মর্নিং স্টার

লাউতারো মার্তিনেস
রোমার বিপক্ষে দুর্দান্ত ছন্দে ছিলেন ইন্টার মিলানের অধিনায়ক লাউতারো মার্তিনেস। ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে ছিল ইন্টার। দুই গোলই করেন রোমার মানু কোনে।
বিরতির পর ঘুরে দাঁড়ানোর কাজটা শুরু করেন লাউতারো। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে ব্যবধান কমান আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।
এরপর ৭৯ মিনিটে আবারও গোল করে ইন্টারকে সমতায় ফেরান তিনি। ফলে তার জোড়া গোলে রোমার মাঠ থেকে ২-২ গোলে ড্র নিয়ে ফেরে ইন্টার।
চলতি সিরি আ মৌসুমে পাঁচ ম্যাচে লাউতারোর গোলসংখ্যা দাঁড়িয়েছে চারটিতে।



