডলি বার্কোলার।


চোটের জন্য সর্বশেষ তিন ম্যাচ খেলতে পারেননি ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে। বিরতির পর শেষ ৩০ মিনিট খেলেছেন তিনি। দেম্বেলের ফেরাটা নিশ্চয়ই আত্মবিশ্বাস বাড়াবে পিএসজির।

ম্যাচ সেরা হয়েছেন লিভারপুলের ১৭ বছরের উইঙ্গার রিও এনগুমোহা। ছবি : সংগৃহীত


ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল এবারের লিগে পিছিয়ে পড়েছে অনেকটা। ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে তারা এখন ৬ নম্বরে। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে পিছিয়ে ১৯ পয়েন্টে। তবে অন্তত এফএ কাপ জিতে মৌসুমটা খালি হাতে না কাটানোর সুযোগ শেষ হয়ে যায়নি লিভারপুলের। শুক্রবার উলভসকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে অলরেডরা।


৫১ মিনিটে অ্যান্ড্রু রবার্টসন, ৫৩ মিনিটে মোহাম্মদ সালাহ আর ৭৪ মিনিটে অপর গোলটি করেন কার্টিস জোনস। গোল না পেলেও ম্যাচ সেরা হয়েছেন ১৭ বছরের তরুণ উইঙ্গার রিও এনগুমোহা।


ম্যাচ শেষে ‘বিশেষ’ প্রতিভাবান এনগুমোহাকে প্রশংসায় ভাসালেন লিভারপুল কোচ আর্নে স্লট,‘এটা এফএ কাপ ম্যাচ ছিল। তবে দুটি প্রিমিয়ারি লিগের ক্লাবের খেলায় যখন আপনি প্রভাব ফেলবেন তখন বোঝা যায় আপনার বিশেষ প্রতিভা আছে।’

ফুটবলইংলিশ ফুটবল লিগজয়ী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে